তাফসীরে ইবনে কাছীর ৪র্থ খণ্ড
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents সুরা আ'রাফ ৩৫৩ ১৯৫. তাহাদের কি চলিবার চরণ আছে ? তাহাদের কি ধরিবার হস্ত আছে ? তাহাদের' কি দেখিবার নয়ন আছে ? কিংবা তাহাদের কি শ্রবণ করিবার কর্ণ আছে? বল, তোমরা যাহাদিগকে আল্লাহর শরীক করিয়াছ তাহাদিগকে ডাকিয়াও আমার বিরুদ্ধে সম্মিলিতভাবে ষড়যন্ত্র কর এবং আমাকে আদৌ অবকাশ দিও না। ১৯৬. আমার অভিভাবক তো আল্লাহ্‌ যিনি কিতাব অবতীর্ণ করিয়াছেন এবং তিনিই নেককারগণের অভিভাবকত্ব করিয়া থাকেন । ১৯৭. আল্লাহ্‌ ব্যতীত তোমরা যাহাদিগকে ডাকিয়া থাক তাহারা তো তোমাদের কোন সাহায্য করিতে পারে না । এমনকি তাহাদের নিজেদেরও সাহায্য করিতে পারেনা । ১৯৮. যদি তাহাদিগকে সৎপথে আহবান কর তবে তাহারা শ্রবণ করিবে না এবং তুমি দেখিতে পাইবে যে, তাহারা তোমার দিকে তাকাইয়া আছে; ক্রিন্তু তাহারা দেখিতে পায় না। তাফসীর : উপরোক্ত আয়াতসমূহে আল্লাহ্‌ তা'আলা প্রতিমা ও অন্যান্য সৃষ্ট বস্তুকে আল্লাহ্‌র শরীক করার অসারতা ও অস্বীকৃতি জ্ঞাপন করিতেছেন। কারণ, উহারা তো আল্লাহ্রই সৃষ্টি এবং তাঁহারই দয়ায় প্রতিপালিত। এমনকি উহারা মানুষের হাতে বানানো কৃত্রিম বস্তু । উহাদের তো কোনই ক্ষমতা নাই । উহারা না কাহারো ক্ষতি করিতে পারে, না কাহারো উপকার করিতে পারে । উহারা দেখেও না, শুনেও না । উহারা নিজ উপাসনাকারিগণকে কোনই সাহায্য করিতে পারে না । উহারা তো অসার পদার্থ, নড়িতে পারে না, সরিতে পারে না, দেখিতে পায় না এবং শুনিতেও পায় না। উহাদের হইতে উহাদের উপাসকরা সর্বদিক দিয়াই পরিপূর্ণ । উপাসকরা দেখিতে পায়, শুনিতে পায় ও কোন কিছু ধরিতে পারে। তাই আল্লাহ্‌ পাক সবিস্ময়ে বলেন : Ge os C2 GS NU bl ভণিতা এন নিযে = রর হা লাল জর! বরং উহারা নিজেরাই সৃষ্ট বন্ধু ? তোমাদের সেই মা'বুদগণের তো কোন কিছুই করার ক্ষমতা নাই । আল্লাহ তা'আলা অন্যত্ৰ বলেন : UUs ils od ad 033 2 IES ll Jl for AIL ss Ld, dr: RPE a 0s YE LU ~~ ES Led Le Sx di 155 35 A PE অর্থাৎ হে মানব ! তোমাদিগকে একটি উদাহরণ দেওয়া হইতেছে, উহা শ্রবণ কর : নিশ্চয়ই যাহারা আল্লাহ্‌ ছাড়া অন্য কিছুকে ডাকে, তাহারা একটি মাছিও সৃষ্টি করিতে পারে না, উহার জন্য সেই উপাস্যগণ এক জোট হইয়াও পারে না। আর যদি কোন মাছি তাহাদের কিছু ছিনাইয়া নেয় তাহা হইলে. উহারা তাহা ছাড়াইয়াও আনিতে পারে না । যেমন দুর্বল উপাসক, তেমনি দুর্বল উপাস্য! তাহারা আল্লাহ্‌র যথার্থ মূল্যায়নে ব্যর্থ হইল । নিশ্চয়ই আল্লাহ্‌ অশেষ শক্তিশালী, মহা প্ৰতাপশালী (২২ : ৭৩-৭৪) । ইবনে কাছীর ৪র্থ = ৪৫

— পৃষ্ঠা ৩৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।