তাফসীরে ইবনে কাছীর ৪র্থ খণ্ড
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৩৭২ তাফসীরে ইব্ন কাছীর অর্থাৎ আমাদের প্রভুর ভয় উত্তম গনীমত ৷ আল্লাহ্র হুকুমে তাহা দৃশ্য হইবে এবং তরাস্বিত হইবে। ইবনে জারীর (র) বলেন : আমার নিকট ইউনুস, ইব্‌ন ওয়াহাব, মালিক ইব্‌ন আনাস প্রমুখ ইব্‌ন শিহাব ও কাসিম ইবৃন মুহাম্মদ (র) হইতে ধারাবাহিকভাবে হাদীস বর্ণনা করিয়াছেন যে, ইব্‌ন কাসিম (র) বলেন : আমি কয়েক ব্যক্তিকে ইব্‌ন আব্বাসের নিকট আনফাল শব্দের অর্থ জিজ্ঞাসা করিতে শুনিয়াছি। তাহাদের জবাবে ইব্‌ন আব্বাস (রা) বলিয়াছেন : উহার দ্বারা যুদ্ধলন্ধ ঘোড়া এবং যুদ্ধে নিহত ব্যক্তির লুণ্তিত অর্থ-সম্পদ বুঝায় । দ্বিতীয়বার এই প্রশ্ন করা হইলে ইবন আব্বাস (রা) অনুরূপ জবাব দিলেন। উহাদের মধ্যে একলোক জিজ্ঞাসা করিল, আল্লাহ্‌ পাক আল-কুরআনে যে আনফালের কথা বলিয়াছেন উহার অর্থ কি ? কাসিম (রা) বলেন, এমনিভাবে প্রশ্ন করিতে থাকায় ইব্‌ন আব্বাস (রা) উত্তেজিত হইয়া তাহাকে কিছু করিতে উদ্যত হইলেন । অতঃপর আত্মস্থ হইয়া ইব্‌ন আব্বাস (রা) বলিলেন : এই লোকটি প্রশ্ব করার দরুন উমর ইব্ন খাত্তাব (রা) তাহাকে পিটাইয়া রক্তাক্ত করিলেন। কাসিম ইবৃন মুহাম্মদ (র) হইতে পর্যায়ক্রমে যুহরী, মুআম্মার ও আবদুর রাযযাক (র) বর্ণনা করেন, ইব্‌ন আব্বাস (রা) বলেন : আল্লাহ্‌ তা'আলা তাহার নবীকে বিভিন্ন বিষয় হুশিয়ারকারী এবং বৈধ অবৈধ নিরূপণ কারীরূপে প্রেরণ করিয়াছেন। কাসিম (র) বলেন : ইব্‌ন আব্বাস (রা) উক্ত ব্যক্তিকে অনেক উচ্চ-বাচ্চ্য বলিয়া ভৎসনা করিলেন। অতঃপর তাহার নিকট আনফালের অর্থ জিজ্ঞাসা করা হইলে ইব্‌ন আব্বাস (রা) জবাব দিলেন : যুদ্ধক্ষেত্রে কোন লোক সেনাকে হত্যা করিয়া তাহার ঘোড়া ও হাতিয়ার হস্তগত করা হইল আনফালের অর্থ । লোকটি আবার প্রশ্ন করিলে তিনি অনুরূপ জওয়াব দিলেন। লোকটি তৃতীয়বার প্রশু করিলে ইব্‌ন আব্বাস উত্যক্ত হইয়া বলিলেন : এই ব্যক্তির উদাহরণ কি হইতে পারে তোমরা জান কি? এ লোক হইল সেই লোকের ন্যায় যাহাকে উমর ইবৃ্ন খাত্তাব (রা) মারিয়া ছিলেন এবং রক্তদ্বারা তাহার পৃষ্ঠদেশ ও পদযুগল রঞ্জিত করিয়া ছিলেন। লোকটি তখন উত্তর দিল যে, তুমি এমন হইও না যে আল্লাহ্‌ উমরের প্রতিশোধ তোমা হইতে গ্রহণ করুক । এই হাদীসের সনদটি বিশুদ্ধ । ইব্‌ন আব্বাস (রা) আনফালের ব্যাখ্যায় এইরূপ বলিয়াছেন যে, ইমাম কতিপয় লোককে যুদ্ধ ক্ষেত্রে নিহত ব্যক্তিদের পরিত্যক্ত অর্থ-সম্পদ হইতে মূল গনীমত বণ্টনের পর যাহা কিছু প্রদান করিয়া থাকেন তাহাকেই আনফাল বলা হয় । নফল বা আনফাল শব্দের ব্যাখ্যায় বহু ফিকাহ শাস্তরবিদ হইতে এইরূপ অভিমত প্রকাশ হইয়াছে । আল্লাহ্‌ ভাল জানেন। ইব্‌ন আবূ নাজীহ (র) মুজাহিদের উদ্ধৃতি দিয়া বলেন : লোকেরা যুদ্ধলন্স সম্পদ হইতে চার-পঞ্চমাংশ পৃথক করার পর অবশিষ্ট অংশটি সম্পর্কে জিজ্ঞাসা করিলেই J ০৮ ৬5,15; আয়াত অবতীর্ণ হয় । ইব্‌ন মাসউদ (রা) ও মাসরূক (রা) বলেন : যুদ্ধলব্ধ সম্পদের উপর নফল শব্দটি প্রযোজ্য হয় না; অর্থাৎ উহা দ্বারা এ দিনের হস্তগত সম্পদ বুঝায় না; বরং সেনাবাহিনী শত্রুর মুখোমুখি হাতিম বর্ণনা করিয়াছেন।

— পৃষ্ঠা ৩৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।