তাফসীরে ইবনে কাছীর ৪র্থ খণ্ড
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৩৬ তাফসীরে ইবনে কাছীর আবদুল্লাহ্‌ ইব্‌ন উমর (রা) প্রমুখ সাহাবীগণ হইতে বর্ণিত রহিয়াছে যে, নবী করীম (সা) বলিয়াছেন : , ae 1 Sl bs oll BLT ol oe 25 DI অর্থাৎ আমার উম্মতের ছোটখাট ক্রটি ও ভুল-ভ্রান্তি ক্ষমা করা হইয়াছে। এমন কি জবরদস্তি অবস্থায় করা অপরাধও ক্ষমা করা হইয়াছে। তবে এই হাদীসটি বিতর্কিত । আল্লাহ্‌ই সর্বাধিক জ্ঞাত । হাফিজ আবূ আহমদ ইব্‌ন আফী (র) ... ... আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন যে, নবী করীম (সা)-এর নিকট এক লোক আসিয়া বলিল, হে আল্লাহ্র রাসূল ! আমাদের মধ্যে এক লোক যবাহ্‌ করিবার সময় আল্লাহ্র নাম উচ্চারণ করিতে ভুলিয়া গিয়াছে। এই সম্পর্কে আপনার অভিমত কি ? মহানবী (সা) উত্তর করিলেন : ০ 45 ৮ 4 ০ “অর্থাৎ প্রত্যেক মুসলিমের মধ্যেই আল্লাহ্‌র নাম রহিয়াছে” । অবশ্য এই হাদীসের সনদ অত্যন্ত দুর্বল । কেননা ইহার বর্ণনাকারী মারওয়ান ইব্‌ন সালীম আল কুরকসানী যিনি আবূ আবদুল্লাহ্‌ শামী হিসাবে পরিচিত, তিনি দুর্বল বর্ণনাকারী ৷ বহু হাদীসবিশারদ তাহাকে দুর্বল বর্ণনাকারী বলিয়া অভিমত প্রকাশ করিয়াছেন এবং তাহার বিরূপ সমালোচনা করিয়াছেন। আমি এই বিষয়ে স্বতন্রভাবে একখানা পুস্তিকা লিখিয়াছি এবং তাহাতে সকল ইমামগণের অভিমত ও দলীল প্রমাণাদি এবং তাহাদের মতবিরোধ ও দলীল প্রমাণের উৎসসমূহ সবিস্তার আলোচনা করিয়াছি । আল্লাহ্‌ই সর্বজ্ঞ । ইব্ন জারীর (র) বলেন : উল্লেখিত আয়াতের নির্দেশ ও কার্যকারিতার বিধান রহিত হওয়া না হওয়া সম্পর্কে আলিমগণের মধ্যে মতবিরোধ বিদ্যমান । কতকের মতে এই আয়াতের নিদেশ ও কার্যকারিতার বিধান রহিত হয় নাই । বরং মুহকাম আয়াতের ন্যায় ইহার নির্দেশ ও কার্যকারিতার বিধান যথাযথভাবেই বিদ্যমান। মুজাহিদ ও সকল আলিমগণের অভিমতও ইহাই । কিন্তু হাসান বসরী ও ইকরামা ভিন্নর্ূপ অভিমত পোষণ করেন। ইব্ন হুমাইদ (র) ইকরামা ও হাসান বসরী হইতে বর্ণনা করেন যে, তাহাদের উভয়েরই অভিমত হইল নিম্নলিখিত আয়াত দুইটির বিধান রহিত হইয়াছে। যেমন আল্লাহ্‌ বলেন : bl aie adr lS be IG EBLE TE অর্থাৎ অতএব যাহাতে আল্লাহ্‌র নাম লওয়া হইয়াছে তাহা খাও, যদি তোমরা তাহার আয়াতে বিশ্বাসী হও (৬: ১১৮); 7 40%, A all el Edd IG খু, এবং যাহাতে আল্লাহ্‌র নাম লওয়া হয় নাই তাহার কিছুই আহার করিও না এবং অবশ্যই তাহা পাপাচার । তাহাদের মতে নিম্নলিখিত আয়াতের বিধান মানসূখ হয় নাই । অর্থাৎ উহার বিধান ও কার্যকারিতার নির্দেশ বহাল রহিয়াছে। যেমন আল্লাহ্‌ বলেন : i KCL Sp oY HH iOS অর্থাৎ যাহাদিগকে কিতাব দেওয়া হইয়াছে তাহাদের আহাৰ্য তোমাদিগের জন্য হালাল এবং তোমাদিগের আহাৰ্য তাহাদের জন্য হালাল (৫: ৫)।

— পৃষ্ঠা ৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।