তাফসীরে ইবনে কাছীর ৪র্থ খণ্ড
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা আ'রাফ ৩০৭ আগে আর তাহারা মাছের দেখা পাইত না । তাই এক ব্যক্তি জালের ঘের দিয়া শনিবারে পানির ভিতরে মাছ আটকাইয়া রাখিল। রবিবার রাত্রে সে উহা ধরিয়া রান্না করিল । আশে-পাশের লোক মাছ রান্নার ঘ্রাণ পাইল । তাহারা আসিয়া তাহাকে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করিল। সে সাফ অস্বীকার করিয়া তাহাদের সহিত ঝগড়ায় লিপ্ত হইল ৷ যখন তাহারা কোনমতেই তাহাকে ছাড়িল না, তখন বলিল : উহা ভাজা মাছেরই ঘাণ। আমরা উহা ধরিতে পারিয়াছি। তারপর যখন পরবর্তী শনিবার আসিল, সে পূর্ববৎ উহা করিল। বর্ণনাকারী বলেন : তিনি হয়ত বলিয়াছেন, দুইটি মাছ রাধিয়াছেন, অতঃপর যখন রবিবার রাত্রি আসল, সে উহা ধরিয়া ভাজি করিল । তখন অন্যান্য লোক উহার ঘ্রাণ পাইল । তাহারা আবার আসিয়া তাহাকে জিজ্ঞাসাবাদ করিল । তখন সে বলিল : আমি যে কৌশলে মাছ ধরিয়াছি, ইচ্ছা করিলে তোমরাও সেইরূপ ধরিতে পার । তাহারা প্রশ্ন করিল : তুমি কি কৌশল অবলম্বন করিয়াছ ? সে তখন তাহাদিগকে উহা জানাইল। তখন হইতে তাহার পাড়াপড়শীরাও সেই পথ অবলম্বন করিল । এইভাবে তাহাদের সংখ্যা বাড়িয়া চলিল । তাহাদের শহরটি ছিল প্রাচীর বেষ্টনী দ্বারা সুরক্ষিত । উহার গেট তালাবদ্ধ করিয়া রাখিত । যখন রাত্রিকালে তাহারা বানরে পরিণত হইল, সকাল বেলা পার্শ্ববর্তী এলাকার লোক বিভিন্ন কাজে তাহাদের খৌজ নিতে আসিয়া শহরটি তালাবদ্ধ দেখিল । তখন তাহাদিগকে ডাকা হইল । কিন্তু ভিতর হইতে কোন উত্তর আসিল না । তখন তাহারা দেয়াল টপকাইয়া ভিতরে ঢুকিয়া শুধুই বানর দেখিতে পাইল । বানরগুলি যাহাকে যাহাকে চিনিল তাহার নিকট আসিয়া তাহাকে জড়াইয়া ধরিল। সূরা বাকারায় এই ব্যাপারে বিভিন্ন সাহাবীর বিস্তারিত বর্ণনা উদ্ধৃত হইয়াছে। উহাই যথেষ্ট । সকল প্রশংসা ও কৃতজ্ঞতার প্রাপক আল্লাহ্‌ তা'আলা । দ্বিতীয় মত : চুপ থাকার দল ধ্বংস হইয়াছিল । মুহাম্মদ ইসহাক ... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, তিনি বলেন : বনী ইসরাঈলদের জন্য যখন শনিবার মর্যাদার দিন হিসাবে নির্ধারিত হইল, তখন সে দিনের মর্যাদা রক্ষার ব্যাপারে তাহাদের পরীক্ষা লওয়া হইল । তাহা এই যে, সেইদিন তাহাদের জন্য মাছ ধরা ও খাওয়া হারাম করা হইল ৷ অবস্থা এই ছিল যে, শনিবার আসিলেই সমুদ্রের মাছগুলি ভাসিয়া কিনারায় ছুটিয়া আসিত ৷ তাহারা শুধু তাকাইয়া দেখিত শনিবার গত হওয়া মাত্র মাছগুলি চলিয়া যাইত ৷ তারপর পরবর্তী শনিবার ছাড়া উহাদের দেখা মিলিত না। এইভাবে আল্লাহ্র মর্জিতে কিছুদিন চলিল । অতঃপর তাহাদের এক লোক এক শনিবারে গোপনে একটি মাছ ধরিল। অতঃপর সে উহার নাকে রশি লাগাইয়া সমুদ্র তীরে পানিতে বাধিয়া রাখিল। পরদিন সে উহা উঠাইয়া রান্না করিয়া খাইল । আশে পাশের লোক তাহাকে এইরূপ করিতে দেখিয়াও নিষেধ করিল না এবং ঘৃণাও প্রকাশ করিল না । তবে একটি দল এই জঘন্য নাফরমানীর প্রতিবাদ করিল এবং তাহাকে উহা হইতে বিরত থাকিতে বলিল । কিন্তু সে আরও বাড়িয়া গেল । এমনকি প্রকাশ্যে হাটে বাজারে সে মাছ নিয়া হাযির হইল । তখন একদল লোক নিষেধকারিগণকে বলিল, কি লাভ তাহাদিগকে উপদেশ দিয়া ? আল্লাহই তাহাদিগকে ধ্বংস করিবেন ও শাস্তি দিবেন । তাহারা জবাব দিল : আমরা আমাদের দায়িত্ব পালন করিতেছি যেন আল্লাহ্‌ আমাদিগকে জবাবদিহি না করেন । তাহা ছাড়া তাহাদের পাপাচারের প্রতি ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করিয়া তাহাদিগকে সতর্ক হওয়ার জন্য সুযোগ দিতেছি । ইহার ফলে হয়ত তাহারা পথে আসিবে ।

— পৃষ্ঠা ৩০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।