Contents ৩৭৪ তাফসীরে ইব্ন কাছীর (সা)-এর নিকট উপস্থিত হইয়া বলিলাম : আমার বিষয় কোন ওয়াহী অবতীর্ণ হইয়াছে কি? মহানবী (সা) জবাব দিলেন : তুমি যখন তরবারি চাহিয়াছিলে, তখন উহা আমার মালিকানাধীন ছিল না। এখন আল্লাহ্ উহা আমার মলিকানাধীন করিয়া দিয়াছেন। তুমি উহা নিয়া যাও । আল্লাহ্ এই আয়াত অবতীর্ণ করিয়াছেন : SLI IE BG ICs ES ইমাম আবূ দাউদ, তিরমিযী, নাসাঈ প্রমুখ এই হাদীসকে আবূ বকর ইবন আইয়াশের সূত্র হইতে বর্ণনা করিয়াছেন এবং ইমাম তিরমিযী ইহাকে ‘হাসান’ ও ‘সহীহ’ নামে আখ্যায়িত করিয়াছেন। অনুরূপভাবে আবু দাউদ তায়ালিসী (র) সা'দ (রা) প্রমুখ হইতে বর্ণনা করিয়াছেন । সা'দ (রা) বলেন : আমার সম্পর্কে আল-কুরআনে চারিটি আয়াত অবতীর্ণ হইয়াছে। আমি বদরের রণক্ষেত্রে একটি তরবারি হস্তগত করিয়াছিলাম। উহা নিয়া আমি মহানবী (সা)-এর নিকট উপস্থিত হইয়া ইহা আমাকে প্রদান করার জন্য বলিলে মহানবী (সা) জবাব দিলেন : যেখান bE ALL SUG lA BE BLU HEAL SCOT PG EA EE NE SACRE MI Uy et BCS 57, আয়াত, আর তৃতীয়টি হইল "_'-)1, "১5 5 আয়াত এবং চতুৰ্থটি হইল অসিয়ত সম্পৰ্কীয় আয়াত । ইমাম মুসলিম (র) তদীয় কিতাবে এই হাদীসটিকে ঠিক অনুরূপভাবেই শু‘বা (র) হইতে বর্ণনা করিয়াছেন। মুহাম্মদ ইব্ন ইসহাক (র) ... বনী সাদার কোন এক লোক হইতে বর্ণনা করিয়াছেন যে, সে লোক বলে : আমি আবু উসায়েদ মালিক ইব্ন রবীআকে বলিতে শুনিয়াছি যে, বদরের রণক্ষেত্রে ইব্ন আয়াজের তরবারিটি আমার হস্তগত হইল । এই তরবারিটি ‘মারযবান’ তরবারি নামে প্রসিদ্ধ ছিল । মহানবী (সা) গনীমতের সম্পদ যাহার নিকট যাহা কিছু রহিয়াছে উহা যথাস্থানে জমা করা নির্দেশ প্রদান করিলে আমি উহা যথাস্থানে জমা করিলাম । কোন লোক মহানবী (সা)-এর নিকট কিছু চাহিলে তাহাকে বিমুখ না করাই ছিল তাঁহার অভ্যাস । সুতরাং আরকাম ইব্ন আবুল আরকাম মাখযুমী এ তরবারিটি দেখিয়া উহা মহানবী (সা)-এর নিকট চাহিলে তিনি উহা তাহাকে দিয়া দিলেন। ইব্ন জারীর এই হাদীসটি অন্য এক সূত্রে বর্ণনা করিয়াছেন । দ্বিতীয় শানে নুযূল : ইমাম আহমদ (র) ... আবূ উমামা (র) হইতে হাদীস বর্ণনা করিয়াছেন। আবু উমামা বলেন : আমি উবাদার নিকট গনীমত (আনফাল) সম্পর্কে জিজ্ঞাসা করিলে তিনি জবাবে বলিলেন : বদর যুদ্ধে আমরা যাহারা অংশ গ্রহণ করিয়াছিলাম, তাহাদের মধ্যে গনীমতের সম্পদ নিয়া কঠোর মতবিরোধের সৃষ্টি হইলে এবং আমাদের চরিত্র কলুষিত হওয়ার উপক্রম হইলে আল্লাহ্ তা'আলা এই আয়াত অবতীর্ণ করিয়া মতবিরোধ নিরসন করেন এবং আমাদের হাত হইতে ছিনাইয়া নিয়া তাঁহার রাসূলের হাতে অর্পণ করেন। তখন রাসূলুল্লাহ্ (সা) উহা মুসলমানদের মধ্যে সমানভাবে বণ্টন করিয়া দিলেন । ইমাম আহমদ (র) আরও বলেন : আমাদের নিকট আবু মুআবিয়া ইবন উমর (র) ... উবাদা ইব্ন সামৃত (রা) হইতে বর্ণনা করিয়াছেন। তিনি বলেন : আমরা মহানবী (সা)-এর
— পৃষ্ঠা ৩৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।