Contents সূরা আ রাফ oY ৩৪৯ উমর ইবন ইবরাহীম (র) হইতে আবু মুহাম্মদ ইবন আবু হাতিম (র) তাহার তাফসীরে ' মারফু সনদে হাদীসটি উদ্ধৃত করেন। আবূ বকর ইব্ন মারদুবিয়া (র) উহা তাহার তাফসীরে মারফু সনদে উমর ইবন ইবরাহীম (র) হইতে শাজ ইব্ন ফাইয়াজের সূত্রে বর্ণনা করেন। আমি বলিতেছি : শাজই মূলত হিলাল ইবন ফাইয়াজ, শাজ হইল তাহার ডাক নাম । মোট কথা তিনটি কারণে হাদীসটি ক্রটিপূর্ণ এক : আমর ইবন ইবরাহীম বসরার লোক ইবন মুঈন তাহাকে নির্ভরযোগ্য বলিলেও আবু হাতিম রাযী বলেন, তাহার হাদীস দলীল হওয়ার যোগ্য নহে । অবশ্য ইবন মারদুবিয়া (র) সামুরা হইতে মুতামাসের সনদে মারফু সূত্রে হাদীসটি বর্ণনা করিয়াছেন। আল্লাহ্ই সর্বজ্ঞ । দুই : হাদীসটি মারফু তো নহেই, বরং সামুরার বক্তব্য হিসাবে বর্ণিত হইয়াছে। যেমন ইবন জারীর (র) বলেন : আবুল আলা ইবন শিখখীর হইতে ইবন আবদুল আলা বর্ণনা করেন যে, সামুরা ইবন জুন্দুব (রা) বলেন : আদম (আ) তাহার পুত্রের নাম রাখিলেন আবদুল হারিস। তিন : হাসান নিজেই এই আয়াতের অন্যরূপ ব্যাখ্যাদান করিয়াছেন। যদি সামুরা (র) হইতে মারফু সূত্রে তিনি উক্তরূপ তাফসীর পাইতেন তাহা হইলে অব্যশই তিনি উহার বদলে অন্য ব্যাখ্যা দিতেন না । হাসান (র) ইবৃন ওয়াকী ও ইবন জারীর বর্ণনা করেন যে, তিনি উক্ত আয়াতের ব্যাখ্যা প্রসংগে বলেন : আদম (আ) নহেন, বরং তাহার বংশধর সম্পরদায়গুলির কোন কোন লোক.উক্তরূপ শরীক নির্ধারণ করিত । মুআদম্মার (র) হইতে যথাক্রমে মুহাম্মদ ইবন আবদুল আলা বলেন : হাসান (র) বলিয়াছেন, আলোচ্য আয়াতে আদম (আ)-এর পরে তাহার বংশধরগণের মধ্যকার শিরককারীদের কথা বলা হইয়াছে । iC কাতাদা (র) হইতে যথাক্রমে বাশার বলেন : হাসান (র) বলিতেন, আয়াতে উল্লেখিত শিরককারিগণ হইল ইয়াহুদী ও নাসারা। আল্লাহ্ পাক তাহাদিগকে নিখুঁত সন্তান দান করেন। অথচ তাহারা তাহাদিগকে ইয়াহুদী ও নাসারা বানায় । হাসান (রা) হইতে আলোচ্য আয়াতের ব্যাখ্যা সম্বলিত এই সকল বর্ণনা বিশুদ্ধ । ইহাই আয়াতের উত্তম তাফসীর । আয়াত হইতেও ইহাই সুস্পষ্ট বুঝা যায়। যদি প্রথমোক্ত হাদীসটি রাসূল (সা) হইতে সুরক্ষিত বিশুদ্ধ বর্ণনা হইত তাহা হইলে হাসান (রা) ও অন্যান্য সাহাবায়ে কিরাম কখনও আয়াতের অন্যরূপ ব্যাখ্যা প্রদান করিতেন না। কারণ, উহা তাহাদের স্বীকৃত তাকওয়া ও ন্যায় নিষ্ঠার পরিপন্থী ব্যাপার । ইহা দ্বারা প্রমাণিত হয় যে, মূলত হাদীসটি কোন কোন সাহাবীর ব্যক্তিগত বক্তব্য । হয়ত তাহারা আহলে কিতাব হইতে আগত কাব, ওয়াহাব ইবন মুনাব্বিহ্ প্রমুখ হইতে এই বক্তব্য আহরণ করিয়াছেন। আমি অচিরেই উহা বিশ্লেষণ করিব ইনশাআল্লাহ্ । সেখানে হাদীসটি মারফু কিনা তাহা নিণঁতি হইবে । আল্লাহ্ই সর্বজ্ঞ । মুহাম্মদ ইব্ন ইসহাক (র) ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্ন আব্বাস (রা) বলেন : শুরুতে আদম (আ)-এর গুরসে ও হাওয়া (আ)-এর গর্ভে সন্তান জন্ম নিত ।
— পৃষ্ঠা ৩৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।