Contents সূরা আনফাল ৩৭৭ তা'আলা মু'মিনগণের শত্রুদের সম্পদ হইতে তাহাদের জন্য বৈধ করিয়া দিয়াছেন । ইহা এমন এক বস্তু যাহা আমাদের উম্মতে মুহাম্মদীর জন্যই নির্দিষ্ট । তাহাদের পূর্বে অন্যান্য উম্মতের বেলায় গনীমত গ্রহণ ও ভক্ষণ সম্পূৰ্ণ নিষিদ্ধ ছিল । সুতরাং আল্লাহ্ তা'আলা এই উম্মতের জন্য গনীমতকে যে হালাল করিয়া দিয়াছেন ইহাই হইল আনফাল বা যুদ্ধলব্ধ সম্পদের মূলতত্তব । আমার বক্তব্য এই : বুখারী ও মুসলিম শরীফে উল্লেখিত হাদীস দ্বারা এ বক্তব্যের প্রমাণ পাওয়া যায়। যেমন জাবির (রা) বর্ণনা করেন যে, মহানবী (সা) বলিয়াছেন : আমাকে পাঁচটি বিশেষ নিয়ামত দেওয়া হইয়াছে, যাহা আমার পূর্বে কাহাকেও দেওয়া হয় নাই । হাদীসে ইহা বর্ণিত হইয়াছে যে, তিনি বলেন : আমার জন্য যুদ্ধলন্ধ সম্পদ বৈধ করা হইয়াছে। আমার পূর্বে কাহারও জন্য ইহা বৈধ করা নাই । অতঃপর তিনি সম্পূর্ণ হাদীসটি বর্ণনা করিয়াছেন । অতঃপর আবূ উবায়িদ (রা) বলেন : এই কারণেই ইমাম যোদ্ধাগণের জন্য যে পুরস্কার ঘোষণা করেন উহাকে নফল বলা হয়। আর ইহা গনীমতের সাধারণ অংশ ব্যতীত কতকের উপর কতকের জন্যে আধিক্যরূপে হয়। আর ইহাই উহাদিগকে ইসলামের সনম্মানকে সমুন্বত রাখার এবং শত্রুর উপর কঠোরভাবে আঘাত হানার জন্য উদ্ধুদ্ধ করে। ইমাম যে কতক সেনাদের জন্য সাধারণ অংশ ছাড়া অধিক গনীমত দ্বারা পুরস্কৃত করার ঘোষণা দিয়া থাকেন তাহা চারি প্রকারের হয় এবং প্রত্যেক প্রকারই নিজ স্থানে অপরটি হইতে পৃথক । ১, প্রথম প্রকার হইল নিহত শত্রু সেনার দখলকৃত সম্পদ ও উপায় উপকরণাবলী দেওয়া হয়, ইহা হইতে কোন পঞ্চমাংশ আলাদা করিয়া রাখা হয় না। ২. দ্বিতীয় প্রকার হইল যাহা গনীমত হইতে এক-পঞ্চমাংশ স্বতস্ত্রভাবে রাখার পর দেওয়া হয়। যেমন ইমামের প্রেরিত স্বল্প সেনাদল অভিযান থেকে গনীমতসহ প্রত্যাবর্তন করিল । সুতরাং এই সেনাদল যাহা কিছু আনিয়াছে, উহা হইতে এক-পঞ্চামাংশ রাখার পর উহার এক-চতুৰ্থাংশ বা এক-তৃতীয়াংশ উহাদিগকে দেওয়া হয় । ৩. তৃতীয় প্রকার হইল যুদ্ধলন্ধ সম্পদ হইতে এক-পঞ্চমাংশ রাখার পর অবশিষ্ট সম্পদ বন্টন করা এবং উক্ত এক-পঞ্চমাংশ হইতে ইমাম নিজ ইচ্ছায় কর্ম মাফিক যে কোন সেনাকে উপযুক্ত পরিমাণে প্রদান করা । 8. চতুৰ্থ প্রকার হইল সমুদয় যুদ্ধলন্ধ সম্পদ হইতে এক-পঞ্চমাংশ রাখার পূর্বেই তাহা হইতে যাহারা পানি পান করায় এবং সেনাদের পশুগুলির রক্ষণাবেক্ষণ করে ও মাঠে চরায় তাহাদিগকে প্রদান কর: হয়৷ প্রত্যেকটি শ্রেণীর ক্ষেত্রেই মতানৈক্য বিদ্যমান । রবী (র) বর্ণনা করেন যে, ইমাম শাফিঈ (র) বলেন : যুদ্ধলন্ধ মূল সম্পদ হইতে এক-পঞ্চমাংশ্ পৃথক করার পূর্বে নিহত শক্রসেনার ধন-সম্পদ ও সরঞ্জামাদি মুজাহিদগণকে প্রদান করাইকেই আনফাল বলা হয়। আবূ উবায়িদ বলেন, আনফালের আরেক ব্যাখ্যা হইল : যুন্ধলন্ধ সম্পদ হইতে অতিরিক্ত প্রদানের দ্বিতীয় পদ্ধতি অর্থাৎ মহানবী (সা)-এর জন্য রক্ষিত এক-পঞ্চামাংশের অতিরিক্ত সম্পদ হইতে প্রদান করা । কেননা তাহার জন্য প্রত্যেক যুন্ধলন্ধ সম্পদের পাঁচ ভাগের এক ভাগ (পঞ্চমাংশ) থাকে; সুতরাং ইমামের উচিত উহা হইতে প্রদান করা । শত্রু সেনার সংখ্যা অধিক এবং তাহাদের শক্তি সামর্থ্য প্রচণ্ড হইলে রাসূলের সুন্নাতের অনুসরণ করিয়া মুজাহিদগণের জন্য এমনি যুদ্ধলন্ধ সম্পদ হইতে সাধারণ বণ্টন ছাড়া আরও ইবনে কাছীর ৪র্থ _ ৪৮
— পৃষ্ঠা ৩৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।