Contents ৩৭৮ তাফসীরে ইব্ন কাছীর কিছু (নফলের) ঘোষণা দেওয়া উচিত । তবে এহেন অবস্থা সৃষ্টি না হইলে এই ধরনের ঘোষণার প্রয়োজন নাই । অতিরিক্ত প্রদানের তৃতীয় পদ্ধতি হইল ইমাম কোথাও ছোট খাট অভিযানে সেনাদল প্রেরণ করিলে যুদ্ধলন্ধ সম্পদ প্রাপ্ত হওয়ার পূর্বেই উহা হইতে তাহাদিগকে অতিরিক্ত প্রদানের (নফল) ঘোষণা দিবে। আর ইহা হইবে এক-পঞ্চমাংশ পৃথক করার পর এবং ইমাম কর্তৃক আরোপিত শর্ত মাফিক । কেননা উহারা এই ঘোষিত শর্তের কথা শুনিয়া এবং তাহাতে সম্মত হইয়া মরণপণ লড়াই করিবে। যুদ্ধলব্ধ সম্পদ সম্পর্কে ইতিপূর্বে আলোচনা হইয়াছে যে, বদরের লড়াইতে প্রাপ্ত সম্পদ হইতে এক-পঞ্চমাংশ পৃথক করিয়া রাখা হয় নাই, এই কথায় অবশ্য প্রশ্নের অবকাশ রহিয়াছে। কারণ ইহার বিপরীত হাদীসও বর্ণিত পাওয়া যায় যে, আলী ইব্ন আবূ তালিব (রা) বদরের লড়াইর যুদ্ধলন্ধ প্রাপ্ত সম্পদের এক-পঞ্চমাংশ হইতে দুইটি উট পাইয়াছিলেন। আমি এই বিষয় ‘কিতাবুস সীরাত’ গ্রন্থে সবিস্তার ও সবিশদ আলোচনা করিয়াছি । সমস্ত প্রশংসা আল্লাহ্র জন্য । উপরোক্ত 4 56 LL Df BL আয়াতাংশে আল্লাহ্ পাক বলেন, তোমাদের যাবতীয় ব্যাপারেই আল্লাহ্ তাংআলাকে ভয় কর। আর তোমাদের পরস্পরের মধ্যে গ্রীতি ও সম্ভাব গড়িয়া তোল । তোমরা পরস্পর অত্মকলহ্ ঝগড়া-বিবাদ, বাক-বিতণ্ডা ও কথা কাটাকাটি করিয়া নিজেদের এক্য ও সংহতিকে বিনষ্ট করিও না এবং একে অপরের প্রতি জুলুম অত্যাচার করিও না । আল্লাহ্ পাক তোমাদিগকে যে পথের দিশা এবং ওয়াহীর জ্ঞান দান করিয়াছেন তাহা তোমাদের বিবাদীয় বস্তুর চাইতে বহুগুণ কল্যাণকর ৷ সুতরাং তোমরা পরস্পর ভ্রাতৃত্ব ও সৌহাৰ্দের বন্ধনে আবদ্ধ ইয়া জীবন-যাপন কর। আলোচ্য £8, 7, 40৷ 1, 251 আয়াতাংশের মর্ম হইল, আল্লাহ্ তা‘আলার ইচ্ছা ও মর্যী মাফিক মহানবী (সা) তোমাদের যুদ্ধলন্ধ সম্পদ যে নিয়মে বণ্টন করিয়াছেন, তাহা তোমরা বিনাবাক্য ব্যয়ে মানিয়া নাও । কেননা মহানবী (সা) আল্লাহ্ নির্দেশিত ইনসাফ ও সুবিচার অনুযায়ীই উহা বণ্টন করার নির্দেশ দিয়াছেন। তোমরা কোনরূপ উচ্চবাক্য না করিয়া এই ক্ষেত্রেও আল্লাহ্ তা'আলা এবং তাহার রাসূলের প্রতি আনুগত্য প্রদর্শন কর । ইব্ন আব্বাস (রা) বলেন : এই আয়াতটি আল্লাহ্ তা'আলা ও তাহার রাসূলের পক্ষ হইতে ধমক বিশেষ । এখানে আল্লাহ্কে ভয় করিয়া রাসূল (সা)-এর প্রতি আনুগত্য প্রদর্শন করা এবং পরস্পর সদভাব বজায় রাখিয়া চলার কথা বলা হইয়াছে। মুজাহিদ (র) এইরূপ অভিমত প্ৰকাশ করিয়াছেন । সুদ্দী (র) বলিয়াছেন : $৮ ৩; 2407, 011,435 আয়াতাংশের মর্ম হইল তোমরা পরস্পর ঝগড়া-ফাসাদ ও কটুক্তি করিও না। বরং আল্লাহ্কে ভয় করিয়া পরস্পর ভ্রাতৃত্ব সৌহা্দ ও সন্তাব বজায় রাখিয়া চল । আমরা এখানে হাফিজ আবূ ইয়ালী আহমদ ইবৃন আলী ইবৃন মুসার মুসলীর মুসনাদ কিতাবে বর্ণিত হাদীসটি উল্লেখ করিতেছি । তিনি বলেন : আমাদের নিকট মুজাহিদ ইব্ন মূসা (র) ... আনাস (রা) হইতে হাদীস বর্ণনা করিয়াছেন। আনাস (রা) বলেন : আমরা কোন এক সময় মহানবী (সা)-এর নিকট বসা
— পৃষ্ঠা ৩৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।