Contents সূরা আনফাল ৩৮৭ আমাদের নিকট বিপুল সহায়-সম্পদের চাইতে বেশী পসন্দনীয় হইত । বর্ণনাকারী বলেন : তখন আল্লাহ্ পাক তাহার রাসূল (সা)-এর নিকট % & 350 G৯0, 9 ১ 0 EA CS 5,5, ০১০১=)। আয়াত অবতীৰ্ণ করেন। অতঃপর বর্ণনাকারী পূর্ণ হাদীসটি বর্ণনা করিয়াছেন। ইব্ন আবূ হাতিম (র) ইব্ন লাহীয়া (র) হইতে অনুরূপ হাদীস বর্ণনা করিয়াছেন। ইবন মারদুবিয়া অপর এক সনদে বর্ণনা করিয়াছেন যে, মুহাম্মদ ইব্ন আমর ইব্ন আলকামা ইব্ন আবু ওয়াক্কাস লাইসী তাহার পিতা ও দাদার উদ্ধৃতি দিয়া বলিয়াছেন যে, মহানবী (সা) বদরের উদ্দেশ্যে যাত্রা করিয়া যখন রওয়াহায় উপস্থিত হইলেন, তখন সকল সঙ্গীগণকে একত্র করিয়া বলিলেন : তোমাদের অভিমত কি ? আবূ বকর (রা) উঠিয়া বলিলেন : হে আল্লাহর রাসূল! আমরা সংবাদ পাইয়াছি যে, কাফেলা অমুক জায়গায় এই এই অবস্থায় রহিয়াছে। বর্ণনাকারী বলেন : মহানবী (সা) আবার তাহার ভাষণে বলিলেন : তোমাদের অভিমত কি? তখন উমর (রা) আবূ বকর (রা)-এর ন্যায় উত্তর করিলেন । মহানবী (সা) আবার তাহার ভাষণে বলিলেন: তোমাদের অভিমত কি ? তখন সাদ ইবন মাআয বলিলেন : হে আল্লাহ্র রাসূল! আপনার উদ্দেশ্য কি ? আল্লাহ্র শপথ করিয়া বলিতেছি আমরা আপনার প্রতি সম্মান প্রদর্শন করিব'। আল্লাহ্ তা'আলা আপনার চলার পথের নির্দেশ দিয়া আপনার নিকট কিতাব অবতীর্ণ করিয়াছেন, যে সম্পর্কে আমাদের কোনই জ্ঞান নাই । যদি আপনি ইয়ামান দেশের বরকুল গামাদ স্থানেও যান, তবে আমরা আপনার সাথে যাইব । আমরা সেইরূপ হইব না যেইরূপ মূসা (আ) কে তাহার সঙ্গীগণ বলিয়াছিল : তুমি এবং তোমার প্রতিপালক একত্রে যাইয়া যুদ্ধ কর । আমরা এখানে তোমাদের জন্য অপেক্ষা করিতেছি । বরং আমরা বলিব, আপনি এবং আপনার প্রভু উভয় লড়াই করুন, আমরাও আপনাদের সাথে থাকিয়া লড়াই করিব । হয়ত আপনি কোন উদ্দেশ্য নিয়াই মদীনা হইতে বাহির হইয়াছেন। পথে আল্লাহ্ তা'আলা উহা ব্যতীত নূতন কোন উদ্দেশ্য আপনার সম্পর্কে উপস্থিত করিয়াছেন। আপনি সেই সম্পর্কে চিন্তা করুন এবং সেই উদ্দেশ্য বাস্তবায়নের পথে চলুন । যাহার ইচ্ছা আপনার সাথে সম্পর্ক বজায় রাখুন বা ছিন্ন করুন বা আপনার হইতে ফিরিয়া যাক অথবা আপনার সাথে সন্ধি করিয়া থাকুক! সবই তাহাদের ইচ্ছা । ইহার জন্য আপনি চিন্তা করিবেন না। আপনি আমার জান-মালামাল সব নিয়া নিন। এই সময়ই সা‘দের কথার উপর আল্লাহ তা'আলা &% &5 5 3০ 8 ০ চর A 55/80 ০%]! আয়াত অবতীৰ্ণ করেন। ইব্ন আব্বাস (রা)-এর উদ্ধৃতি দিয়া আওফী (র) বলিয়াছেন :: মহানবী (সা) শত্রুর লড়াই করিবার বিষয় যখন পরামর্শ করিতেছিলেন, তখন উপরোক্ত EET Ol AE ইব্ন উবাদাও এইরূপ বলিয়াছেন যে, মহানবী (সা) বদরের দিন তাহার সঙ্গীদিগকে নিয়া পরামর্শ করার পর যখন লড়াইর জন্য উৎসাহিত করিলেন এবং শক্তি প্রয়োগ করার নির্দেশ দিলেন তখন ইহা কিছু মুসলমান অপসন্দ করিয়াছিল। এই সময় আল্লাহ পাক এই আয়াত নাযিল করেন : LAOS SAT Syl E550 Gl Lt EBS “Off o,s od. 0-0 cof পন লেব “ পশ৪লপইলত
— পৃষ্ঠা ৩৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।