তাফসীরে ইবনে কাছীর ৪র্থ খণ্ড
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা আনফাল ৩৭৫ সাথী হইয়া বদর প্রান্তরে উপস্থিত হইলাম । আমাদের এবং মন্কার কাফির এই দুইদল লোকের মধ্যে ভয়াবহ লড়াই চলিল । আল্লাহ্‌ তা'আলা আমাদের শত্রসেনাকে পরাজিত করিলেন। আমাদের মধ্যে একদল সেনা পলায়ন-পর শকত্রসেনাকে পিছু ধাওয়া করিয়া হত্যা করিতে লাগিল। আমাদের আর একদল শক্রুসেনাকে অবরোধ করে বন্দী করিয়া হত্যা করিতে লাগিল । আমাদের আর একদল সেনা যাহাতে মহানবী (সা)-এর উপর কোনরূপ আঘাত না আসে, তাঁহার প্রতিরক্ষা ও মহানবী (সা)-এর হিফাজতের কাজে নিমগন রহিলেন। এদিকে লড়াইয়ের অবসান হইয়া রাত্রির আগমন হইল । যাহারা গানীমতের সম্পদ একত্রিত করিয়া ছিল, তাহারা বলিল : এই সম্পদ আমরা গুছাইয়া একত্রিত করিয়াছি। তাই ইহাতে কাহারও কোন অংশ নাই, তুলনায় ইহার বেশী দাবীদার হইতে পার না। আমরা শক্রু প্রতিহত করার কাজে ছিলাম এবং আমরাই উহাদিগকে পরাভূত করিয়াছি। তেমনি যাহারা মহানবী (সা)-কে আবেষ্টন করিয়া তাহার হিফাজতের কাজে নিয়োজিত ছিল, তাহারা বলিল, আমরা মহানবী (সা)-এর প্রতি শত্ৰুপক্ষ হইতে আঘাত হানার আশংকায় ছিলাম । সুতরাং আমরা তাহার প্রতিরক্ষার কাজে নিযুক্ত রহিয়াছি। অতএব গনীমতের সম্পদে আমাদের অংশ না থাকার কোন কারণ নাই । এহেন বাক-বিতণ্তা, কথা কাটাকাটি ও মতানৈক্যর মুহুতেই আল্লাহ্‌ তা'আলা ১ ০ পল Ll, EG 100, 40 055591 15 J&। আয়াত অবতীৰ্ণ করেন। অতঃপর মহানবী (সা) উহা মুসলমানদের মধ্যে বণ্টন করিয়া দিলেন । মহানবী (সা)-এর নিয়ম এই ছিল যে, শত্রুর সাথে যুদ্ধরত অবস্থায় এদিনই গনীমতের সম্পদের এক-চতুৰ্থাংশ বণ্টন করিতেন । যুদ্ধ হইতে প্রত্যাবর্তনের সময় বন্টন করিতেন এক-তৃতীয়াংশ । আর নিজের জন্য গনীমতের সম্পদকে অপসন্দ করিতেন । এই হাদীসটি তিরমিযী ও ইব্ন মাজা (র) সুফিয়ান সাওরী (র) সূত্রে আবদুর রহমান ইব্‌ন হারিস হইতে অনুরূপভাবেই বর্ণনা করিয়াছেন। ইমাম তিরমিযী (র) ইহাকে ‘সহীহ’ বলিয়া আখ্যায়িত করিয়াছেন। ইবৃন হিব্বান (র) তাহার কিতাবে এবং হাকিম (র) মুস্তাদরাক কিতাবে আবদুর রহমান ইব্ন হারিসের উদ্ধৃতি দিয়া হাদীসটি বর্ণনা করিয়াছেন। ইমাম হাকিম রর) ইমাম মুসলিমের শর্ত অনুযায়ী ইহার সনদকে বিশুদ্ধ বলিয়াছেন । কিন্তু সহীহ্‌দ্বয়ে ইহা সংকলিত হয় নাই ইমাম আবৃ দাউদ, নাসাঈ, ইব্‌ন জারীর ও ইবন মারদুবিয়াও এই হাদীসকে উল্লেখিত ভাষায় সংকলিত করিয়াছেন। ইব্‌ন হিব্বান ও হাকিম দাউদ (র) ইব্‌ন আবূ হিন্দ ইকরামার সনদে ইব্‌ন আব্বাস (রা) হইতে হাদীস বর্ণনা করিয়াছেন যে, তিনি বলেন : বদরের যুদ্ধের দিন মহানবী (সা) বলিয়াছেন: যে লোক এই কাজ করিবে, তাহার জন্য এই এই পুরস্কার রহিয়াছে। সুতরাং যুব সম্প্রদায় উঠিয়া লাগিয়া গেল এবং ঝাণ্ডা বৃদ্ধগণ সংরক্ষণ করিয়া ও পরিখায় থাকিয়া শত্রুর মুকাবিলা করিতে লাগিলেন যুদ্ধ শেষে গনীমত জমা হওয়ার পর যাহার জন্য যাহা ঘোষণা করা হইয়াছিল তাহারা উহা নেওয়ার জন্য আসিল । এই সময় বৃদ্ধগণ বলিল : তোমরা আমাদের উপর প্রাধান্য পাইতে পার না। তোমরা হারিয়া গেলে আমাদের নিকটই আসিয়া আশ্রয় নিতে ৷ আমরা তোমাদের পিছনে প্রতিরক্ষার দায়িত্বে ছিলাম । সুতরাং ইহাদের মধ্যে বাক-বিতণ্ডা হইয়া

— পৃষ্ঠা ৩৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।