Contents সূরা আ রাফ ৩২৩ মালিক ইব্ন দীনার বলেন : সে বনী ইসরাঈল সম্প্রদায়ের অন্যতম আলিম ছিলেন । তাহার দু'আ ও মুনাজাত অবশ্যই কবুল হইত । তাই যে কোন কঠিন সমস্যায় তাহাকেই সামনে আগাইয়া দেওয়া হইত । মূসা (আ) তাহাকে মাদায়েনের বাদশাহ্র নিকট তাহাকে আল্লাহ্র পথে ডাকার জন্য পাঠাইলেন। কিন্তু সেখানে গিয়া তিনি প্রলোভনে পড়িয়া আল্লাহ্র দীন বর্জন করিলেন ও বাদশাহর দীন গ্রহণ করিলেন । ইব্ন আব্বাস (রা) হইতে সুফিয়ান ইব্ন উয়াইনা (র) বলেন : তিনি হইলেন বালআম ইব্ন বাউরা ৷ মুজাহিদ ও ইকরামা (র)ও অনুরূপ বলেন । ইব্ন জারীর (রা) ... ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন : লোকটি হইল বালআম । আবদুল্লাহ্ ইবন আমর হইতে ... শু'বা (রা) আলোচ্য আয়াতের ব্যাখ্যা প্রসংগে বলেন : লোকটি হইল তোমাদেরই সাথী উমাইয়া ইব্ন আবুস সালত । অন্য সূত্রেও তাহার নিকট ইহা বর্ণিত হইয়াছে তিনি এই ব্যাখ্যাই সঠিক মনে করেন। তাহার মতে আয়াতে উদ্দিষ্ট ব্যক্তির বৈশিষ্ট্যের সাথে উমাইয়া ইব্ন সালতের সামঞ্জস্য রহিয়াছে । উমাইয়া অতীতের আসমানী কিতাবসমূহ সম্পৰ্কে অগাধ জ্ঞানের অধিকারী ছিলেন। কিন্তু তাহার সেই জ্ঞান ভাণ্ডার তাহার কোনই উপকারে আসে নাই ৷ তিনি রাসূলুল্লাহ্ (সা)-এর যামানা পাইয়াছেন। তাহার নিদর্শন, পরিচিতি ও মু'জিযাসমূহ দেখিতে পাইয়াছেন। যাহার নূন্যতম দিব্যজ্ঞান ছিল সে অবশ্যই তাহাকে নঝী হিসাবে চিনিতে পারিয়াছে। অথচ এত কিছু জানা ও দেখা সত্বেও সেই লোক তীহাকে অনুসরণ না করিয়া মুশরিকদের বন্ধু, সহায়ক ও প্রশংসাকারী সাজিয়াছে। শুধু তাহাই নহে, সে বদর যুদ্ধে অংশ গ্রহণকারী নিহত মুশরিক নেতাদের জন্য এরূপ শোকগাথা রচনা করিয়াছে যাহা আল্লাহ্র কাছে খুবই অপসন্দনীয় হইয়াছে। ফলে আল্লাহ্ তা'আলা এই আয়াতে উহার নিন্দা করিলেন । বিভিন্ন হাদীসে আসিয়াছে যে, যেই ব্যক্তি ভাষার পরিপাট্য অর্জন করা সত্বেও অন্তরকে পরিপাটি করে নাই, তাহার এই কাব্যশক্তি, সূক্মজ্ঞান ও ভাষালঙ্কার থাকা সত্বেও আল্লাহ্ পাক ইসলামের জন্য তাহার অন্তরকে উনুক্ত করেন না। ইব্ন আবু হাতিম ... ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, আলোচ্য আয়াতের ব্যাখ্যা প্রসংগে তিনি বলেন : উহা সেই ব্যক্তি যাহাকে আল্লাহ্ তাআলা তিনটি মকবূল মুনাজাতের অধিকারী করিয়াছিলেন। তাহার এক স্ত্রী ছিল এবং স্ত্রীর গর্ভে একটি ছেলে জন্য নিয়াছিল। তাহার স্ত্রী আবৃদার করিল, তোমার তিনটি প্রার্থনার একটি আমার জন্য কর । তিনি বলিলেন, ঠিক আছে, তুমি কি চাও ? সে বলিল : তুমি প্রার্থনা কর যেন আল্লাহ্ আমাকে বনী ইসরাঈলের ভিতর সর্বাধিক সুন্দরী রমণীতে পরিণত করেন । তিনি সেই প্রার্থনা করার সাথে সাথে সে সর্বাধিক সুন্দরীতে রূপান্তরিত হইল । যখন সে দেখিতে পাইল যে, তাহা হইতে সুন্দরী রমণী আর কেহই নাই, তখন আর উহার প্রতি তাহার আকর্ষণ রহিল না । তাহার ইচ্ছা জাগিল অন্য কিছু হওয়ার । তখন দ্বিতীয়বার মুনাজাত করিয়া তাহাকে কুত্তীতে রূপান্তরিত করা হইল ৷ ফলে তাহার দুই প্রার্থনা শেষ হইল । এখন মাত্র একটি রহিল । তখন তাহার বংশধর ও জ্ঞাতিগোষ্ঠী আসিয়া বলিল, ইহা তো একটা খারাপ ব্যাপার হইল । আমরা কোথাও মুখ দেখাইতে পারিতেছি না। আপনি তাহাকে আবার মানুষে পরিণত করুন । তখন তিনি তৃতীয় প্রার্থনা দ্বারা তাহাকে প্রথমাবস্থায় ফিরাইয়া দিলেন ফলে তাহার তিন প্রার্থনাই বেকার গেল। তাই তিনি আল বসূস নামে খ্যাত হইলেন ।
— পৃষ্ঠা ৩২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।