Contents | 13 সূরা আ'রাফ ৩০৫ EL DS Bh অর্থাৎ আল্লাহ্ যাহাদিগকে ধ্বংস করিবেন তাহাদিগকে উপদেশ দিয়া কি লাভ হইবে ? তাহারা তো যে কোন দল হইতে আল্লাহ্র অধিকতর গযবের উপযোগী হইয়াছে। উপদ্নেশদাতাগণ জবাবে বলিল : 5 44০, 52 ৩15,5০ অৰ্থাৎ আল্লাহ্র নিকট দায়িতবমুক্ত হওয়ার জন্য এবং হয়ত তাহারা সতর্ক হইবে এই আশায় উহা করিতেছি। অতঃপর যখন তাহাদের উপর আল্লাহ্র গযব নাযিল হইল, তখন আল্লাহ্ তা'আলা উপদেশদাতা দল ও তাহাদিগকে যাহারা নিষ্ফল উপদেশ দিতে নিষেধ করিত, তাহাদের উভয় দলকে গযব হইতে মুক্তি দিলেন এবং শনিবারে মাছ ধরা দলটিকে বানরে পরিণত করিলেন। . ইব্ন আব্বাস (রা) হইতে আওফী (র)ও প্রায় অনুরূপ বর্ণনা করেন। ইবৃন হাম্মাদ ইব্ন যায়েদ ... আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, তিনি আলোচ্য আয়াতের ব্যাখ্যা প্রসংগে বলেন : যাহারা নসীহত করিতে নিষেধ করিয়াছিল তাহারা গযব হইতে মুক্তি পাইয়াছিল কিনা তাহা আমার জানা নাই । ইকরামা (র) ... আবদুর রাষ্যাক (র) হইতে বর্ণনা করেন যে, তিনি বলেন : একদিন ইব্ন আব্বাস (রা)-এর নিকট গিয়া দেখিলাম, তিনি কাদিতেছেন। তাহার বগলে কুরআন পাক ছিল। তাই আমি তাহার নিকটবর্তী হইতে সংকোচবোধ করিতেছিলাম ৷ কিছুক্ষণ পর তাহার নিকট গিয়া বসিলাম। আমি প্রশ্ব করিলাম : হে ইব্ন আব্বাস! আপনি কাদিতেছেন কেন ? আল্লাহ্ আমাকে আপনার জন্য উৎসৰ্গিত করিয়াছেন। তিনি বলিলেন : কুরআনের এই পৃষ্ঠাগুলি আমি দেখিলাম, উহা ছিল সুরা আ‘রাফ । তিনি প্রশ্ন করিলেন : আয়লা এলাকাটি চিন ? আমি বলিলাম : হ্যা । তিনি বলিলেন : সেখানে ইয়াহুদীদের একটি গোত্র ছিল । শনিবার দিন নদীর মাছগুলি তাহাদের নিকট ছুটিয়া আসিত এবং অন্যান্য দিন গা ঢাকা দিত। তখন অনেক চেষ্টায়ও উহা ধরা যাইত না। অথচ শনিবারে উহা স্বতঃক্ষুর্তভাবে ভাসিয়া কিনারায় আসিত । উহা ছিল সাদা তৈলাক্ত ও লোভনীয় মাছ। কিনারায় আসিয়া কেলি করিত ও লুটোপুটো খেলিত । এইভাবে কিছুকাল অতিবাহিত হইল । অতঃপর শয়তান তাহাদিগকে বুদ্ধি জোগাইল যে, শনিবার উহা খাওয়া তোমাদের জন্য নিষেধ বটে, কিন্তু ধরা তো নিষেধ নহে । তাই শনিবারে উহা ধরিয়া রাখ এবং অন্যদিনে খাও । সে মতে তাহারা নিজ সম্পৃদায়ের নিকট এই প্রস্তাব উত্থাপন করিলে একদল বলিল, উহা ঠিক নহে । কারণ, তোমাদিগকে উহা শনিবারে খাওয়া, ধরা বা শিকার করা সবই নিষেধ করা হইয়াছে। এই মতবিরোধ পরবর্তী জুমুআ পর্যন্ত চলিল ৷ শুক্রবার সকালে দেখা গেল, বিরোধিতাকারিগণ দুই দলে বিভক্ত হইয়াছে । একদল ডানপন্থী ও অন্যদল হইল বামপন্থী । তাহারা আবার পরস্পর বিচ্ছিন্ন হইয়া বাদানুবাদে লিগ হহল। বামপন্থীরা নাফরমানীর ব্যাপারে উদার নীতি অনুসরণ করিয়া চুপ থাকিল৷ ডানপত্থীরা রক্ষণশীল মনোভাব নিয়া নাফরমানদের কাজের প্রতিবাদ করিতে গিয়া বলিল : ‘হায় আল্লাহ্ ! তোমরা কি করিতেছে ? আমরা তোমাদিগকে আল্লাহ্র শাস্তির পথে পা বাড়াইতে নিষেধ করিতেছি । বামপন্থীরা তাহাদের এই অযাচিত উপদেশ পসন্দ করিল না । বলিল : কেন তোমরা তাহাদিগকে ব্যর্থ উপদেশ দিতেছ যাহাদের জন্য আল্লাহ্ ধ্বংস ও কঠিন শাস্তি নির্ধারণ . ইবনে কাছীর ৪র্থ _ ৩৯
— পৃষ্ঠা ৩০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।