তাফসীরে ইবনে কাছীর ৪র্থ খণ্ড
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৪৮ তাফসীরে ইব্‌নে কাছীর ইমাম মালিক ইব্‌ন আনাস (র) হইতে আবু মুস‘আব আয-যুবায়রী প্রমুখের সূত্রে ইব্ন হিব্বান (র) তাহার সহীহ সংকলনে ইহা উদ্ধৃত করেন। ইমাম তিরমিযী বলেন : হাদীসটি হাসান পর্যায়ের । মুসলিম ইব্‌ন ইয়াসার (র) উমর (রা) হইতে ইহা শুনেন নাই, আবূ হাতিম ও আবু যুর'আ (র) এইরূপ অভিমত ব্যক্ত করেন। আবু হাতিম (র) নাঈম ইব্‌ন রবী'আ এই সনদে অতিরিক্ত বর্ণনা -করিয়াছেন। আর ইহাই আবু দাউদ (রা) তাহার সুনানে উমর ইব্‌ন খাত্তাব (রা) হইতে নাঈম ইব্ন রবী‘আ সূত্রে মুসলিম ইব্ন ইয়াসার (র) ... বর্ণনা করেন। হাফিজ দারে কুতনী (র) বলেন : উমর ইব্ন জুসূম ইব্‌ন যায়েদ ইব্‌ন সিনান হইল আবু ফরোয়া রাহাবীর অনুসারী । তাহাদের বক্তব্য মালিকের বক্তব্য হইতেও সঠিক । আল্লাহ্‌ই ভাল জানেন। | আমার বক্তব্য (গ্রন্থকার) : ইমাম মালিক ইচ্ছাকৃতভাবেই নুআঈম ইব্‌ন রবীআর উল্লেখ করেন নাই । কারণ, নুআঈমের অবস্থা তাহার জানা নাই এবং তিনি তাহাকে চিনেন না । এই হাদীস ছাড়া আর কোথাও তাহার পরিচিতি নাই৷ এই কারণেই একদল রাবীর উল্লেখ করা হয় নাই যাহাদের সন্তোষজনক পরিচিতি ছিল না। ফলে অনেক মারফু হাদীস মুরসাল ও অনেক মাওকৃফ হাদীস মাকতু হিসাবে বর্ণিত হইয়াছে। আল্লাহ্‌ই সর্বজ্ঞ । অপর হাদীস : এই আয়াতের ব্যাখ্যা প্রসংগে ইমাম তিরমিযী (র) বলেন : আবূ আবদ ইব্‌ন হুসাইদ (র) ... আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন যে, নবী করীম (সা) বলেন : আল্লাহ্‌ পাক যখন আদম (আ)-কে সৃষ্টি করিলেন তখন তাহার পিঠে হাত বুলাইলেন। সংগে সংগে কিয়ামত পর্যন্ত আদমের যত সন্তান তিনি সৃষ্টি করিবেন তাহাদের সকলের প্রাণসত্তা আদমের পৃষ্ঠদেশ হইতে নির্গত হইল । দেখা গেল প্রতিটি সন্তানের দুই চোখের মধ্যবর্তী স্থলে একটি নূরের সাদা তিলক চমকাইতেছে। তাহাদিগকে আদম (আ)-এর সামনে পেশ করা হইল । তিনি বলিলেন : প্রভু হে ! ইহারা কাহারা ? আল্লাহ্‌ বলিলেন, ইহারা তোমারই সন্তান-সন্ততি । তখন তিনি একজনকে তাহাদের মধ্য হইতে দেখিয়া অবাক হইলেন । তাহার দুই চক্ষুর মধ্যবর্তী স্থানে একটি নূরের টীকা চমকাইতেছিল। তিনি প্রশ্ন করিলেন : হে প্রভু ! এই লোকটি কে ? আল্লাহ্‌ বলিলেন : তোমার সন্তানদের শেষ উন্মতসমূহের একজন ৷ ইহার নাম দাউদ । তিনি বলিলেন, হে প্রভু ! তাহার বয়স কত নির্ধারণ করিয়াছ ? আল্লাহ্‌ বলিলেন : ষাট বছর । তিনি বলিলেন : হে প্রভু ! আমি আমার বয়স হইতে চল্লিশ বছর তাহাকে দান করিলাম । অতঃপর আদম (আ)-এর নির্ধারিত বয়স যখন পূর্ণ হইল তখন মালাকুল মউত উপস্থিত হইলেন । আদম (আ) বলিলেন : আমার কি এখনও চল্লিশ বৎসর বয়স বাকী নেই ? মালাকুল মাউত বলিলেন : আপনি কি উহা আপনার সন্তান দাউদকে দান করেন নাই ? আদম (আ) ইহা লইয়া ঝগড়া করিলেন। তাই তাহার সন্তানরা ঝগড়াটে হইল । তিনি ভুলিয়া গিয়াছিলেন। তাই তাহার সন্তানরা ভুলের শিকার হইল । তিনি ক্রটির শিকার হইলেন । তাই তাহার সন্তানরাও ক্রটিমুক্ত থাকিল না৷ অতঃপর ইমাম তিরমিযী বলেন : হাদীসটি হাসান সহীহ্‌ । আবূ হুরায়রা (র) হইতে অন্য সূত্রেও ইহা বর্ণিত হইয়াছে। হাকিম (র) তাহার মুস্তাদরাকে আবূ নু'আঈম ফযল ইবৃন দুকাইন সূত্রে ইহা বর্ণনা করেন । অতঃপর তিনি বলেন, ইমাম মুসলিমের শর্তানুযায়ী হাদীসটি সহীহ, কিন্তু সহীহদ্বয়ে উহা সংকলিত হয় নাই ।

— পৃষ্ঠা ৩১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।