Contents ৩৬৬ তাফসীরে ইব্ন কাছীর বশীর ইব্ন জাবির (র) হইতে পর্যায়ক্রমে দাউদ ইব্ন আবূ হিন্দ, আল মুহারিবী, আবূ কুরাইব ও ইবন জারীর (রা) বর্ণনা করেন যে, তিনি বলেন : ইবৃন মাসউদ (রা) এক জায়গায় ' নামায পড়িলেন। তিনি শুনিতে পাইলেন, লোকেরা ইমামের সহিত কুরআন মিলাইয়া কিরআত পড়িতেছে। নামায শেষ হইলে তিনি বলিলেন : তখন তোমাদের কাজ হইল কিরাত শুনা ও তাহা বুঝা । অতঃপর তিনি আলোচ্য আয়াত পাঠ করিয়া বলিলেন, আল্লাহ্ তা'আলা তোমাদিগকে সেই নিদেশই দিয়াছেন। যুহরী (র) হইতে পর্যায়ক্রমে আশআস, হামাস, আবূ সাইব ও ইবন জারীর (র) বর্ণনা করেন : আলোচ্য আয়াতটি এক আনসারী যুবককে কেন্দ্র করিয়া নাযিল হইয়াছে । রাসূলুল্লাহ্ (সা) যখন কোন আয়াত তিলাওয়াত করিতেন, সাথে সাথে সেও উহা তিলাওয়াত করিত । অতঃপর এই আয়াত নাযিল হইল । ইমাম আহমদ (র) ... আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন যে, রাসূল (রা) একবার সরব কিরাআতের নামায শেষ করিয়া বলিলেন : তোমাদের কি কেহ আমার সুরে সুর মিলাইয়া আমার সহিত কিরাআত পাড়িয়াছ ? এক ব্যক্তি বলিল : হ্যা, হে আল্লাহ্র রাসূল! তিনি বলিলেন : আমি বলিতেছি, আমার কিরাআতের সহিত দ্বন্দ সৃষ্টি করা উচিত নহে । তখন হইতে আর কেহ রাসূলুল্লাহ (সা)-এর সহিত দ্বন্দ সৃষ্টি করিত না৷ বরং সকলে মনোযোগ দিয়া তাহার কিরাআত শুনিত । ইমাম তিরমিযী (র) বলেন, হাদীসটি বিশুদ্ধ । আবূ হাতিম রাযী (র)ও ইহাকে সহীহ্ বলিয়াছেন। যুহরী (র) হইতে আবদুল্লাহ্ ইবন মুবারক (র) বলেন : জেহরী কিরাআতের নামাযে ইমামের পিছনে কেহ্ কিরাআাত পড়িবে না। কারণ ইমামের কিরাআতই তাহার কিরাআত । তাহার আওয়াজ মুক্তাদী শুনুক বা না শুনুক। তবে নীরব কিরাআতের নামাযে মনে মনে সূরা কিরাআত পড়িতে পারে। কিন্তু সরব কিরাআতের নামাযে মনে মনেও কিরাআত পড়া যাইবে না। কারণ আল্লাহ্ বলেন : 2 sail deal SL eB আমার বক্তব্য এই : একদল আলিমের মাযহাব হইল এই যে, জেহরী কিরাআতের' নামাযে মুক্তাদী কিরাআত কিংবা সূরা ফাতিহা কিছুই পড়িবে না। ইমাম শাফিঈর পূর্বের অভিমত ইহাই ছিল। ইমাম মালিকের মাযহাব ইহাই ৷ ইমাম আহমদ. ইব্ন হাম্বলের অন্যতম অভিমত ইহা । আমি ইতিপূৰ্বে দলীল প্রমাণসহ ইহা আলোচনা করিয়াছি। শাফিঈর পরবর্তী অভিমত হইল এই যে, ইমামের নীরব কিরাআতের নামাযে মুক্তাদী শুধু সূরা ফাতিহা নীরবে পাঠ করিবে। একদল সাহাবীর মতও তাহাই । তাবিঈ ও তাবিঈ-তাবিঈনের একদল এই মত অনুসরণ করিয়াছেন। ইমাম আবু হানীফা ও ইমাম আহমদ ইব্ন হাম্বল (র) বলেন : নীরব হউক কিংবা সবর কোন অবস্থাতেই মুক্তাদীর কিরাআাত পড়া জরুরী নয়। কারণ হাদীসে আছে : ০4 ১5 ৬2 4] 1,5 51,75 অৰ্থৎ যাহার ইমাম থাকে ইমামের কিরাআতই তাহার কিরাআত। ইমাম আহমদ (র) তাহার মুসনাদে জাবির (রা) হইতে মারফু ‘সূত্রে হাদীসটি উদ্ধৃত করেন । অবশ্য উহা ইমাম মালিকের মুআত্তায় জাবির (রা) হইতে মওকুফ সূত্রে উদ্ধৃত হয়। ইহাই সঠিক । এই
— পৃষ্ঠা ৩৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।