Contents ৩০৬ . তাফসীরে ইবনে কাছীর করিয়াছেন। ডানপস্থীরা জবাবে বলিল : তোমাদের প্রভুর কাজে নিজেদের দায়-মুক্তির জন্য আর তাহারা হয়ত বিরত হইবে এই প্রত্যাশায় ইহা করিতেছি। আমরা খুশী হই যখন তাহারা নাফরমানী ত্যাগ করিয়া আল্লাহ্র গযব হইতে বাচিয়া যায় ও অনিবার্য ধ্বংসের হাত হইতে রক্ষা পায়। তবে যদি তাহারা নাও ফিরে তাহা হইলে আমরা অস্তত আল্লাহ্র দরবারে জবাবদিহি হইতে রেহাই পাইব। অবশ্য নাফরমানরা নাফরমানী করিয়াই চলিল । অবশেষ ডানপন্থিগণ নিরাশ হইয়া বলিল : হে আল্লাহ্র দুশমন দল ! আল্লাহ্র কসম ! আমরা আবশ্যই এক রাত্রিতে আসিয়া তোমাদের এলাকায় দেখিতে পাইব যে, তোমাদের সকাল হইবে এক ভয়াবহ দুর্যোগের বার্তা নিয়া। হয় তোমরা ধ্সিয়া যাইবে, নতুবা ভাসিয়া যাইবে অথবা আল্লাহ্র অন্য কোন শাস্তির শিকার হইবে। ' অতঃপর একদিন সকালে তাহাদের শহরে গিয়া সবাই দেখিল, গোটা শহরের দরজা বন্ধ রহিয়াছে। তাহাদিগকে ডাকাডাকি করা হইল, কিন্তু কোন জবাব আসিল না। অতঃপর সিড়ি লাগাইয়া শহরের দেওয়াল টপকাইয়া এক ব্যক্তি ভিতরে গিয়া হাক ডাক শুরু করিল : হায়, হায়, আল্লাহ্র বান্দারা সব বানর হইয়া গিয়াছে। তাহাদের লম্বা লেজ গজাইয়াছে ! সেই লোকটি অতঃপর শহরের গেট খুলিয়া দিল। দলে দলে লোক সেইখানে ঢুকিয়া হৃতভম্ভ হইয়া গেল। সেই বানর সম্প্রদায় নিজ নিজ গোষ্ঠীর মানুষ চিনিলেও তাহারা স্বগোত্রের বানরগুলি চিনিতেছে না । তাই বানর সম্প্রদায় হইতে ছুটিয়া আসিয়া মানব জাতি-গোষ্ঠীর মাঝে দাড়াইয়া কাপড় ধরিয়া টানিতেছিল। আর কার্বাকাটি করিতেছিল। তখন মানব আত্মীয়-স্বজনরা বলিল : আমরা কি তোমাদিগকে সাবধান করি নাই ? বানরগণ তখন হ্যা’ সূচক মাথা নাড়াইয়া স্বীকার করিল । অতঃপর ইব্ন আব্বাস (রা) পাঠ করিলেন : ত. 26, পতল পূণ o 3 oe eB oOo re 0, 0 0d oF eh rd 0 প 081 lx bal dl GET ll 8 S45 AE LIC Ld OS অতঃপর বলিলেন : এই আয়াতে দেখিতেছি, যাহারা বাধা দিয়াছিল, তাহারা মুক্তি পাইয়াছে। অন্য কোন দলের মুক্তির উল্লেখ নাই । আমরাও তো তেমনি এমন কিছু দেখি যাহা পসন্দ করি না, অথচ উহার প্রতিবাদও করি না। বর্ণনাকারী বলেন : আমি বলিলাম, আল্লাহ্ তা'আলা আমাকে আপনার জন্য উৎসৰ্গিত প্রাণ করিয়াছেন। আপনি কি দেখিতেছেন না যে, অন্য দলটি উহা অপসন্দ করিত এবং পাপাচারীদের শাস্তি নিশ্চিত জানিয়া তাহারা বাধা প্রদানকারিগণকে নিষ্ফল বাধা প্রদান হইতে বিরত থাকিতে বলিল ? তিনি বলিলেন : ইহা আমার জন্য একটি কঠিন সমস্যা । আমি এই ক্ষেত্রে দোদুল্যমান ও দুশ্চিন্তাগ্রস্ত ৷ মুজাহিদ (রা)ও ইবন আব্বাস (রা) হইতে অনুরূপ বর্ণনা প্রদান করেন। মালিক (র) হইতে পর্যায়ক্রমে আশহাব ইব্ন আবদুল আযীয, ইউনুস ও ইবন জারীর (র) বর্ণনা করেন যে, তিনি বলেন : PE b TofS ys CS 9 E> st অর্থাৎ শনিবার দিন তাহাদের নিকট মাছগুলি উপস্থিত হইত এবং সন্ধ্যা হইলেই চলিয়া যাইত । ফলে পরবর্তী শনিবারের
— পৃষ্ঠা ৩০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।