Contents ৩২৮ '_ তাফসীরে ইবনে কাছীর তাহাকে প্রশ্ন করিল : তুমি কি, তুমি তো তাহাদের জন্য কল্যাণের ও আমাদের জন্য অকল্যাণের দুআ করিতেছ। তদুত্তরে সে বলিল : যাহা হইতেছে তাহার উপর আমার কোন হাত নাই । আল্লাহই আমাকে দিয়া ইহা করাইতেছেন। বর্ণনাকারী বলেন : এই কথা বলার সাথে সাথে আল্লাহ্ তা'আলার ইচ্ছাই তাহার জিহ্বা মুখ হইতে বাহির হইয়া বক্ষের উপর পতিত হইল । তখন সে নিজ সম্প্রদায়কে বলিল : আমার দুনিয়া ও আখিরাত সবই গিয়াছে । এখন চক্রান্ত আর হিলাসাজী ছাড়া কিছুই করার নাই । আমি এক্ষুণি তোমাদের জন্য একটি চক্রান্তেব পথ বাতলাইতেছি। তোমাদের নারীগণকে সুসজ্জিত কর এবং তাহাদের প্রত্যেকের কাছে ব্যবসা-বিষয়ক পণ্য দিয়া বনী ইসরাঈলের সৈন্যগণের কাছে ফেরী করিয়া ফেরার জন্য পাঠাও ৷ তখন যদি কোন সৈন্য তাহাদের কাহাকেও ব্যবহার করিতে চায় সে যেন উহাতে আপত্তি না করে। কারণ, তাহাদের একজনও যদি ব্যভিচারে লিপ্ত হয় তাহা হইলে ইহাই তোমাদের জন্য যথেষ্ট হইবে । অতঃপর তাহারা তাহাই করিল । যখন সুসজ্জিত নারীরা সৈন্যদের নিকট গেল, তখন এক কিনআনী গোত্রপতির কন্যা কিসবতীকে শামউন ইব্ন ইয়াকৃব ইব্ন ইসহাক ইব্ন ইবরাহীম (আ)-এর গোত্রের অধিপতি যুমরী ইব্ন শূলুম দেখিতে পাইয়া চমৎকৃত হইল এবং হাত ধরিয়া তাহাকে কাছে টানিয়া আনিল এবং তাহাকে লইয়া মূসা (আ)-এর সামনে হাযির হইল । এবং বলিল- আমি মনে করি যে, আপনি এক্ষুণি বলিবেন, ইহা তোমার জন্য হারাম, ইহার কাছে আসিবে না । মূসা (আ) বলিলেন, ইহা তোমার জন্য হারাম । সে বলিল : ‘আল্লাহ্র কসম ! আমি আপনাকে এই ব্যাপারে অনুসরণ করিব না এই বলিয়া সে নারীটিকে নিয়া নিজ তাবুতে প্রবেশ করিল এবং তাহার সহিত ব্যভিচার করিল । আল্লাহ্ তা'আলা তখন বনী ইসরাঈলগণের জন্য প্লেগ মহামারী নাযিল করিলেন। মূসা (আ)-এর কার্যাদি তখন আঞ্জাম দিতেন ফিনহাস ইব্ন আইযার ইব্ন হারূন। যুমরী ইব্ন শূলুম যখন এই অপকর্ম করিতেছিল তখন তিনি অনুপস্থিত ছিলেন। ততক্ষণে প্লেগ দেখা দিল। ফিনহাস এই খবর পাইয়া তাহার লৌহ নির্মিত অস্ত্রে সজ্জিত হইয়া যুমরীর কুঠুরীতে প্রবেশ করিলেন এবং উভয়কেই শয্যারত অবস্থায় হত্যা করিলেন । অতঃপর তাহাদের উভয়কে উর্ধ্বে তুলিয়া তিনি বাহিরে আসিলেন ৷ তাহার অন্ত্রগুলি বাহুতে ধারণ করিয়া কনুইয়ে ঝুলাইয়া নিলেন। অতঃপর আইযার তনয় বলিলেন : আয় আল্লাহ্! যেই ব্যক্তি আপনার অবাধ্যতা করিবে তাহাকে এইরূপই করিব । যুমরীর ব্যভিচার হইতে শুক করিয়া ফিনহাসের হাতে তাহার নিহত হওয়া পর্যন্ত সময়ের ভিতর প্লেগ বনী ইসরাঈলের সর্বোচ্চ হিসাব মতে সত্তর হাজার ও সর্বনিম্ন হিসাবমতে বিশ হাজার লোক মাবা যায়। অর্থাৎ দিনের এক প্রহরের মধ্যে এই সকল লোক মারা যায়। সেই হইতে নবী ইসরাঈলগণ ফিনহাস ইব্ন আইযারকে বিভিন্নভাবে শ্রদ্ধা প্রদর্শন করিত । আমর ইব্ন বাউরা প্রসংগেই আল্লাহ্ তাআলা বলেন : + SEE nell be HH SHUG ele BT অতঃপর আল্লাহ্ বলেন : 540 4571520 0 ' 5 51 YN £৫4505 এই আয়াতাংশের ব্যাখ্যা প্রসংগে আলিমগণের ভিতর মতভেদ দেখা দিয়াছে। আবুন নজর হইতে সালিমের সূত্রে ইব্ন ইসহাক (র) বলেন : বালআমের জিহ্বা বাহির করিয়া সে জিহ্বা বক্ষদেশে ঝুলাইয়া দেওয়া হইয়াছিল উহারই উদাহরণ হইল জিহ্বা বাহির করিয়া চলা কুকুর ৷
— পৃষ্ঠা ৩২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।