Contents ৩০৪ oo . তাফসীরে ইব্নে কাছীর যে, তাহারা নিজদিগকে ধ্বংসের পথে ঠেলিয়া দিয়াছে এবং তাহারা আল্লাহর শাস্তির হকদার হইয়াছে। সুতরাং তাহাদিগকে উপদেশ দিয়া কোন লাভ নাই । বাধা প্রদানকারীরা জবাবে বলিল : $4 18,5 অর্থাৎ ইহা করিতেছি তোমাদের প্রতিপালকের প্রদত্ত দায়িত্ পালনের জন্য । তাহা হইল ভাল কাজের নির্দেশ দান ও মন্দ কাজ হইতে বিরত রাখা ৷ এই দায়িত্ব আদায় না করিলে আমাদিগকে জবাব দিতে হইবে। 4; ' 5,5 অৰ্থাৎ ইহার ফলে হয়ত তাহারা সতর্ক হইবে এবং যেই পাপাচারে লিপ্ত হইয়াছে উহা হইতে বিরত হইবে। এমন কি তাহারা তওবা করিয়া আল্লাহ্র পথে ফিরিয়া আসিবে । তখন আল্লাহ্ তাহাদিগকে দয়াপরবশ হইয়া ক্ষমা করিবেন। অতঃপর আল্লাহ্ বলেন : 55,55 (5 5 অর্থাৎ যখন তাহারা উপদেশ গ্রহণ করিতে অস্বীকার করিল। | falb nl GET cyl 8 TE idl C2 অর্থাৎ বাধা প্রদানকারীগণকে বিপদমুক্ত রাখিলাম ও পাপাচারিগণকে পাকড়াও করিলাম । ১ ০%, অৰ্থাৎ অবমাননাকর শাত্তি। উপরোক্ত আয়াতে প্রমাণিত হয় যে, যাহারা পাপাচারে বাধা দিয়াছে তাহারা নিরাপদ রহিয়াছে এবং যাহারা পাপাচারী তাহারা ধ্বংস হইয়াছে। কিন্তু যাহারা চুপ তাহাদের সম্পর্কে কিছুই বলা হয় নাই ৷ কারণ, কার্যকারণ দ্বারা ফলাফল নিণীতি হয়। যাহারা ভাল কাজ করে তাহারা পছন্দনীয় হয় এবং মন্দ কাজ করিলে নিন্দনীয় হয়। যেহেতু তাহারা এই ক্ষেত্রে প্রশংসাযোগ্য কাজ করে নাই । তাই তাহাদের প্রশংসা করা হয় নাই । তেমনি সেই মন্দ কাজেও জড়িত হয় নাই । তাই নিন্দাও করা হয়নি । তাহারা এই ক্ষেত্রে নিক্রিয় ছিল বলিয়া তাহাদের ব্যাপারে চুপ থাকা হইয়াছে। এখানে আসিয়া ইমামগণ মতভেদের শিকার হইয়াছেন । চুপ থাকার দলটি কি মুক্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হইয়াছিল, না ধ্বংসপ্রাপ্তদের ? এই ব্যাপারে দুইটি মত রহিয়াছে। ইব্ন আব্বাস (রা) হইতে আবূ তালহা (র) বর্ণনা করেন যে, 5, dee bl JE, Las Lis ET Ele DU আয়াতের ব্যাখ্যা প্রসংগে তিনি বলেন : আয়াতের উদ্দিষ্ট দলটির বাসস্থান হইল আয়লা। ইহা সাগর তীরে মাদায়েন ও মিসরের মাঝখানে অবস্থিত । আল্লাহ্ তাআলা বনী ইসরাইঈলদের জন্য শনিবারে মাছ শিকার করা হারাম করিয়াছিলেন। তাই সেইদিন সাগরের মাছ ভাসমান হইয়া তীরে আসিয়া ভীড় জমাইত । কিন্তু শনিবার পার হইলে আর মাছের সন্ধান পাওয়া যাইত না । এইভাবে কিছুদিন কাটিল । অতঃপর একদল শনিবারে মাছ শিকার শুরু করিল। তখন একদল তাহাদিগকে উহা করিতে নিষেধ করিল । তাহারা বলিল : তোমরা শনিবারে মাছ ধরিতেছ ? অথচ আল্লাহ্ তা'আলা তোমাদের জন্য উহা হারাম করিয়াছেন। কিন্তু ইহাতে তাহাদের জিদ ও নাফরমানী আরও বাড়িয়া গেল । এইভাবে যখন কিছুদিন তাহারা ব্যর্থ প্রয়াস চালাইল, তখন নির্বিকার দলটি বলিল : কেন তোমরা উহাদিগকে নিষ্ফল উপদেশ দিতেছ ? আল্লাহ্র শাস্তিতো উহাদের প্রাপ্য হইয়া গিয়াছে।
— পৃষ্ঠা ৩০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।