তাফসীরে ইবনে কাছীর ৪র্থ খণ্ড
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents Se তাফসীরে ইব্ন কাছীর 475, বাক্যাংশের তাৎপর্যে মুজাহিদ (র) বলেন : সে তাহার গর্ভ নিয়া অনায়াসে চলাফিরা করে। হাসান, ইবরাহীম নাখঈ এবং সুদ্দী (র)ও এই মত পোষণ করেন। মিহরান (র) হইতে তাহার পুত্র মায়মূন (র) বলেন : সে উহা লুকাইয়া চলে । আইয়ুব (র) বলেন : হাসানকে উহার তাৎপর্য জিজ্ঞাসা করা হইলে তিনি বলেন, সে তাহার গর্ভ নিয়া চলাফিরা করে। ইব্‌ন জারীর (র) বলেন : উহার অর্থ হইল, তখনও সে পানি লইয়া দাঁড়াইতে ও বসিতে পারে। ইবন আব্বাস (রা) হইতে আওফী (র) বলেন : সে উহা লইয়া চলাফিরা করে ও সংশয়ী অভিযোগ তোলে যে, তাহার গর্ভ হইল নাকি ? £1 ৬6 অৰ্থাৎ যখন গৰ্ভ ভারী হইল ও তাহার জন্য উহা বোঝা হইয়া দাঁড়াইল । সুদ্দী (র) বলেন : যখন তাহার গর্ভে বাচ্চা বড় হইল । U৮ ৬2514 24 2 (55 অৰ্থাৎ উভয়ে আল্লাহ্র কাছে একটি নিখুঁত সন্তান চায় । ইব্‌ন আব্বাস (রা) হইতে যাহ্‌হাক উহার তাৎপর্য বলেন : উভয়ই শংকিত হয় না জানি কোন জীব-জানোয়ার পয়দা হইবে । হাসান বসরী (র) বলেন : এই কারণেই তাহারা প্রার্থনা জানায়_-যদি আমাদিগকে একটি নিখুঁত সন্তান দেন, আমরা অব্যশই তোমার প্রতি কৃতজ্ঞ থাকিব । আল্লাহ্‌ বলেন : SE CE A ICS CAG CSS 7 Ef EE FR oR CE অর্থাৎ অতঃপর যখন আল্লাহ্‌ তাহাদিগকে একটি নিখুঁত সন্তান দান করেন তখন তাহারা উহাতে শরীক নির্ধারণ করে অথচ উক্ত শরীক হইতে আল্লাহ্র অবস্থান অনেক উর্ধ্বে । এই আয়াতের ব্যাখ্যা প্রসংগে বহু হাদীস ও আছার বিদ্যমান । তাফসীরকারগণ উহা উদ্ধৃত করিয়াছেন। আমি ইনশাআল্লাহ্‌ যথা স্থানে উহা উদ্ধৃত ও পযলোচনা করিব এবং উহার ভিতর বিশুদ্ধ মত কোনটি তাহাও নিৰ্ণয় করার প্রয়াস পাইব । নবী করীম (সা) হইতে পর্যায়ক্রমে ইমাম আহমদ (র) তাহার মুসনাদে বর্ণনা করেন : “হাওয়া (আ)-র যখন সন্তান জন্ম নিল, তখন ইবলীস তাহার চারিপাশে ঘুর ঘুর করিতেছিল। মা হাওয়ার কোন সন্তান বাঁচিত না । ইবলীস বলিল__-উহার নাম আবদুল হারিস রাখ, তাহা হইলে সে বাঁচিবে। তাই তিনি তাহার নাম আবদুল হারিস রাখিলেন এবং সে বাঁচিয়া রহিল। ইহা ঘটিল শয়তানের ওয়াহী ও তাহার নির্দেশ মতে । আবদুস সামাদ ইবন আবদুল উয়ারিস (র) হইতে ইবন জারীর (র)ও উহা বর্ণনা করেন। ইমাম তিরমিযী তাঁহার তাফসীর অধ্যায়ে আবদুস সামাদ হইতে মুহাম্মদ ইবন মুসান্নার সূত্রে হাদীসটি উদ্ধৃত করিয়া মন্তব্য করেন : হাদীসটি ‘হাসান গরীব’ শ্রেণীর এবং উমর ইবন ইবরাহীমের সনদ ভিন্ন অন্য কোন সনদে অনুরূপ হাদীস বর্ণিত হইয়াছে বলিয়া আমার জানা নাই । আবদুস সামাদ হইতে তাহাদের কেহ্‌ কেহ হাদীসটি মুরসাল বর্ণনা করিয়াছেন। হাকিম (র) তাহার 'মুস্তাদরাক’ সংকলনে হাদীসটি মারফু হিসাবে আবুদস সামাদের সূত্রে উদ্ধৃত করিয়া বলেন : হাদীসটির সনদ বিশুদ্ধ, কিন্তু সহীহ্‌দ্বয়ে ইহা উদ্ধৃত হয় নাই ।

— পৃষ্ঠা ৩৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।