Contents | ৩২৪ তাফসীরে ইব্নে কাছীর এই বর্ণনাটি অবশ্য ‘গরীব’ শ্রেণীভুক্ত । আলোচ্য আয়াত অবতীর্ণ হওয়ার পটভূমি সম্পর্কে বিখ্যাত মত উহাই যে, লোকটি বনী ইসরাঈলদের প্রাথমিক যুগের ব্যক্তি বিশেষ ছিলেন। ইব্ন মাসউদ (র)-সহ বিভিন্ন পূর্বসূরি তাহাই বলিয়াছেন। ইব্ন আব্বাস (রা) হইতে আলী ইবৃন আবূ তালহা (র)ও বলেন : তিনি ছিলেন প্রতাপশালী এলাকার এক লোক । নাম ছিল বালআম । সে ইসমে আকবর জানিভ । আবদুর রহমান ইব্ন যায়দ ইব্ন আসলাম (র)-সহ কতিপয় আলিম বলেন : লোকটি মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন । তাহার প্রত্যেকটি প্রার্থনা কবুল হইত । তবে যে ব্যক্তি বলে যে, লোকটি নবী ছিলেন, পরে পথভ্রষ্ট হইয়াছেন, সে সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী, কল্পনাপ্ৰসূত ও সম্পূর্ণ ভ্রান্ত কথা বলে । ইব্ন জারীর (র) এইরূপ একটা অভিমত উদ্ধৃত করিয়াছেন। উহা সম্পূর্ণ অশুদ্ধ বৰ্ণনা । ইব্ন আব্বাস (রা) হইতে আলী ইব্ন আবূ তালহা (র) বলেন : মূসা (আ) যখন জাব্বারীনদের বিরুদ্ধে অবতীর্ণ হইলেন, তখন বালআমের কাছে তাহার বংশের ও সম্প্রদায়ের লোকজন আসিয়া বলিল : মুসা খুবই কঠোর প্রকৃতির । তাহার সহিত অনেক সৈন্য আছে। তাই তিনি আমাদের উপর বিজয়ী হইলে আমাদিগকে ধ্বংস করিয়া ফেলিবেন। সুতরাং তুমি আল্লাহ্র কাছে প্রার্থনা করিবে তিনি আমাদিগকে মূসা (আ) ও তাহার সৈন্যদের হাত হইতে রক্ষা করেন। তখন তিনি বলিলেন : আমি যদি মূসা (আ) ও তাহার সাথীগণের বিরুদ্ধে প্রার্থনা করি তাহা হইলে আমার দুনিয়া ও আখিরাতে সবই বরবাদ হইবে । ইহা বলা সত্ত্বেও তাহারা নাছোড়বান্দা হইয়া তাহাকে আঁকড়াইয়া .ধরিল। ফলে তিনি প্রার্থনা করিলেন। সংগে সংগে আল্লাহ্ তাহাকে যাহা দিয়াছিলেন তাহা তুলিয়া নিলেন। তাই আল্লাহ্ বলেন : অতঃপর সে উহা বর্জন করে এবং শয়তান তাহার পিছনে লাগে। সুদ্দী (র) বলেন : আল্লাহ্ পাকের ঘোষিত চল্লিশ বছরের মেয়াদ যখন উত্তীর্ণ হইল, তখন ইউশা (আ) নবী হিসাবে তাহাদের ভিতর আবির্ভূত হইলেন । তিনি বনী ইসরাঈলগণকে সমবেত করিয়া জানাইয়া দিলেন যে, তিনি মনোনীত হইয়াছেন। আর আল্লাহ্ তা'আলা তাহাদিগকে জাব্বারীনদের বিরুদ্ধে যুদ্ধ করার নির্দেশ দিয়াছেন । তখন তাহারা তাহার হাতে বায়আাত হইল ও তাহার নবূওয়াতের সত্যতা মানিয়া লইল । তখন বালআম নামক এক আলিম তাহাদের দল হইতে চলিয়া গেল। সে গুপ্ত ইসমে আজম জানিত। সে নবীকে অস্বীকার করিয়া কাফির হইল ৷ তাহার উপর আল্লাহ্র লানত হইল । সে জাব্বারীদের নিকট গিয়া বলিল : বনা ইসরাঈলগণকে ভয় পাইও না । যখন তোমরা তাহাদের বিরুদ্ধে লড়াই করিতে বাহির হইবে, তখন আমি তাহাদের উপর তোমাদের বিজয়ের জন্য সহায়তা করিব ৷ ফলে তাহারা ধ্বংস হইয়া যাইবে । তাহাদের নিকট পার্থিব সকল উপায়-উপকরণ মওজুদ ছিল। সে যাহা চাইত তাহাই পাইত ৷ শুধু নারীর সান্নিধ্যকে ভয় পাইত । অবশেষে সে উহাতেও মত্ত হইল । তাই আল্লাহ্ বলিলেন : সে আল্লাহ্র দান বর্জন করিল । অতঃপর শয়তান তাহার পিছনে লাগিল । অর্থাৎ শয়তান তাহার ও তাহার প্রতিটি কাজের নিয়ন্ত্রণ হাতে নিল । ফলে সে পরিপূর্ণভাবে শয়তানের অনুগত হইল । তাই আল্লাহ বলেন : সে ধ্বংস প্রাপ্তদের অন্তর্ভুক্ত হইল । Se CEU SN TTA তাহার মুসনাদে বর্ণনা করেন। যেমন :
— পৃষ্ঠা ৩২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।