তাফসীরে ইবনে কাছীর ৪র্থ খণ্ড
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents সুরা আ'রাফ ৩১৯ ইব্‌ন আবূ হাতিম (র) তাহার তাফসীরে ... আবূ হুরায়রা সূত্রে রাসূলুল্লাহ (সা) হইতে হাদীসটি বর্ণনা করেন। তবে তাহার বর্ণনায় অতিরিক্ত বক্তব্য হইল এই : “অতঃপর আদমের সামনে তাহার সন্তানগণকে উপস্থিত করা হইল । তারপর আল্লাহ্‌ বলিলেন : হে. আদম । এই হইল তোমার সন্তানবৃন্দ । তখন দেখা গেল তাহাদের ভিতর পঙ্গু, অন্ধ, কুষ্ঠ, রোগী ও নানাবিধ ব্যাধিগ্রস্ত লোক রহিয়াছে। তখন আদম (আ) বলিলেন, আমার সন্তানদের এই দশা করিয়াছ কেন ? তিনি বলিলেন : যাহাতে তুমি আমার নিয়ামতের জন্য কৃতজ্ঞতা আদায় করিতে পার। পুনরায় আদম (আ) বলিলেন : হে প্রভু ! নূরদীপ্ত উজ্জ্বল লোকগুলি কাহারা ? তিনি বলিলেন : হে আদম! উহারা তোমার সন্তানদের মধ্যকার নবীগণ । অতঃপর বর্ণনাকারী পূর্বানুরূপ দাউদের ঘটনা বর্ণনা করেন। অপর হাদীস : আবদুর রহমান ইব্‌ন কাতাদা (র) ... হিশাম ইব্‌ন হাকীম (রা) বর্ণনা করেন যে, হিশাম বলেন : “এক ব্যক্তি নবী করীম (সা)-কে প্রশ্ন করিল, হে আল্লাহ্র রাসূল ! যাহা কিছু প্রকাশ পায় তাহা কি মানুষের কাজ, না মানুষের মাধ্যমে পূর্ব নির্ধারিত কাজগুলির বহিঃপ্রকাশ মাত্র । তখন আল্লাহ্র রাসূল (সা) বলেন : আল্লাহ্‌ তা'আলা আদমের পৃষ্ঠ হইতে তাহার সন্তানগণকে বাহির করিলেন । অতঃপর তাহাদের সাক্ষ্য গ্রহণ করিয়া তাহাদিগকে সাক্ষী রাখিলেন। অতঃপর তিনি তাহাদিগকে দুই তালুতে ঠাই দিয়া বলিলেন : এই দল জান্নাতী ও এই দল জাহান্নামী । সুতরাং জান্নাতীরা স্বভাবতই জান্নাতের কাজ করার জন্য সক্রিয় থাকে এবং জাহার্নামীরা জাহান্নামের কাজ নিয়া ব্যস্ত থাকে। ইব্‌ন জারীর ও ইব্ন মারদুবিয়া (র) বিভিন্ন সূত্রে ইহা বর্ণনা করেন। অপর হাদীস : যঈফ রাবী জাফর ইব্ন যুবায়ের (র) ... আবূ উমামা (রা) হইতে বর্ণনা করেন যে, তিনি বলেন : রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন : আল্লাহ্‌ যখন তাহার সৃষ্টিকার্য শেষ করিলেন, তখন ডানপন্থিগণকে ডান হাতে ও বামপন্থিগণকে বাম হাতে ধারণ করিয়া বলিলেন, হে ডান হাতে আমলনামা প্রাপকবৃন্দ! তাহারা জবাব দিল : আমরা উপস্থিত আছি। তিনি বলিলেন : আমি কি তোমাদের প্রতিপালক নহি ? তাহারা বলিল : হ্যা । অতঃপর তিনি ডাকিলেন : হে বাম হাতে আমালনামা প্রাপকবৃন্দ ! তাহারা জবাব দিল : আমরা হাযির । তিনি প্রশ্ন করিলেন : আমি কি তোমাদের প্রভু নহি ? তাহারা জবাব দিল : হ্যা । অতঃপর তিনি তাহাদিগকে মিলাইয়া ফেলিলেন। তখন এক প্রশ্রকারী প্রশ্ন করিল : হে প্রভু ! উভয় দলকে মিলাইয়া ফেলিলেন কেন ? তিনি বলিলেন : ইহা ছাড়াও তাহাদের অনেক করণীয় কাজ রহিয়াছে। তাহারা সেইগুলি করিবে। এখানে যাহা করিলাম তাহা এই 'জন্য যে, তাহারা যেন কিয়ামতের দিন না বলিতে পারে, আমরা ইহার কিছুই জানিতাম না । অতঃপর তিনি তাহাদিগকে আদমের পৃষ্ঠে ফিরাইয়া দিলেন। ইব্ন মারদুবিয়া ইহা বর্ণনা করেন। অপর হাদীস : আবৃ জা‘ফর রাযী ... উবাই ইব্ন কা'ব (রা) হইতে বর্ণনা করেন যে, আলোচ্য আয়াতের ব্যাখ্যা প্রসংগে তিনি বলেন : “সেইদিন আদম (আ)-এর সামনে কিয়ামত পর্যন্ত সৃষ্টি হওয়া তাহার সকল সন্তান-সনম্ততিকে সমবেত করা হয়। তাহাদিগকে স্ব-স্ব আকৃতিতে হাযির করা হয় ও কথা বলার শক্তি দেওয়া হয়। তারপর তাহাদের নিকট হইতে প্রতিশ্রুতি গ্রহণ করা হয়। তাহাদিগকে বলা হয় যে, তোমরা নিজেরাই সাক্ষ্য প্রদান কর যে, আমি কি তোমাদের প্রতিপালক প্রভু নহি ? তাহারা

— পৃষ্ঠা ৩১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।