তাফসীরে ইবনে কাছীর ৪র্থ খণ্ড
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৩৪৪ তাফসীরে ইব্নে কাছীর প্রস্তর পর্যন্ত বলিয়া দিবে : হে মুসলিম ! আমার আড়ালে এক কাফির লুকাইয়া আছে। আস, তাহাকে হত্যা কর । এইভাবে আল্লাহ্‌ কাফিরগণকে ধ্বংস করিবেন। তখন মানুষ নিশ্চিন্ত মনে নিজ নিজ শহর ও দেশে ফিরিয়া যাইবে । ইত্যবসরে ইয়াজুজ-মাজুজ বাহির হইবে । তাহারা চতুর্দিকে ছড়াইয়া পড়িবে । তাহারা যে শহরই অতিক্রম করিবে তাহা ধ্বংস করিয়া যাইবে এবং যে পানির উপর দিয়া যাইবে উহা পান করিয়া নিঃশেষ করিবে । তখন মানুষ আমার নিকট ছুটিয়া আসিয়া তাহাদের বিরুদ্ধে ফরিয়াদ করিবে । তখন আমি আল্লাহ্র নিকট প্রার্থনা করিব। তিনি তাহাদিগকে এমনভাবে ধ্বংস করিবেন যে, সর্বত্র লাশ আর লাশ দেখা যাইবে এবং পৃথিবী লাশের দুর্গন্ধে ভরপুর হইবে । তখন আল্লাহ্‌ তাআলা এমন মুষলধারে বৃষ্টিবর্ষণ করিবেন যে, বৃষ্টির প্রবল স্রোত লাশগুলিকে ভাষাইয়া সমুদ্রে লইয়া যাইবে। ইব্‌ন আহমদ (র) বলেন যে, ইয়াযীদ ইব্‌ন হারূন বলেন : অতঃপর পাহাড় পর্বত ধূলিস্যাৎ করা হইবে এবং পৃথিবীকে চামড়ার মত প্রশস্ত সমতল করা হইবে । হুশায়েম (র) বলেন : অতঃপর আমার প্রভুর প্রতিশ্রুতি হইল এই যে, এই সব ঘটার পর কিয়ামতের অবস্থা হইবে পূর্ণগর্ভা রমনীর মত । কোন মুহূর্তে সে যে সন্তান প্রসব করিবে তাহা কেহই বলিতে পারে না । সে কি রাত্রে প্রসব করিবে, না দিনে করিবে এই ভাবনায় সবাই অস্তির থাকে । আওআম ইব্‌ন হাওশাব (র) হইতে ইব্ন মাজা (র)ও অনুরূপ বর্ণনা করেন। মোট কথা, শার্ষস্থানীয় রাসূলগণও কিয়ামত কবে অনুষ্ঠিত হইবে সে খবর রাখেন না । অবশেষে ব্যাপারটি ঈসা (আ)-এর কাছে উপস্থাপন করা হইলে তিনিও জানাইলেন যে, ইহা ঘটার মুহু্তটি কেবল আল্লাহরই জানা আছে। তবে উহা ঘটার নিদর্শনগুলি জানাইলেন ৷ কারণ, তিনি এই উন্মতের শেষ পর্যায়ে পৃথিবীতে অবতীর্ণ হইবেন এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ (সা)-এর বিধি-বিধান সমগ্র বিশ্বে প্রবর্তন করিবেন তিনি দাজ্জালকে হত্যা করিবেন এবং তাহারই দু‘আয় আল্লাহ্‌ তা'আলা ইয়াজুজ-মাজুজদেরকে ধ্বংস করিবেন। সুতরাং আল্লাহ্‌ তা'আলা এই ব্যাপার তাহাকে আগাম জানাইয়াছেন বিধায় তিনি এতটুকু বলিতে সক্ষম হইয়াছেন। ' ইমাম আহমদ (র) ... হুযায়ফা (রা) হইতে বর্ণনা করেন যে, হ্যায়ফা (রা) বলেন : রাসূলুল্লাহ্‌ (সা)-কে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হইল । তিনি তদুত্তরে বলিলেন : উহার জ্ঞান একমাত্র আমার প্রতিপালকের নিকট সংরক্ষিত ৷ যথাসময়ে তিনিই উহার প্রকাশ ঘটাইবেন। কিন্তু আমি শীঘ্রই তোমাদিগকে উহার নিদর্শনাবলী সম্পর্কে খবর দিব যাহা উহার প্রাক্কালে দেখা দিবে। উহার প্রান্কালে চলিবে শুধু ভয়ংকর ফিতনা ফাসাদ ও চরম অস্থিরতা ৷ তখন প্রশ্ন করা হইল, হে আল্লাহ্‌র রাসূল ! ফিতনা ফাসাদ তো আমরা মোটামুটি জানি। কিন্তু অস্থিরতা ₹» কিরূপ ? তিনি বলেন : আবিসিনিয়াদের ভাষায় ‘হারাজ' হইল হত্যাযজ্ঞ । তিনি আরও বলেন : তখন মানুষের ভিতর কলহ বিবাদ চরম রূপ পরিগ্রহ করিবে । অবস্থা এই দাড়াইবে যেন কেহ কাহাকে চিনেই না। সিহাহ্‌ সিত্তাহ্‌র সংকলকগণের কেহই এই সূত্রের হাদীসটি বর্ণনা করেন নাই । তারিক ইব্‌ন শিহাব (র) হইতে ইব্‌ন আবূ খালিদের সূত্রে ওয়াকী (র) বর্ণনা করেন যে, রাসুলুল্লাহ (সা) আলোচ্য ৬০০১৬! ১০৷ ১৮ ৬,0; আয়াতটি নাযিল হওয়ার আগেও সর্বদা Ed

— পৃষ্ঠা ৩৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।