তাফসীরে ইবনে কাছীর ৪র্থ খণ্ড
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৩৮২ তাফসীরে ইব্ন কাছীর কেহ পদদলিত করিতে পারে না, তিনিই দ্রুত হিসাব গ্রহণকারী । এ কারণেই সাঈদ ইব্‌ন যুবায়ের (র) বলিয়াছেন : আল্লাহ্‌র প্রতি তাওয়াক্লুল ও নির্ভরতাই হইতেছে ঈমানের শক্তি । আলোচ্য ১4% ৯55) ০১ 15,2 591 আয়াতের মর্ম হইল আল্লাহ্‌ তা'আলা মু’মিনগণেয় মৌলিক আকীদা-বিশ্বাস উল্লেখ করার পর এখানে তাহাদের কার্যাবলীর বিবরণ দিতেছেন। এই কার্যাবলীর মধ্যে সর্বপ্রকার কল্যাণমূলক কার্যাবলীর কথা নিহিত রহিয়াছে। আর উহার প্রধান হইল নামায কায়েম করা । নামায হইল বান্দার নিকট আল্লাহ্র পাওনা অধিকার । কাতাদা ( র) বলেন, যথাসময় নামাযের হিফাজত করা এবং অযূ, রুকু-সিজদাসহ নামায আদায় করা দ্বারাই নামায কায়েম করা হয় । মুকাতিল ইবন হাইয়ান (র) বলেন : নামাযের জন্য উহার সময়গুলির সংরক্ষণ, পূর্ণরূপে পবিত্রতা অর্জন করা, রুকু-সিজদা করা, উহাতে কুরআন পাঠ করা এবং আত্যাহিয়্যাতুসহ মহানবীর প্রতি দরূদ ও সালাম পাঠ করা ইত্যাদি কার্যাবলি পুরাপুরিভাবে সম্পন্ন করাকেই নামায কায়েম দ্বারা বুঝান হইয়াছে। আর উপরোক্ত আয়াতে আল্লাহ্‌ প্রদত্ত জীবিকা হইতে ব্যয় করা দ্বারা যাকাত ফরয হইলে ধন-সম্পদের যাকাত আদায় করা সহ বান্দার সমুদয় অপরিহার্য ও স্বেচ্ছা প্রণোদিত হক আদায় করার কথা বলা হইয়াছে । সৃষ্টিকুল হইল আল্লাহ্র পরিবার বিশেষ । সুতরাং আল্লাহ্‌র সৃষ্টিকুলের উপকার যে যত বেশী করে আল্লাহ্র নিকট সে ততো বেশী প্রিয় । কাতাদা ১, ৮5, ১ আয়াতাংশ প্রসঙ্গে বলিয়াছেন : আল্লাহ্‌ পাক তোমাদিগকে যে জীবিকা দান করিয়াছেন, তাহা হইতে তোমরা ব্যয় কর। কেননা এই সব সম্পদ ও বিষয়-সম্পত্তি হইতেছে তোমাদের নিকট গচ্ছিত সম্পদ বিশেষ । হে আদম সন্তান! খুব দ্রুতই তোমাদের সহায়-সম্পদ হইতে বিচ্ছিন্ন হওয়া অনিবার্য । সুতরাং ধন-সম্পদের ভালবাসার শৃঙ্খলে আবদ্ধ হওয়া উচিত নয় । আলোচ্য &5 54৯) অ আয়াতাংশের মর্ম হইল যাহারা এই সব গুণে গুণান্বিত এবং এইসব বিশেষণে বিভূষিত সত্যিকার অর্থে তাহারাই খাঁটি মু'মিন লোক। হাফিজ আবুল কাসিম তাবারানী (র) বলেন : আমাদের নিকট মুহাম্মদ ইব্‌ন আবদুল্লাহ আস-হাজরামী (র) ইব্‌ন আবূ হিলাল ও মুহাম্মদ ইবন আবুল জুহম হারিছ ইব্‌ন মালিক আনসারী (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, তিনি মহানবী (সা)-এর নিকট উপস্থিত হইলে মহানবী (সা) তাহাকে বলিলেন : হে হারিস! তুমি কি অবস্থায় প্রভাত করিলে ? হারিস জবাব দিল, আমি একজন খাটি মু’মিনরূপে প্রভাত করিয়াছি। মহানবী (সা) আবার বলিলেন : খুব গভীরভাবে চিন্তা করিয়া বল । কেননা প্রত্যেকটি বস্তুরই মূলতত্ত্ব রহিয়াছে। তোমার ঈমানের মূলতত্ত্ব কি তাহা চিন্তা করিয়া বল৷ হারিস জবাব দিল, পার্থিব জগতের ভালবাসার শৃঙ্খল হইতে আমি আমার মনকে বিমুক্ত করিয়াছি । সুতরাং রাত্রি জাগরণ করিয়া নামায আদায় করি এবং দিনভর উপবাস থাকিয়া রোযা রাখি! আমার মানসিক অবস্থা এইরূপ হইয়াছে, যেন আমি আমার প্রতিপালকের আরশের পানে তাকাইলে উহা উন্ুক্ত দেখিতে পাই । আর জান্নাত বাসিগণকে পরস্পর সাক্ষাৎ

— পৃষ্ঠা ৩৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।