Contents ! y ৩৪১ সূরা আ'রাফ কিয়ামত উপস্থিত ! ক্রেতা-বিক্রেতা কাপড় মেলিয়া দর দাম কষিতেছে, কাপড় গুছাইয়া হাতে নিতে পারে নাই, হঠাৎ কিয়ামত হাযির । একটি লোক পুকুরে গোসলের জন্য ডুব দিয়া মাথা তুলিতে পারে নাই, অকস্মাৎ কিয়ামত দেখা দিল । PEO EACH এই আয়াতাংশের ব্যাখ্যা নিয়া মতভেদ রহিয়াছে। ইব্ন ইব্বাস (রা) হইতে আওফী (র) বলেন : এখানে আল্লাহ বলেন যে, তাহারা তোমার ঘনিষ্ঠজন সাজিয়া তোমার নিকট হইতে কিয়ামতের নির্ধারিত তারিখ জানিয়া নিতে চাহিতেছে। ইব্ন আব্বাস (রা) আরও বলেন : নবী করীম (সা)-কে যখন তাহারা এই প্রশ্ন করিতেছিল তখন তাহারা তাহাকে খুবই সহৃদয় ও প্রীতিময় দেখিতে পাইয়াছিল। তাই আল্লাহ্ তা'আলা তাহাকে সুস্পষ্ট ভায়ায় জানাইয়া দিলেন, উহার জ্ঞান শুধু আল্লাহ্রই রহিয়াছে। এমনকি তাহার কোন প্রিয় ফেরেশতা বা রাসূলকেও সেই সম্পর্কে অবহিত করা হয় নাই । কাতাদা (র) বলেন : কুরায়েশরা আসিয়া মুহাম্মদ (সা)-কে বলিল : আপনি আমাদের অত্যন্ত আপনজন ৷ সুতরাং আমাদিগকে কিয়ামতের রহস্য সম্পর্কে অবহিত করুন। তাই আল্লাহ্ আলোচ্য আয়াত নাযিল করিলেন । মুজাহিদ, ইকরামা, আবূ মালিক, সুদ্দী (র) প্রমুখও এই মতের পরিপোষক। ESO EGON CE আয়াতাংশের ব্যাখ্যা প্রসংগে ইব্ন আবূ নাজীহ (র) প্রমুখ হইতে মুজাহিদ (র) বর্ণনা করেন : কিয়ামতের নির্ধারিত সময় জানার মতলবেই তাহারা অত্যন্ত সৌহাদ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করিয়া প্রশ্ন উথাপন করিয়াছিল । হবৃন আব্বাস (রা) হইতে যাহ্হাক (র) উহার ব্যাখ্যায় বলেন : আল্লাহ্ বলেন যে, তাহারা এমনভাবে প্রশ্ন করিতেছে যেন উহা তুমি মূলত জান। অথচ তোমার সে সম্পর্কে কিছুই জানা নাই । তাই তুমি বল, উহা শুধু আল্লাহ্রই জানা রহিয়াছে। পূর্বসূরিদের কাহারও নিকট হইতে মু‘আম্মার (র) উহার ব্যাখ্যায় বলেন : তুমি যেন উহা সম্পর্কে বিশেষজ্ঞ । J আবদুর রহমান ইবৃন যায়েদ ইবৃন আসলাম (র) বলেন : (৮ > গর অর্থাৎ তুমি যেন উহার বিশেষজ্ঞ । অথচ আল্লাহ্ তা'আলা তাহার সমগ্র সৃষ্টির নিকট উহার প্রকাশকাল গোপন রাখিয়াছেন। অতঃপর তিনি পাঠ করেন : 5৬ এ০' ee অর্থাৎ কিয়ামত সম্পর্কিত জ্ঞান শুধু আল্লাহ্র নিকট সংরক্ষিত । পূর্বোক্ত অভিমত হইতে এই মতটি প্রাধান্য পাবার যোগ্য । আল্লাহ্ই ভাল জানেন। ral YY LINAS all 2 le U5] অৰ্থাৎ হে মুহাম্মদ ! তুমি বলিয়া দাও যে, কিয়ামতের খবর কেবল আল্লাহ্ই রাখেন। অথচ এই কথাটুকু-অধিকাংশ লোকের জানা নাই। এই কারণেই যখন জিবরাঈল (আ) জনৈক মরুবাসীর রূপ, নিয়া মানুষকে দীনের মৌলিক কথা কয়টি শিখাইয়া দিবার জন্য রাসূল (সা)-এর সামনে একজন প্রশ্নকারী হিসাবে বসিলেন এবং তাহাকে জ্ঞাতার্থে একে একে প্রশ্ন করিলেন : ইসলাম কাহাকে বলে ? ঈমান কাহাকে বলে? ইহসান কাহাকে বলে ? অবশেষে প্রশ্ন করিলেন : কিয়ামত কবে হইবে ? তখন
— পৃষ্ঠা ৩৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।