Contents সূরা আ'রাফ ৩১৭ মেরুদণ্ডে ফিরিয়া গেল । সুতরাং কিয়ামত পর্যন্ত এমন কেহ জন্ম নিবে না যাহার সহিত প্রতিশ্রুতির আদান-প্রদান হয় নাই । তাই যে ব্যক্তি প্রতিশ্রুতির শেষাংশ পাইয়া উহা পূরণ করিয়াছে, সে প্রথমটির কল্যাণও পাইবে । কিন্তু যে ব্যক্তি শেষাংশ: পাইয়াও উহা মান্য করিল না, সে প্রথমাংশেরও কল্যাণ পাইবে না। যে সন্তান শৈশবেই মারা গেল এবং প্রতিশ্রুতির শেষটি পাইল না, সে প্রথম প্রতিশ্রুতির তথা স্বভাব ধর্মের উপর মৃত্যুবরণ করিল । উপরোক্ত সকল সনদই শক্তিশালী । তবে সনদটি মাওকুফ ৷ ইহা ইব্ন আব্বাস (রা)-এর বক্তব্য । আল্লাহ্ই ভাল জানেন। : অপর হাদীস : ইব্ন জারীর (রা) ... আবদুল্লাহ ইবন আমর (রা) হইতে বর্ণনা করেন যে, আবদুল্লাহ্ ইবন আমর (রা) বলেন : রাসূল (সা) বলিয়াছেন : চিরুনীর সাহায্যে যেভাবে মাথা হইতে উকুন বাহির করা হয়, পৃষ্ঠদেশ হইতে তেমনি প্রাণ বাহির করা হইয়াছে। অতঃপর প্রাণগুলিকে আল্লাহ্ তাআলা প্রশ্ন করিলেন : আমি কি তোমাদের প্রতিপালক নহি ? তাহারা বলিল, হ্যা । ফেরেশতারা বলিলেন : আমরা সাক্ষী রহিলাম, কিয়ামতের দিন যেন তোমরা না বল, আমরা এই সম্পর্কে গাফিল ছিলাম । আহমদ ইব্ন আবূ তাইয়িবা হইলেন আবু মুহাশ্মদ আল জুরজানী যিনি কৌমাসের কাযী ছিলেন। তিনি অন্যতম সাধক ছিলেন। নাসাঈ তাহার সুনানে তাহার বর্ণনা গ্রহণ করেন। আবূ হাতিম রাযী (র) বলেন, তাহার হাদীস গ্রহণযোগ্য । ইব্ন আদী (র) বলেন : তিনি বন্ধ অদ্ভূত হাদীস বর্ণনা করেন। অবশ্য এই হাদীসটি অন্য সনদেও বর্ণিত হয়েছে। আবদুল্লাহ্ ইবৃন আমর (রা) হইতে আবদুর রহমান ইব্ন হামযা ইব্ন মাহ্দীও ইহা বর্ণনা করেন। মানসূরের সনদে ইব্ন জারীর (রা)ও বর্ণনা করেন । এই সনদটি সর্বাধিক বিশুদ্ধ । আল্লাহ্ই ভাল জানেন। অপর হাদীস : ইমাম আহমদ (র) ... উমর ইব্ন খাত্তাব (রা) হইতে বর্ণনা করেন যে, আলোচ্য আয়াত সম্পর্কে উমর (রা)-কে প্রশ্ন করা হইলে তিনি বলেন : রাসূল (সা)-কে এই প্রসংগে প্রশ্ন করায় তিনি বলিয়াছেন : আল্লাহ্ তা'আলা আদম (আ)-কে সৃষ্টি করিয়া দক্ষিণ হস্ত দ্বারা তাহার পৃষ্ঠদেশ স্পর্শ করিলে উহা হইতে তাহার সন্তানগণ নির্গত হয়। আল্লাহ্ বলিলেন, ইহাদিগকে জান্নাতের জন্য সৃষ্টি করিয়াছি। তাহারা জান্নাতবাসীর আমল অনুসরণ করিবে। অতঃপর তিনি আবার তাহার পৃষ্ঠ স্পর্শ করিলেন । তখন অবশিষ্ট সন্তানগণ নির্গত হইল । তিনি বলেন, ইহাদিগকে জাহান্নামের জন্য সৃষ্টি করিয়াছি। জাহান্নামবাসীর যাহা করার ইহারা করিবে। তখন একদল প্রশ্ন করিল : হে আল্লাহ্র রাসূল ! তাহা হইলে আর আমূল কিসের জন্য ? রাসূল (সা) বলিলেন, যখন আল্লাহ্ তা'আলা কোন বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন, তখন সে আজীবন জার্নাতের উপযোগী আমল করিতে ইচ্ছক হয় এবং তদ্রপ আমল করিয়া জান্বাতবাসী হয়। তেমনি যে বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করা হয়, সে জাহান্নামের উপযোগী কাজের জন্য ইচ্ছক হয় এবং আজীবন তদ্বপ আমল করিয়া জাহারনামে প্রবেশ করে । কানাবীর সূত্রে আবূ দাউদ (রা) কুতায়বার সূত্রে নাসাঈ (র) ও ইসহাক ইব্ন মূসার সূত্রে মাআন (র) হইতে তিরমিযী (র) তাহার তাফসীর অধ্যায়ে ইহা বর্ণনা করেন। ইব্ন আবু হাতিম (র) ইউনুস ইব্ন আবদুল আলা সূত্রে ইব্ন ওয়াহাব (র) থেকে এবং ইব্ন সবীর (র) ‘'রওহ ইব্ন উবাদা ও সাঈদ ইব্ন আবদুল হামীদ ইব্ন জাফর (র) ইহা বর্ণনা করেন।
— পৃষ্ঠা ৩১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।