তাফসীরে ইবনে কাছীর ৪র্থ খণ্ড
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents সুরা আ'রাফ ৩২৭ বর্ণনাকারী বলেন : সাইয়ার (র) আমাকে এই বর্ণনা শুনাইয়াছেন। আমি জানিনা, ইহাতে অন্য কোন হাদীসের অংশ সংযুক্ত হইয়াছে কিনা ? আমার বক্তব্য : আলোচ্য আয়াতের উদ্দিষ্ট ব্যক্তির নাম বালআম । তাহাকে বালআম ইবৃ্ন বাউরা ও বালআম ইব্‌ন আযরও বলা হয়। তাহাকে ইব্ন বাউরা ইব্‌ন শাহ্‌্তুম ইব্‌ন কোশতুম ইব্‌ন মাব ইব্‌ন লূত ইব্‌ন হারান ইব্‌ন আযরও বলা হয়। বলকা শহরের এক পনল্লীতে সে বাস করিত । ইব্‌ন আসাকির বলেন : বালআম ইসমে আজম জানিত । অতঃপর সে দীন হইতে সরিয়া গেল৷ কুরআনে তাহা বলা হইয়াছে। অতঃপর ওয়াহাব প্রমুখ হইতে উপরোক্ত কাহিনী বর্ণন' করেন । আল্লাহ্‌ই সর্বজ্ঞ । সালিম আবূ নযর (র) হইতে মুহাম্মদ ইব্‌ন ইসহাক ইব্ন ইয়াসার (র) বর্ণনা করেন : মূসা (আ) যখন বনু কিনআনের দেশ সিরিয়ায় উপস্থিত হইলেন, তখন বালআমের সম্প্রদায় তাহার নিকট আসিল । অতঃপর তাহারা বলিল : আগস্তুক ব্যক্তি হইলেন বনী ইসরাঈলের মূসা ইব্‌ন ইমরান। সে আমাদিগকে আমাদের দেশ হইতে বহিষ্কার করার জন্য আসিয়াছে। আর আমাদিগকে তাহারা হত্যা করিবে । অতঃপর এই দেশে বনী ইসরাঈলগণ বসতি স্থাপন করিবে । আমরা আপনার সম্পৃদায়। আমাদের কোন উপায় নাই । আপনার প্রার্থনা কবূল হয়। আপনি বাহির হইয়া তাহাদের জন্য বদদু‘আ করুন । সে বলিল : তোমাদের দুর্ভাগ্য বটে ৷ তাহাদের সহিত নবী, ফেরেশতা ও মু’মিনগণ রহিয়াছেন। আমি কি করিয়া তাহাদের জন্য বদদুআ করিতে পারি ? আমি আল্লাহ্র তরফ হইতে যাহা জানিতে পাই তাহা তোমরা জান না । তাহারা বলিল : তাহা হইলে তো আমাদের কোনই উপায় নেই । অতঃপর তাহারা সর্বক্ষণ তাহাকে ঘিরিয়া রহিল ও কান্নাকাটি করিতে লাগিল । এভাবে তাহারা তাহাকে কঠিন সমস্যায় ফেলিল। এমন কি সে বিপদের ঝুঁকি মাথায় নিয়া গর্দভীতে আরোহণ করিল এবং বনী ইসরাঈলগণের সেনাদলের পর্বতের অপর পার্শ্বে অবস্থিত ঘাটির দিকে অগ্রসর হইল । উক্ত পর্বতের নাম হুসবান পর্বত । যখন সে পর্বতের পথে কিছুটা অগ্রসর হইল, উহা তাহার পথে অন্তরায় হইল । তখন সে গর্দভী হইতে নামিয়া উহাকে আঘাত করিলে উহা ঢলিয়া পড়িল । গদভী দাড়াইলে তখন সে পুনরায় গর্দভীতে চড়িয়া অগ্রসর হইল । কিন্তু কিছুটা অগ্রসর হইতেই পর্বত আবার তাহার পথে অন্তরায় হইল । আবার সে উহাকে আঘাত করিল । পুনরায় উহা ঢলিয়া পড়িল । তখন গর্দভীকে কথা বলিতে শক্তি দেওয়া হইল এবং উহা বলিয়া উঠিল : হে বালআম! তোমার দুর্ভাগ্য! তুমি কোথায় যাইতেছ ? তুমি কি আমার সন্মুখে ফেরেশতা দেখিতেছ না ? তাহারা আমাকে দিয়া তোমাকে বাধা দেওয়াইতেছে। তুমি নবী ও মু’মিনগণের বিরুদ্ধে বদদু‘আ করিতেছ। তুমি কেন উহা হইতে বিরত হইতেছ না ? তখন সে আবার গর্দভীকে আঘাত করিল। তখন আল্লাহ পাক তাহার রাস্তা মুক্ত করিয়া দিলেন এবং তাহাকে প্রার্থনা করিতে যাওয়ার সুযোগ দিলেন। অতঃপর সে গিয়া হুসবান পর্বতের চূড়ায় উঠিয়া মূসা (আ)-এর সেনাদল ও বনী ইসরাঈলগণের মুখোমোখী হইল এবং তাহাদের বিরুদ্ধে বদ দু‘আ শুরু করিল । কিন্তু সে যে দু‘আই করিল, আল্লাহ্‌ তা'আলা তাহার মুখে নিজ সম্পৃদায়ের জন্যে উচ্চারণ করাইলেন। সে কল্যাণের জন্য যে দুআ করে তাহা বনী ইসরাঈলের জন্যে উচ্চারিত হয় এবং অকল্যাণের জন্য যে দু'আ করে তাহা তাহার নিজ সম্প্রদায়ের জন্য উচ্চারিত হয়। তখন তাহার সম্পৃদায়

— পৃষ্ঠা ৩২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।