তাফসীরে ইবনে কাছীর ৪র্থ খণ্ড
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents সুরা আ'রাফ ৩২৫ হুযায়ফা ইব্ন ইয়ামানী (রা) হইতে আবু ইয়ালী মুসেলী (র) বর্ণনা করেন যে, হুযায়ফা ইব্‌ন ইয়ামান বলেন : রাসূল (সা) বলিয়াছেন : আমি তোমাদেরকে সেই লোক সম্পর্কে সতর্ক করিতেছি যাহার কুরআন তিলাওয়াত এমন পর্যায়ে পৌছিবে যে, তাহার চেহারায় আলো চমকাইবে এবং ইসলাম তার চাদর বা আচ্ছদনে পরিণত হইবে৷ আল্লাহ্‌র ইচ্ছায় তার এত উন্নৃতির পর সে উহা বর্জন করিয়া পশ্চাতে ছুড়িয়া ফেলিবে । তাহার পার্শ্ববর্তী লোকেরা তাহার তরবারির নিয়ন্ত্রণে আসিবে এবং তাহার তীর শিরকের প্রসার ঘটাইবে । আমি প্রশ্ন করিলাম : হে আল্লাহ্‌র নবী ! শির্কের ক্ষেত্রে তীর নিক্ষেপকারী বড়, না নিক্ষিপ্তরা ? তিনি বলিলেন : নিক্ষেপকারী ৷” এই সনদটি উত্তম । সালৃত ইব্ন বাহরাম কুফীদের অন্যতম নির্ভরযোগ্য বর্ণনাকারী । ইমাম . আহমদ ইবৃন হাম্বল ও ইয়াহ্‌ইয়া ইব্ন মুঈন তাহাকে সিকা রাবী বলিয়াছেন। ১2, 2:7, অৰ্থাৎ যদি আমি ইচ্ছা করিতাম তাহা হইলে তাহাকে যে নিদর্শন দিয়াছিলাম তাহার বদৌলতে আমি তাহাকে পার্থিব নীচতা ও নোংরামী হইতে উর্ধ্বে তুলিতে পারিতাম । 531 013514599 অৰ্থাৎ সে পাৰ্থিব জীবনের চাকচিক্যের দিকে আকৃষ্ট হইল, উহার ধন-সম্পদ দ্বারা প্রলুন্ধ হইল এবং উহার ভোগ-বিলাস তাহাকে নিমজ্জিত করিল । যেভাবে অন্যান্য স্থূলদশী মূর্খরা পৃথিবীর দ্বারা প্রতারিত হয় সেও তদ্রূপ হইল । 23 LAS 40, আয়াতাংশের ব্যাখ্যা প্রসংগে আবূ রাহবিয়া বলেন : শয়তান তাহাকে ধনরত্নের ভিতর সকল উন্নৃতি ও সুখ-শান্তি প্রদর্শন করিয়াছিল । ফলে যেখানে গর্দভীও আল্লাহ্‌ৃকে সিজদা করে, সেখানে বালআম শয়তানকে সিজদা করিল। আবদুর রহমান ইব্ন যুবায়ের ইব্‌ন নুমায়ের (র)ও অনুরূপ বর্ণনা করেন। ইব্‌ন জারীর (র) বলেন : মুহাম্মদ ইব্‌ন আবদুল আলা (র) বর্ণনা করেন যে, মুতামার তাহার পিতাকে আলোচ্য আয়াতের উদ্দিষ্ট ব্যক্তি সম্পর্কে প্রশ্ব করায় তিনি বলেন : সাইয়ার (রা) বলিয়াছেন, লোকটির নাম বালআম ৷ তিনি মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন। মূসা (আ) বনী ইসরাঈলগণকে নিয়া যখন: তাহার দেশ সিরিয়া জয় কর৷র জন্য অগ্রসর হইলেন, তখন দেশবাসী ভীষণ ভয় পাইয়া বালআমের কাছে আসিল । তাহারা বলিল : আক্রমণকারী লোকটি ও তাহার দলবলের বিরুদ্ধে আল্লাহ্র কাছে প্রার্থনা করুন । তখন তিনি বলিলেন : আমার প্রতিপালকের নির্দেশ ছাড়া আমি উহা করতে পারি না। অতঃপর তিনি তাহার প্রতিপালকের নিকট দু‘আর অনুমতি চাহিলে তাহাকে নির্দেশ দেওয়া হইল তাহাদের বিরুদ্ধে দু'আ না করার জন্য । কারণ, তাহারা আল্লাহ্র অনুগত বান্দা ও তাহাদের ভিতর নবী রহিয়াছেন। তখন তিনি তাহার সম্পৃদাযকে বলিলেন- আমি আমার প্রতিপালকের নিকট প্রার্থনার অনুমতি চাহিলে তিনি আমাকে তাহাদের বিরুদ্ধে প্রার্থনা করিতে নিষেধ করিয়াছেন । তখন তাহারা তাহাকে প্রচুর হাদিয়া তোহফা দিল । তিনি উহা গ্রহণ করিলেন। অতঃপর তাহারা আবার তাহার নিকট ফিরিয়া আসিল । আবার তাহাকে অনুরোধ করিল, আক্রমণকারীদের বিরুদ্ধে প্রার্থনা.করুন । তিনি বলিলেন, আল্লাহ্র অনুমতি না পাওয়া পর্যন্ত উহা করিতে পারিব না। অতঃপর তিনি আল্লাহ্র কাছে অনুমতি লাভের প্রার্থনা করিলেন কিন্তু তাহাকে কিছুই বলা হইল না। তখন তিনি তাহাদিগকে

— পৃষ্ঠা ৩২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।