তাফসীরে ইবনে কাছীর ৪র্থ খণ্ড
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents | সূরা আ'রাফ ৩৪৩ সহীহ্‌ মুসলিমে আবূ বকর ইবৃন শায়বা (র) ... আনাস (রা) হইতে বর্ণনা করেন যে, তিনি বলেন : এক ব্যক্তি রাসূল (সা)-কে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করিলে রাসূল (সা) বলেন : এই ছেলেটি যদি বাচিয়া থাকে তাহা হইলে হয়ত কিয়ামত না আসা পর্যন্ত সে বৃদ্ধ হইবে না। এই হাদীসটি শুধু মুসলিম শরীফেই বর্ণিত হইয়াছে। ' হাজ্জাজ ইবৃ্‌ন শায়ের (র) ... আনাস ইবন মালিক (রা) হইতে বর্ণনা করেন : এক ব্যক্তি রাসূল (সা)-কে প্রশ্ন করিলেন : কিয়ামত কবে হইবে ? কিছুক্ষণ রাসূল (সা) চুপ থাকিলেন। অতঃপর একটি ছেলের দিকে তাকাইয়া বলিলেন : এই ছেলে যদি দীর্ঘজীবী হয় তাহা হইলে কিয়ামত না আসা পর্যন্ত সে বৃদ্ধ হইবে না। আনাস (রা) বলেন : ছেলেটি ছিল আমার সমবয়সী । আনাস (রা) হইতে পর্যায়ক্রমে ইমাম বুখারী (র) তাহার সহীহ্‌ সংকলনের ‘কিতাবুল আদব' অধ্যায়ে বর্ণনা করেন : পল্লী এলাকার এক ব্যক্তি আসিয়া রাসূল (সা)-কে প্রশ্ন করিল : হে আল্লাহ্‌র রাসূল! কিয়ামত কবে হইবে ? অতঃপর তিনি উপরোক্ত হাদীস বর্ণনা করেন এবং উহার সহিত যোগ করেন : তখন মুগীরা ইব্ন শু‘বার ছেলেটি চলিয়া গেল । হারূন ইব্‌ন আবদুল্লাহ (রা) ... আনাস (রা) হইতে বর্ণনা করেন : মুগীরা ইব্ন শু‘বার ছেলে যাইতেছিল। সে ছিল আমার সমবয়সী । তখন নবী করীম (সা) বলিলেন : যদি তাহাকে দীর্ঘজীবী করা হয়, তাহা হইলে কিয়ামত না আসা পর্যন্ত সে বৃদ্ধ হইবে না । আয়িশা (রা)-এর বর্ণিত হাদীসে যে, ‘তোমাদের উপর কিয়ামত না আসা পর্যন্ত’ বলা হইয়াছে, উক্ত অর্থ পরবর্তী হাদীসের ব্যাপকার্থক ‘কিয়ামত না হওয়া পর্যন্ত” বাক্যাংশেও প্রযোজ্য । ইব্‌ন জুরাইজ (র) বলেন : আমাকে আবু যুবায়ের (র) জানাইয়াছেন যে, তিনি জাবির ইব্‌ন আবদুল্লাহকে বলিতে শুনিয়াছেন : মৃত্যুর একমাস পূর্বে আমি রাসূল (সা)-কে বলিতে শুনিয়াছি যে, তিনি বলেন : তোমরা আমাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করিতেছ ? উহার ইল্ম একমাত্র আল্লাহ্র নিকটই সংরক্ষিত । আজ যাহারা পৃথিবীতে বিচরণ করিতেছে আগামী একশত বছরে তাহারা বিচরণ করিবে আমি আল্লাহ্র নামে শপথ করিয়া ইহা বলিতেছি। এই বর্ণনাটি মুসলিমের । | সহীহ্‌দ্বয়ে ইব্‌ন উমর (রা) হইতে অনুরূপ বর্ণিত হইয়াছে। ইব্‌ন উমর (রা) বলেন : রাসূল (সা) নিঃসন্দেহে এই যুগ অতিক্রম করার কথা বলিতে চাহিতেছেন। ইমাম আহমদ (র) ... ইব্‌ন মাসউদ (রা) হইতে বর্ণনা করেন : রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন : মি‘রাজের রাত্রিতে আমি ইবরাহীম (আ), মূসা (আ) ও ঈসা (আ)-এর সহিত সাক্ষাৎ করি। তাহাদের মাঝে কিয়ামত সম্পর্কে আলোচনা হল । প্রথমে ইবরাহীম (আ)-কে এই বিষয় প্রশ্ন করা হয়। তিনি বলেন, এই ব্যাপার আমার জানা নাই । তখন মূসা (আ)-এর কাছে প্রশ্ন করা হয়। তিনিও বলেন, উহা আমার জানা নাই । তখন ঈসা (আ)-এর কাছে প্রশ্ন করা হয়। তখন তিনি বলেন, উহা কখন ঘটিবে তাহা আল্লাহ্‌ ছাড়া কেহই জানে না । উহার নির্ধারিত কাল তাহারই নিকট সংরক্ষিত তবে উহার প্রাক্কালে দাজ্জাল বাহির হইবে আমার সাথে দুইটি লৌহদণ্ড থাকিবে। যখনই সে আমাকে দেখিবে তখন বুলেটের মত তীব্র বেগে পলায়মান হইবে । তখন তাহাকে আল্লাহ্‌ তা'আলা ধ্বংস করিবেন। আমাকে দেখিয়া বৃক্ষ ও

— পৃষ্ঠা ৩৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।