Contents ৩৮৬ তাফসীরে ইব্ন কাছীর হইলেন তিনি এ ব্যাপারে মুসলমানদিগকে উৎসাহিত করিয়া তিনশত দশজনের কিছু বেশী লোকসহ বদর প্রান্তরের পথ ধরিয়া উপকূলের দিকে অগ্রসর হইতে লাগিলেন। এদিক আবু সুফিয়ান মহানবী (সা)-এর সদল-বলে আগমনের সংবাদ পাইয়া যমযম ইব্ন আমরকে সতর্ককারী রূপে মন্কাবাসীদিগকে এই সংবাদ অবহিত করার জন্য পাঠাইয়া দিল । মক্ধাবাসিগণ এই সংবাদ পাইয়া প্রায় এক হাজার সশস্ত্র লোক নিয়া কাফেলার সহায়তার জন্য আগাইয়া আসিল। এদিকে আবু সুফিয়ান অন্য এক উপকূলীয় পথ সীফুল বাহার ধরিয়া নিরাপদে চলিয়া গেল । আর এদিকে সহায়তাকারী দলটি বদর কুয়ার প্রান্তরে আসিয়া উপস্থিত হইল । আল্লাহ্ তাআলা পূর্ব অনির্ধারিত ও অঘোষিতভাবে মুসলমান ও কাফিরদিগকে মুখামুখী একস্থানে একত্রিত করিলেন । আল্লাহ্ তা'আলার ইচ্ছা হইল মুসলমান ও ইসলামের ঝাণ্ডাকে সমুন্নত করা জ্ছঘবং মুসলমানগণকে সহায়তা করিয়া তাহাদের শত্রুর উপর বিজয়ী করা । আর উদ্দেশ্য হইল হক ও বাতিলের মধ্যে চিরস্থায়ীরূপে একটি পার্থক্য রেখা সৃষ্টি করিয়া দেওয়া । মোটকথা মহানবী (সা) যখন কাফেলার সহায়তাকারী দলটির আগমন সংবাদ পাইলেন, তখন আল্লাহ্ তা'আলা তাহার নিকট দুইটি দলের যে কোন একটিকে গ্রহণ করার কথা বলিয়া ওয়াহী পাঠাইলেন। অধিকাংশ মুসলমানের আগ্রহ ছিল বাণিজ্যিক কাফেলাকে গ্রহণ করা, কেননা লড়াই ব্যতিরেকেই এই কাফেলা হইতে বহু ধনসম্পদ পাওয়ার আশা ছিল। যেমন আল্লাহ্ পাক উপরোক্ত এই আয়াতে বলিয়াছেন : ও Als ri SS Gx Gre Of all os pS OS Slo El ১৯০ - 38 হাফিজ আবূ বকর ইব্ন মারদুবিয়া (র) তাহার গ্রন্থে বলেন : আমাদের নিকট সুলায়মান ইব্ন আহমদ তাবরানী (র) ... আবু আইউব আনসারী (রা) হইতে বর্ণনা করিয়াছেন। আবূ আইউব আনসারী বলেন যে, আমরা মদীনায় ছিলাম । মহানবী (সা) বলিয়াছেন : আমাকে আবৃ সুফিয়ানের বাণিজ্যিক কাফেলা আগমনের সংবাদ দেওয়া হইল । তোমরা কি এই কাফেলার আগমনের পূর্বেই মদীনার বাহিরে চলিয়া আসিবে ? হয়ত আল্লাহ তা'আলা আমাদিগকে উহা হইতে প্রচুর গনীমত দান করিবেন । আমরা বলিলাম, অবশ্যই বাহির হইব । অতএব আমরা মহানবী (সা)-এর সাথে বাহির হইয়া পড়িলাম। আমরা একদিন বা দুই দিনের পথ অতিক্রম করিলাম । অতঃপর আমাদিগকে মহানবী (সা) বলিলেন : তোমরা কাফেলার সহায়তায় আগমনকারী দলটির সাথে লড়াই করিতে চাও কি? উহারা আমাদের আগমনের সংবাদ অবহিত হইতে পারিয়াছে। আমরা জবাব দিলাম : না, আল্লাহর শপথ শত্রুর সহিত লড়াই করিবার শক্তি-সামর্থ্য আমাদের নাই । আমরা কাফেলার উদ্দেশ্যে বাহির হইয়াছি। মহানবী (সা).আবার বলিলেন : তোমরা মন্ধার কাফিরগণের সাথে লড়াই করা সম্পর্কে কি বল ? আমরাও আবার পূর্ববৎ জবাব দিলাম । এই সময় মিকদাদ ইব্ন আমর বলিলেন : হে আল্লাহ্র রাসূল! মূসা (আ)-এর সম্প্রদায় মূসাকে যেরূপে জবাব দিয়াছিল, আমরা সেইরূপ জবাব আপনাকে দিতে পারি না । তাহারা বলিয়াছিল হে মূসা! তুমি এবং তোমার প্রতিপালক গিয়া যুদ্ধ কর। আমরা এখানে তোমাদের জন্য অপেক্ষা করিতেছি। আবূ আইউব আনসারী (রা) বলেন, আমরা - আনসারগণের কাছে মিকদাদের বক্তব্যের আশা পোষণ করিয়াছিলাম ৷ তাহাদের এইরূপ বলা
— পৃষ্ঠা ৩৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।