তাফসীরে ইবনে কাছীর ৪র্থ খণ্ড
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৩৮ তাফসীরে ইবনে কাছীর ইয়াহ্‌দীগণ আসিয়া মহানবী (সা)-এর সাথে এই বলিয়া বিতর্ক করিত যে, কি আশ্চর্য । আমরা যে জন্তু হত্যা করি তোমরা উহা আহার কর । কিন্তু স্বয়ং আল্লাহ্‌ তাআলা যাহা হত্যা করেন তাহা তোমরা আহার কর না; বরং হারাম মনে কর । তখন আল্লাহ্‌ পাক এই আয়াত অবতীর্ণ করেন: 9, 5 det SUT Le LEY, অর্থাৎ যাহা আল্লাহ্‌র নাম উচ্চারণ করিয়া যবাহ্‌ করা হয় নাই উহা আহার করিও না, উহা পাপ। এই হাদীসটি মুরসাল সনদে বর্ণিত হইয়াছে। তবে ইমাম আবূ দাউদ উহা বর্ণনা করিয়াছেন মুত্তাসিল সনদে ৷ তিনি বলেন : উসমান ইব্‌ন আবু শায়বা (র) উআইনা, আতা ও সাঈদ ইবন যুবায়ের ইব্‌ন আব্বাস (রা) হইতে 'বর্ণনা করিয়াছেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলিয়াছেন : ইয়াহ্‌দীরা নবী করীম (সা)-এর নিকট আসিয়া বলিল : আমাদের হত্যা করা জন্তুর গোশত তোমরা আহার কর, কিন্তু আল্লাহ্‌ কর্তৃক হত্যাকৃত জন্তুর গোশত তোমরা আহার কর না! এই সময় আল্লাহ্‌ পাক এই আয়াত অবতীর্ণ করেন : AE DLS OS Ca LG Y, এই হাদীস ইবন জারীর (র) ইমরান ইবৃন উআইনা প্রমুখ হইতে অনুরূপ বর্ণনা করিয়াছেন। বাধ্যার (র) বলেন, এই হাদীসটিতে তিনটি প্রশ্ন রহিয়াছে। ১. ইয়াহুদীরা মৃত জীবজস্তু আহার করাকে আদৌ বৈধ মনে করে না। সুতরাং তাহারা এ ব্যাপারে বিতর্কে আসিবে কেন? ২. বজা তর গত আগ জজর যত জজ: তাহাত বসবাস করিত মদীনায় । ৩. এই হাদীসটি ইমাম তিরমিযী যথাক্রমে আল জরসী, যিয়াদ ইবন আবদুল্লাহ আল বাকাঈ, আতা ইব্ন সায়েব ও সাঈদ ইব্ন যুবায়েরের সূত্রে ইব্‌ন আব্বাস (রা) হইতে এইভাবে বর্ণনা করিয়াছেন যে, কতিপয় লোক আসিয়া এরূপ প্রশ্ন করিয়াছিল । অতঃপর তিনি হাদীসটি উল্লেখ করিয়া বলিয়াছেন __এই হাদীসটি হাসান ও গরীব সনদে বর্ণিত । এই হাদীসটি সাঈদ ইব্‌ন যুবায়ের (র) হইতে মুরসাল সনদেও বর্ণিত রহিয়াছে। ইমাম তাবারানী (র) বলেন : আমাকে আলী ইবনুল মুবারক বিভিন্ন রাবীর সূত্রে ইব্‌ন আব্বাস হইতে বর্ণনা করিয়াছেন : যখন আল্লাহ্‌ তা'আলা AE LLL Cas LOG বু, আয়াত অবতীর্ণ করিলেন, তখন পারস্যবাসীরা কুরায়েশদের নিকট মুহাম্মদ (সা)-এর সাথে এই বিষয়ে বির্তক করার জন্য লোক পাঠাইল ৷ তাহারা বলিল, তোমরা নিজ হাতের ছুরি দ্বারা যাহা যবাহ্‌ কর, উহা তোমাদের জন্য হালাল হয়, আর আল্লাহ্‌ তা'আলা তাহার নিজস্ব ছুরি দ্বারা যাহা যবাহ্‌ করেন অর্থাৎ মৃত জন্তু, উহা তোমাদের জন্য হারাম হয় কেন ? তখন আল্লাহ্‌ তা‘আলা এই আয়াত অবতীৰ্ণ করেন : TES Sl yb ME ১৮ । | rl! > ss ls “শয়তান তোমাদের সহিত ঝগড়া বিবাদ করার জন্য তাহার বন্ধুদিগকে প্ররোচিত করে। যদি তুমি তাহাদের কথা মত চল, তবে নিশ্চয় তুমি মুশরিক হইবে ৷” অর্থাৎ পারস্যের শয়তানেরা তাহাদিগের বন্ধু কুরায়েশদিগকে তোমার সাথে বিতর্ক করার জন্য প্ররোচিত করে। সুতরাং Co TI ETT কর, তবে তোমার মুশরিক হওয়া নিশ্চিত ।

— পৃষ্ঠা ৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।