Contents ৩৫৮ তাফসীরে ইব্ন কাছীর ০"৯5| আয়াতটি নাযিল হয় তখন তিনি প্ৰশ্ন করেন, হে জিব্রারাঈল ! ইহার অর্থ কি? _ জিবরাঈল (আ) বলিলেন, আল্লাহ্ তা'আলা আপনাকে এই নির্দেশ দিলেন : যে আপনাকে কষ্ট দিবে তাহাকে ক্ষমা করিবেন, যে আপনাকে বঞ্চিত করিবে, তাহাকে দান করিবেন এবং যে আপনাকে বর্জন করিবে তাহার কাছে আপনি যাইবেন। শা‘বী (র) হইতে পযয়িক্রমে সুফিয়ান, আসবা ইবনুল ফারাজ, আবূ .ইয়াযীদ আল কারাতিসী ও ইবন আবূ হাতিমও অনুরূপ বর্ণনা করেন। তবে এই বর্ণনাটি সর্বাবস্থায়ই মুরসাল ৷ অবশ্য এই মতের সমর্থনে অন্যান্য সূত্রে যথা জাবির, কায়েস ইব্ন উবাদা নবী করীম (সা) হইতে মারফৃ হাদীসও বর্ণনা করেন। ইবন মারদুবিয়া হাদীস দুইটি উদ্ধৃত করেন। উকবা ইব্ন আমের (রা) হইতে পর্যায়ক্রমে আল-কাসিম ইবৃন আবূ উসামা আল-বাহেলী, আলী ইবন ইয়াযীদ, মুআয ইবন রিফাআ, শু‘বা, আবুল মুগীরা ও ইমাম আহমদ বর্ণনা করেন যে, উকবা ইবন আমির (রা) বলেন : আমি রাসূল (সা)-এর সহিত সাক্ষাৎ করিলাম । অতঃপর তাহার হাতে হাত দিয়া বলিলেন : হে উকবা ! যে তোমাকে বর্জন করিয়াছে, তুমি তাহাকে অর্জন কর, তোমাকে যে বঞ্চিত করিয়াছে, তুমি তাহাকে দান কর এবং যে তোমাকে নিপীড়ন করিয়াছে, তুমি তাহাকে উপেক্ষা কর। | আহ 0 eRe SHE SN ESE বর্ণনা করেন। হাসান বলেন : আমার মতে আলী ইব্ন ইয়াধীদ ও তাহার শায়েখ কাসিম আবূ আবদুর রহমান (র) উভয়ই দুর্বল রাবী ৷ ইমাম বুখারী (র) বলেন : ১৯৩ ০৪ ৮,০], 5,5৬ 41, +241 ১১ আয়াতের ব্যাখ্যা প্রসংগে ইব্ন আব্বাস (র) হইতে পর্যায়ক্রমে উবাইদুল্লাহ্ ইবন আবদুল্লাহ্ ইবন উতবা, যুহরী, শুআয়েব ও আবুল ইয়ামান (র) বর্ণনা করেন যে, ইব্ন আব্বাস (রা) বলেন : উআইনা ইবন হিস্ন ইবন হুযায়ফা একদা আগমন করিল । তখন তাহার ভ্রাতুম্পুত্র হুর ইবন কায়েসও আমার নিকট অবতরণ করিল । তাহারা আমীরুল মু’মিনীন উমর (রা)-এর মজলিসে বসিল । তাহাদের দলে যুবক ও বৃদ্ধ সব স্তরের লোক ছিল। উআইনা তাহার ভ্রাতুম্পুত্রকে বলিল : হে ভ্রাতুম্পুত্র! আমীরুল মু’মিনের সহিত তোমার সর্ম্পক রহিয়াছে। সুতরাং আমার জন্য তাহার সহিত কথা বলার অনুমতি নাও । সে বলিল : আমি এক্ষুণি আপনার জন্য অনুমতি নিতেছি। অতঃপর হুর তাহার চাচা উআইনার জন্য খলীফার অনুমতি গ্রহণ করিল । যখন সে খলীফার নিকট উপনীত হইল, তখন বলিল, হে ইবনুল খাত্তাব! আল্লাহর কসম, তুমি আমাদিগকে পর্যাপ্ত পরিমাণ দাও না এবং আমাদের উপর ইনসাফ করিতেছ না। ইহাতে উমর (রা) ক্ষুদ্ধ হইলেন এবং শাস্তি প্রদানে উদ্যোগী হইলেন তখন হুর বলিল : ‘হে আমীরুল মু’মিনীন! নিশচয় আল্লাহ্ তাঁহার নবীকে নির্দেশ দিয়াছেন ১৫ ০৪ ৮/০], 520/247, 722132. (ক্ষমা অনুসরণ কর, কল্যাণের নির্দেশ দাও এবং অজ্ঞদিগকে উপেক্ষা কর) এই লোকটিও অজ্ঞ ৷ আল্লাহর কসম! আয়াতটি তিলাওয়াতের সংগে সংগে উমর (রা) ঠাণ্ডা হয়ে গেলেন এবং তাহার ব্যাপারে আর কিছুই বলিলেন না। শুধুমাত্র ইমাম বুখারীই হাদীসটি উদ্ধৃত করেন।
— পৃষ্ঠা ৩৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।