Contents সূরা আনফাল ৩৮৩ করিতে দেখিতে পাই এবং দোযখীদের দেখিতে পাই মহা-বিপদের মধ্যে নিপতিত । মহানবী বলিলেন : হে হারিস! তুমি ঈমানের মূলতত্ত্বের পরিচয় লাভ করিয়াছ। সুতরাং তুমি উহাকে আঁকড়াইয়া ধর । মহানবী (সা) এইরূপ তিনবার বলিয়াছেন। উপরোক্ত আয়াত প্রসঙ্গে আমর ইবন মুররাহ (র) বলিয়াছেন যে, এখানে (££ শব্দটির একটি সাহিত্যগত বৈশিষ্ট্য বিদ্যমান । আল্লাহ পাক কুরআন আরবী ভাষায় অবতীর্ণ করিয়াছেন । সুতরাং উল্লেখিত আয়াতাংশ হইল নিম্বলিখিত আরবী বাক্যসমূহের ন্যায়। যেমন তোমরা বল ১৬.১৮০1 555 > এ=- ৩)৩ (অৰ্থাৎ সম্প্দায়ের অনেক নেতা রহিয়াছে কিন্তু আসল নেতা অমুক) 2 ১১01.৮5৪ 52> ,>৬ ১১০, (সমাজে বহু ব্যবসায়ী রহিয়াছে কিন্তু সত্যিকারের ব্যবসায়ী হইল অমুক ব্যক্তি ৷) (45 ০১0! 6, > ॥০১ ৩১৬, (“সম্প্রদায়ের মধ্যে বহু কবি থাকিলেও আসল কবি হইল অমুক ।”) ' আলোচ্য 4) ০৩০25১0 আয়াতাংশের তাৎপর্য হইল এহেন গুণ সপন্ন লোকগণই মহান সম্মানের অধিকারী হইবে এবং জান্নাতে সুউচ্চ মর্যাদা লাভ করিবে। যেমন আল্লাহ্ পাক অন্য এক আয়াতে বলিয়াছেন : HN Lad A all He SU আল্লাহ্র নিকট উহাদের জন্য মহান সন্মান ও সুউচ্চ মর্যাদা রহিয়াছে। তাহারা যাহা কিছু করিতেছে আল্লাহ্ তাহা দেখিতেছেন (৩ : ১৬৩)। আলোচ্য £১ এর অর্থ হইল আল্লাহ্ উহাদের পাপসমূহ ক্ষমা করিয়া দিবেন এবং উহাদের পুণ্যসমূহ কবুল করিবেন। যাহ্হাক (র) 4) ১০৩৬5১4] আয়াতাংশের ব্যাখ্যায় বলিয়াছেন : জান্নাতী লোকদিগের কতক কতকের চাইতে অধিক মর্যাদাসম্পর্ব এবং সুমহান সম্মান লাভ করিবে। আর তাহারা নিজেদের চাইতে নিযমুস্তরের জান্নাতীদের প্রতি তাকাইয়া গৌরব বোধ করিতে থাকিবে কিন্তু নিম্ন স্তরের জান্নাতিগণ উচ্চন্তরের জান্নাতিগণের পানে হিংসার দৃষ্টিতে তাকাইবে না। এই জন্যই বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত হইয়াছে, মহানবী (সা) বলিয়াছেন : উঁচুস্তরের জান্নাতিগণের পানে নিম্ন স্তরের জান্নাতিগণ এমনভাবে তাকাইবে যেরূপ তোমরা সুদূর নীলিমার নক্ষত্রমালাকে অবলোকন করিয়া থাক । সাহাবীগণ জিজ্ঞাসা করিল : হে আল্লাহ্র রাসূল! এই সুমহান মর্যাদা কি নবী রাসূলগণ লাভ করিবে, অন্য কোন লোক কি লাভ করিতে পারিবে না? মহানবী (সা) জবাব দিলেন : যাহার নিয়ন্ত্রণে আমার প্রাণ তাহার নামে শপথ করিয়া বলিতেছি, যাহারা আল্লাহ্র প্রতি ঈমান আনিয়াছে এবং তাহার রাসূলগণকে বিশ্বাস করিয়াছে, তাহারাই এই সুমহান মর্যাদা লাভ করিবে। আর একটি হাদীস ইমাম আহমদ (র) সহ সুনান কিতাবসমূহের সকল সংকলকই ইব্ন আবূ আতীয়া (র) ও আবু সাঈদ (রা) হইতে বর্ণনা করিয়াছেন। আবূ সাঈদ (রা) বলেন মহানবী (সা) বলিয়াছেন : সাধারণ জার্নাতিগণ উচ্চ ম্যাদা-সম্পন্ন জানর্নাতিগণের প্রতি এমনভাবে তাকাইবে যেরূপ তোমরা আকাশের দৃর প্রান্তের তারকাগুলির পানে তাকাইয়া থাক । আবূ বকর
— পৃষ্ঠা ৩৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।