তাফসীরে ইবনে কাছীর ৪র্থ খণ্ড
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা আনফাল ৩৭৯ ছিলাম । তখন আমরা মহানবী (সা)-কে এমনভাবে মিটিমিটি হাসিতে দেখিলাম যে, তাঁহার সম্মুখের দাঁতগুলি দেখা যাইতেছিল। তখন উমর (রা) বলিলেন : হে আল্লাহ্‌ রাসূল! আপনি কি কারণে হাসিতেছেন? আমার পিতা-মাতা আপনার প্রতি কুরবান হউক, আপনি আমাদেরকে কারণ অবহিত করুন। মহানবী (সা) জবাব দিলেন-আমার উম্মতের দুইটি লোক আল্লাহ্‌ রাব্বুল ইজ্জতের সম্মুখে দুই জানু হইয়া বসিয়া রহিয়াছে। উহার একজনে বলিতেছে, হে রাব্বুল ইজ্জাত! আমার ভাই আমার প্রতি জুলুম করিয়াছে। আপনি আমাকে জুলুমের প্রতিশোধ লইয়া দিন । দ্বিতীয় লোকটি বলিল, হে প্রভু! আমার এমন কোন পুণ্যই অবশিষ্ট নাই, যাহা দ্বারা আমি উহার দাবী পরিশোধ করিতে পারি। তখন মজলুম লোকটি বলিল : হে প্রভু! জুলুমের প্রতিশোধে আমার গুনাহ্‌ উহার উপর চাপাইয়া দিন । আনাস বলেন : মহানবী (সা) এই কথা . বলিতে বাষ্পকণ্ঠ হইয়া উঠিলেন এবং তাঁহার আখির পাতা অশ্রুজলে ভিজিয়া গেল। অতঃপর মহানবী (সা) বলিলেন, এই দিনটি মহাবিপদের দিন। মানুষ নিজের পাপের বোঝাকে অপরের মাথায় চড়াইয়া দেওয়ার কথা ভাবিবে। অতঃপর আল্লাহ্‌ তাআলা বাদীকে বলিলেন : তুমি এ জান্নাতের পানে তাকাইয়া দেখত? লোকটি মাথা উত্তোলন করিয়া বলিবে, হে প্রভু! আমি রৌপ্য নির্মিত বহু শহর দেখিতেছি এবং স্বর্ণ নির্মিত মণিমুক্তা খচিত বহু মহল ও অস্টালিকা দেখিতে পাইতেছি। হে প্রভু! এইসব মহল ও অট্টালিকাসমূহ কি নবী সিদ্দিকীন ও শহীদানের জন্য আপনি তৈয়ার করিয়া রাখিয়াছেন ? আল্লাহ্‌ উত্তর করিবেন, উহা বিশেষ কাহারও জন্য নয়। বরং যাহারা উহার মূল্য প্রদান করিবে তাহারাই উহার মালিক হইবে । লোকটি আবার জিজ্ঞাসা করিবে : হে প্রভু! উহার মূল্য দিয়া কাহারা মালিক হইতে পারে। আল্লাহ্‌ বলিবেন : তুমিও উহার মূল্য প্রদান করিয়া মালিক হইতে পার । লোকটি তখন বলিবে, আমি কিরূপে মূল্য প্রদান করিব প্রভু । আল্লাহ্‌ বলিবেন : তুমি তোমার ভাইকে ক্ষমা করিলেই মূল্য প্রদান করা হইবে । তখন লোকটি বলিবে : হে প্রভু! আমি উহাকে ক্ষমা করিয়া দিয়াছি। আল্লাহ্‌ তখন বলিবেন : ভুমি তোমার ভাইর হাত ধর এবং উভয় একত্রে জান্নাতে পিষ্ট হও। অতঃপর মহন্বী (সা) বলিলেন : CEE LEG UR (আল্লাহ্‌কে ভয় কর এবং পরস্পর ক্ষমাসুলভ চরিত্র প্রদর্শন করিয়া ভ ভ্রাতৃত্ব ও সৌহার্দ পূর্ণ জীবন যাপন কর) কেননা আল্লাহ্‌ তা'আলা কিয়ামতের দিন মু’মিনগণের মধ্যে সত্তাব ও সৌহার্দ প্রতিষ্ঠা করিয়া দিবেন। 557895 Sls al 53 15) G4 O25) 0) OG: 1 or a SUS) ON rE SS OCHRE oe ref ") GS is E255 2s) mB ITH (0) ত G2 UL CLLreld

— পৃষ্ঠা ৩৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।