Contents be তাফসীরে ইবনে কাছীর সাক্ষ্য দিল : হ্যা । তখন আল্লাহ্ বলেন, আমি তোমাদের এই কথার উপর সপ্ত আকাশ ও সপ্ত - ভূখণ্ডকে সাক্ষী রাখিলাম, সাক্ষী রাখিলাম তোমাদের পিতা আদমকে যেন কিয়ামতের দিন তোমরা না বল, আমরা এই ব্যাপার ভুলিয়া গিয়াছিলাম। তোমরা জানিয়া রাখ, আমি ভিন্ন কোন প্রভু নাই এবং আমি ছাড়া কোন প্রতিপালক নাই । সুতরাং আমার সহিত কাহাকে ব! কোন কিছুকে শরীক বানাইও না। অবশ্যই আমি যথাশীঘ্র তোমাদের নিকট রাসূল পাঠাইব । তাহারা তোমাদিগকে এই প্রতিশ্রুতি ও শপথ সম্পর্কে সতর্ক করিবে। আর তোমাদের নিকট কিতাব অবতীর্ণ করিবে। তখন তাহারা বলিল : আমরা সাক্ষ্য দিতেছি, নিশ্চয় আপনি আমাদের প্রতিপালক ও প্রভু । আপনি ছাড়া আমাদের কোন প্রতিপালক প্রভু নাই । আজ আমরা আপনার আনুগত্য ও ইবাদতের প্রতিশ্রুতি দান করিলাম । তখন তাহাদের পিতা আদম তাহাদের দিকে তাকাইলেন। তিনি দেখিলেন, তাহাদের ভিতর ধনী ও দরিদু, সুন্দর ও কুৎসিত সব ধরণের মানুষ রহিয়াছে। তখন তিনি বলিলেন : হে আমার প্রতিপালক ! তাহাদের সকলকে সমান করিলেন না কেন ? তিনি বলিলেন : আমি কৃতজ্ঞতা পাইতে ভালবাসি । আদম (আ) আরও দেখিলেন : তাহাদের মধ্যে সূর্যের মত আলোকদীপ্ত নবীগণ রহিয়াছেন। তাহাদের নিকট হইতে রিসালাতের দায়িতৃ্ পালনের জন্য বিশেষ প্রতিশ্রুতি গ্রহণ করা হইল । তাই আল্লাহ্ তা'আলা বলেন : “আর স্মরণ কর, আমি যখন নবীগণের নিকট হইতে প্রতিশ্রুতি গ্রহণ করিলাম । এই সব কারণেই আল্লাহ্ তা'আলা বলেন : তাই তোমাকে দীনে হানীফে প্রতিষ্ঠিত রাখ, উহা হইল আল্লাহ্র প্রকৃতিজাত দীন।” অন্যত্র তিনি বলেন : এই সতকীর্করণ তো আদি সতকীর্কিরণের পুনরাবৃত্তি । তিনি আরও বলেন : আমি তাহাদের অধিকাংশকেই প্রতিশ্রুতির উপর পাই নাই । আবদুল্লাহ ইব্ন ইমাম আহমদ (র) তাহার পিতার মুসনাদে এবং ইবৃন আবূ হাতিম, ইব্ন জারীর ও ইব্ন মারদুবিয়া (র) তাহাদের তাফসীর গ্রন্থে ইব্ন জাফর রাযী (র)-এর সূত্রে ইহা বর্ণনা করেন। মুজাহিদ, ইকরামা, সাঈদ ইব্ন যুবায়ের, হাসান, কাতাদা, সুদ্দী (র) প্রমুখ বহু পূর্বসূরি এই হাদীসের অনুকূলে বর্ণনা প্রদান করেন। তাই প্রসংগটি দীর্ঘায়িত করিয়া হাদীস ও আসারসহ সবিস্তারে আলোচনা শেষ করিলাম ৷ আল্লাহই একমাত্র সহায়ক । আলোচিত হাদীস ও আসারসমূহ প্রমাণ দেয় যে, আল্লাহ তা'আলা আদম সন্তানগণকে তাহার পৃষ্ঠদেশ হইতে বাহির করিয়া বেহেশতী ও দোযখীর বিভক্তি দেখাইয়াছেন। তবে তখন তাহাদের এই সাক্ষ্যদান যে, আল্লাহই তাহাদের একমাত্র প্রতিপালক প্রভু, তাহা শুধু ইব্ন আব্বাস (রা) হইতে সাঈদ ইব্ন যুবায়ের সূত্রে কুলসূম ইব্ন যুবায়েরের বর্ণিত হাদীস এবং আবদুল্লাহ্ ইব্ন উমর (রা)-এর বর্ণিত হাদীসে পাওয়া যায়। আমরা আগেই বলিয়াছি যে, এই হাদীস দুইটি মারফু নহে, মওকুফ । অবশ্য পূর্বসূরি ও উত্তরসূরি আলিমগণ যে উক্তরূপ অভিমত ব্যক্ত করিয়াছেন তাহার তাৎপর্য হইল এই যে, আদর্শ সন্তানগণকে প্রকৃতিগতভাবেই তাওহীদ বিশ্বাসী করিয়া সৃষ্টি করা হইয়াছে। আবু হুরায়রা (রা) আয়াজ ইব্ন হিমার ও আসওয়াদ ইবৃন সারীআ হইতে হাসান বসরীর হাদীসে উহা স্পষ্ট হইয়া গিয়াছে । তাই তাহারা আয়াতের ব্যাখ্যা প্রসংগে বলেন : আল্লাহ পাক আদমের প্রতিশ্রুতির কথা বলেন নাই । বলিয়াছেন বনী আদমের
— পৃষ্ঠা ৩১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।