তাফসীরে ইবনে কাছীর ৪র্থ খণ্ড
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা আরাফ ৩৬৭ মাসআলাটি খুবই বিস্তৃত । এই স্থান উহার জন্য উপযোগী নহে। ইমাম আবূ আবদুল্লাহ্‌ বুখারী (র) এই ব্যাপারে সম্পূর্ণ স্বতন্ত্র মত ব্যক্ত করেন। তিনি সবর কি নীরব সকল কিরাআতের নামাযেই ইমামের পিছনে মুক্তাদীর কিরাত পড়া ওয়াজিব বলিয়াছেন । আল্লাহ্‌ সর্বজ্ঞ । আলোচ্য আয়াতের ব্যাখ্যা প্রসংগে ইব্‌ন আব্বাস (রা) হইতে আলী ইব্‌ন আবূ তালহা (র) বলেন : এই হুমুক ফরয নামাযের কিরাআতের ব্যাপারে প্রযোজ্য । আবদুল্লাহ্‌ ইব্‌ন মুগাফফালও অনুরূপ বর্ণনা করেন। ' তালহা ইব্ন উবায়দুল্লাহ্‌ ইবন কুরাইয হইতে পর্যায়ক্রমে আল-জারীরী, বাশার ইবনুল মুফাযযাল, হুমাইদ ইব্‌ন মাসআদা ও ইবন জারীর (র) বর্ণনা করেন যে, তালহা ইবন উবায়দুল্লাহ বলেন : উবাইদ ইবন উমাইর ও আতা ইবন আবু রাবাহকে একদিন কথাবাতা ও গাল-গল্পে মশগুল দেখিলাম । আমি প্রশ্ন করিলাম : আপনারা কি কুরআন তিলাওয়াত হইতেছে তাহা শুনিতেছেন না ? আপনারা তো আপনাদের উপর আযাব ওয়াজিব করিতেছেন। তাহারা উভয়ে আমার দিকে তাকাইয়া আবার কথাবার্তায় মগু হইলেন । আমি আবার আগের মতই বলিলাম । তাহারা আমার দিকে তাকাইয়া আবার কথাবার্তায় চালাইতে লাগিলেন। আমি তৃতীয়বার তাহাদিগকে সতর্ক করিলাম । তখন তাহারা উভয়ে আমার দিকে তাকাইয়া বলিলেন: উক্ত আয়াত তো নামাযের ক্ষেত্রে প্রযোজ্য । আলোচ্য আয়াত প্রসংগে মুজাহিদ (র) হইতে আবূ হাশিম ইসমাঈল ইব্‌ন কাছীর ও সুফিয়ান সাওরী বলেন : উহা নামাযের বেলায় । মুজাহিদ (র) হইতে একাধিক ব্যক্তি ইহা বর্ণনা করেন। মুজাহিদ (র) হইতে যথাক্রমে লাইস, সাওরী ও আবদুর রাযযাক বলেন : কেহ্‌ যদি নামায ছাড়া তিলাওয়াত করে তখন কথা বলায় কোন দোষ নাই । সাঈদ ইব্‌ন যুবায়ের, যাহ্‌হাক, ইবরাহীম নাখঈ, কাতাদা, শা‘বী, সুদ্দা এবং আবদুর রহমান ইব্ন যায়েদ ইবন আসলামও এই অভিমত ব্যক্ত করেন। তাহারা বলেন : আলোচ্য আয়াত দ্বারা নামাযের তিলাওয়াত বুঝানো হইয়াছে। মুজাহিদ (র) হইতে পর্যায়ক্রমে, ইবরাহীম ইব্‌ন আবু হামযা, মানসূর ও শু'বা বলেন : আলোচ্য আয়াতে নামায ও জুমুআর খুতবার তিলাওয়াতের কথা বুঝানো হইয়াছে । আতা (র) হইতে ইব্‌ন জুরাইজ (র)ও অনুরূপ বর্ণনা করেন। হাসান (র) হইতে হুশায়েম বলেন : নামাযসহ যে কোন তিলাওয়াতের ক্ষেত্রেই এই আয়াত প্রযোজ্য । সাঈদ ইব্‌ন যুবায়ের হইতে পর্যায়ক্রমে সাবিত ইব্‌ন আজলান, বাকীয়াহ্‌ ও ইবন মুবারক (র) বলেন : আলোচ্য আয়াতে ঈদুল আযহা, ঈদুল ফিতর ও জুমুআর খুতবা এবং সরব তিলাওয়াতের নামাযের কথা বুঝানো হইয়াছে। ইব্‌ন জারীর (র) এই মত গ্রহণ করিয়া বলেন: নামায ও খুতবার তিলাওয়াতই আলোচ্য আয়াতের লক্ষ্য । কারণ, বিভিন্ন হাদীসে ইমামের পিছনে নামাযের ও খুতবার তিলাওয়াত চুপ করিয়া মনোযোগের সহিত শোনার তাগাদা আসিয়াছে। মুজাহিদ হইতে যথাক্রমে লাইস, সাওরী ও আবদুর রাযযাক বলেন : ইমাম যখন নামাযে ভয় কিংবা দয়ার কোন আয়াত তিলাওয়াত করে, তখন তাহার পিছনে কাহারো কথা বলাকে তিনি অত্যন্ত অপসন্দ করিতেন।

— পৃষ্ঠা ৩৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।