তাফসীরে ইবনে কাছীর ৪র্থ খণ্ড
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা আন'আম ৩১ করা হউক বা প্রকাশ্যে করা হউক, উভয় অবস্থায়ই তাহাদের শাস্তি ভোগ করিতে হইবে। (এমন নয় যে গোপনে করিলে শাস্তি পাইতে হইবে না বা শাস্তি কম দেওয়া হইবে । আল্লাহ্‌ তা'আলা অবশ্যই ইহার প্রতিফল তাহাদিগকে প্রদান করিবেন ।) ইছ্‌ম বা পাপের ব্যাখ্যায় নিম্নের হাদীসটি বিশেষ প্রণিধানযোগ্য : ইব্‌ন আবূ হাতিম (র) ... ... নাওয়াস ইবন সামআন (রা) হইতে বর্ণনা করেন যে, তিনি বলেন : আমি মহানবী (সা)-এর নিকট ইছ্‌ম (গুনাহ্‌) কাহাকে বলে জিজ্ঞাসা করায় তিনি উত্তর দিলেন : 46 pUl db sf 55 duo IL be SYN অর্থাৎ যে কাজ তোমার অন্তরে সন্দেহ ও খট্‌কা সৃষ্টি করে এবং যে কাজ সম্পর্কে অন্য লোকের অবহিত হওয়া তোমার নিকট খারাপ লাগে উহাই পাপের কাজ । 6): Bo te“ pL eA 22 BDAY 5) ATR O13 ) GS OL ORE Aes OK oa ১২১. যাহাতে আল্লাহ্র নাম লওয়া হয় নাই তাহার কিছু আহার করিও না; উহা অবশ্যই পাপ । শয়তান তোমাদের সহিত ঝগড়া বিবাদ করার জন্য তাহার বন্ধুদিগকে প্ররোচনা দেয়; যদি তোমরা তাহাদের অনুগত হইয়া চল তবে তোমরা অবশ্যই মুশরিক হইবে । তাফসীর : যে জীব-জন্তু যবাহ্‌ করিবার সময় আল্লাহ্র নাম লওয়া হয় নাই; উহার যবাহ্‌কারী মুসলমান হইলেও উহা আহার করা বৈধ নয় বলিয়া যাহারা মত পোষণ করেন তাহারা নিজেদের অভিমতের সমর্থনে এই আয়াত প্রমাণস্বরূপ পেশ করিয়া থাকেন । অবশ্য এই বিষয়ে হাদীস-শাস্ত্রবিদ ও ইসলামী চিন্তাবিদগণের মধ্যে ব্যাপক মতবিরোধ বিদ্যমান । এই ব্যাপারে মোটামুটি তিনটি অভিমত প্রসিদ্ধি লাভ করিয়াছে। একদল পূর্বসূরীর মতে এই ধরনের যবাহকৃত জীব-জত্তুর মাংস আহার করা বৈধ নয়_চাই আল্লাহ্‌র নাম ইচ্ছাপূর্বক বর্জন করা হউক বা ভুলবশত বর্জন করা হউক । এই অভিমতের প্রবক্তা হইলেন __ইব্ন উমর, নাফি, আমের শা‘বী, মুহাম্মদ ইব্‌ন সিরীন প্রমুখ সাহাবা ও তাবিঈন । তাহা ছাড়া ইমাম মালিক ও আহমদ ইব্ন হাম্বল (র)ও এইমত অভিমত পোষণ করেন বলিয়া একটি বর্ণনায় পাওয়া যায়। পরবর্তীকালের একজন আলিম ও চিন্তাবিদও এই অভিমত সমৰ্থন করিয়াছেন। আবূ ছাওর ও দাউদ জাহেরীও এই মাযহাবের প্রবক্তা । তেমনি শাফিঈ মাযহাবের ‘কিতাবুল আরবাঈন এর বর্ণনা মতে দেখা যায় যে, শাফিঈ মাযহাবের পরবর্তীকালের মনীষী আবুল ফাতাহ ইব্‌ন মুহাম্মদ ইবৃন আলী আত্তাঈও এই মাযহাব গ্রহণ করিয়াছেন। এই সব চিন্তাবিদগণ নিজেদের মাযহাবের সমর্থনে উপরোক্ত আয়াতের সহিত নিম্নের আয়াত প্রমাণস্বরূপ যোগ করেন : AE lL SE LEC Ca LG অর্থাৎ তোমাদের নিকট আল্লাহ্‌র নামে নিয়োজিত শিকারী জানোয়ার যাহা নিয়া আসে তাহা তোমরা আহার কর (৫: ৪)।

— পৃষ্ঠা ৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।