তাফসীরে ইবনে কাছীর ৪র্থ খণ্ড
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা আনফাল ৩৭৩ ইবৃন মুবারক প্রমুখ ... আতা ইব্‌ন আবু রবাহ (র) হইতে অনেকে J 2 আয়াতাংশের অর্থ এইরূপ করিয়াছেন যে, হে নবী ! বিনা যুদ্ধে মুসলমানগণ মুশরিকদিগের হইতে গবাদী পশু বা দাসদাসী বা অন্যান্য যেসব বিষয়-সম্পদ লাভ করে সে বিষয় আপনার নিকট উহারা জিজ্ঞাসা করিতেছে । সুতরাং এই সম্পদ নবীর জন্য বিশেষভাবে নিবেদিত, তিনি তাহার ইচ্ছা মাফিক উহা ব্যয় করবেন। এই কথার দ্বারা ইহাই বুঝা যায় যে, তাহারা কাফিরদের হইতে বিনা যুদ্ধে প্রাপ্ত সম্পদ (ফায়-এর সম্পদ ) দ্বারা আলোচ্য আনফাল সম্পদের ব্যাখ্যা দিয়াছেন। ইব্‌ন জারীর (র)-সহ অন্যান্য লোকের অভিমত হইল ক্ষুদ্র ক্ষুদ্ব সেনা দলের ছোট খাট ঝটিকা অভিযানে শত্রু বাহিনীর যুদ্ধ না করিয়া ফেলিয়া যাওয়া যে সম্পদ হস্তগত হয়, উহাকেই আনফাল শব্দ দ্বারা বুঝান হইয়াছে। ইব্‌ন জারীর (র) বলেন : আমার নিকট হারিস, আবদুল আযীয, আলী ইবন সালিহ ইব্ন হাই প্রমুখ ধারাবাহিকভাবে হাদীস বর্ণনা করিয়াছেন। আলী ইব্ন সালিহ্‌ বলেন : ৪ JU আয়াত প্ৰসঙ্গে আমি অবহিত হইয়াছি যে, উহা দ্বারা ক্ষুদ্র ক্ষুদ্র সেনাদলের ঝাটিকা যুদ্ধে দখলকৃত বিনাযুদ্ধে শত্ৰু সেনা কর্তৃক ফেলিয়া যাওয়া সম্পদ বুঝানো হইয়াছে। ইহার অর্থ হইল সেনাধ্যক্ষ কর্তৃক উৎসাহ বর্ধন এবং কৃতকর্মের পুরস্কার স্বরূপ সাধারণ বণ্টনের চেয়ে অধিক কিছু প্রদান করা । শা‘বী (র)ও এইরূপ ব্যাখ্যা দিয়াছেন। ইব্‌ন জারীর (র) সাধারণ বণ্টনের উপর কতক সেনাকে পুরস্কার ও উৎসাহ বর্ধনের নিমিত্ত কিছু প্রদান করার অভিমতটিই গহণ করিয়াছেন। আলোচ্য আয়াতের শানে নুযূলে প্রদত্ত বিবরণই এই মতবাদ সঠিক হওয়ার প্রমাণ বহন করে। শানে নুযুলের বিবরণ দানে ইমাম আহমদ (র) নিম্নরূপ হাদীস বর্ণনা করিয়াছেন তিনি বলেন: ইমাম আহমদ (র) ... সাদ ইবন ওয়ান্কাস (রা) হইতে হাদীস বর্ণনা করিয়াছেন তিনি বদরের যুদ্ধের দিন রণক্ষেত্রে আমার ভাই উমায়েরকে হত্যা করা হইলে আমিও ইবন আসকে হত্যা করিয়া তাহার ‘যুল কুতায়ফা’ নামক তরবারিটি হস্তগত করত মহানবী (সা)-এর নিকট উপস্থিত হইলে তিনি বলিলেন : উহা দখলকৃত সম্পদের সাথে রাখ । আমি উহা রাখিবার জন্য চলিলাম । একদিকে ভাই নিহত হওয়ার শোক, অপর দিকে ছিনাইয়া আনা তরবারি না পাওয়া । এই অবস্থায় মনের ভাব কি হইতে পারে, তাহা আল্লাহই ভাল জানেন কিন্তু আমি কিছুদূর যাইতে না যাইতেই সূরা আনফাল অবতীর্ণ হইল । অতঃপর মহানবী (সা) আমাকে বলিলেন : তুমি যাহা ছিনাইয়া আনিয়াছ, তাহা নিয়া যাও । ইমাম আহমদ (র) ... সাদ ইবৃন মালিক (রা) হইতে বর্ণনা করিয়াছেন। তিনি বলেন : আমি বলিলাম : হে আল্লাহ্র রাসূল! আল্লাহ্‌ তা'আলা আমাদিগকে মুশারিকদের হইতে পরিত্রাণ দিয়াছেন। অতএব আমাকে এই তরবারিটি দান করুন । মহানবী (সা) উত্তর করিলেন: এই তরবারি তোমারও নয়, আমারও নয়; উহা যথাস্থানে রাখিয়া দাও। আমি উহা যথাস্থানে রাখিয়া চলিয়া আসিলাম । তখন মনে মনে বলিলাম, এই তরবারি হয়ত এমন এক লোককে প্রদান করা হইবে । যে আমার ন্যায় দাবীদার নয় এবং সে আমার ন্যায় বিপদের ঝুঁকিও গ্রহণ করে নাই । ইত্যবসরে আমাকে কোন এক লোক পিছন হইতে ডাক দিলে আমি মহানবী

— পৃষ্ঠা ৩৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।