তাফসীরে ইবনে কাছীর ৪র্থ খণ্ড
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents ২০৯৮ £0 ত ফস রে ইবনে কাছীর নাসারা আমার শরী'আতের উপর ঈমান না আনিয়া যদি মারা যায় তাহা হইলে সে জাহান্নামী হইবে ৷ ইহা শুধু ইমাম আহমদ (র) উদ্ধৃত করিয়াছেন । আবু মুসা (রা) হইতে পর্যায়ক্রমে আবূ বুরদাহ, আবূ ইসহাক, ইসরাঈল, হুসায়েন ইবৃন মুহাম্মদ ও ইমাম আহমদ (র) বর্ণনা করেন যে, রাসূল (সা) বলেন : আমাকে পাঁচটি বিশেষত্ব দেওয়া হইয়াছে। আমি লাল ও কালো সকল মানুষের জন্যে প্রেরিত । আমার জন্য যমীনকে মসজিদ ও মাটিকে পবিত্রতাদায়ক করা হইয়াছে। আমার জন্য গনীমতের মাল হালাল করা হইয়াছে। অথচ আমার পূর্বে কাহারও জন্য হালাল ছিল না। আমাকে এক মাসের পথের দৃূরতৃ পর্যন্ত প্রভাব দান করা হইয়াছে। আমাকে শাফায়াতের অধিকার দান করা হইয়াছে। অথচ এমন কোন নবী নাই যিনি শাফাআত চাহেন নাই । আমি আমার শাফাআত ক্ষমতাকে সুগ্ত রাখিয়াছি। উহা আমি আমার সেই সকল উম্মতের ক্ষেত্রে প্রয়োগ করিব যাহারা আমৃত্যু আল্লাহ্র সহিত কাহাকেও শরীক করে নাই । এই সনদটি বিশুদ্ধ । তবে অন্য কেহই ইহা উদ্ধৃত করেন নাই । আল্লাহই ভাল জানেন। ইব্‌ন উমর (রা) হইতেও অনুরূপ হাদীস উত্তম সনদে বর্ণিত হইয়াছে । জারীর ইবৃন আবদুল্লাহ্‌ (রা) সূত্রে সহীহ্‌দ্বয়ে এই হাদীসটি বর্ণিত হইয়াছে। তিনি বলেন : “রাসুলুল্লাহ (সা) বলিয়াছেন : আমাকে এমন পাঁচটি বিশেষত্ব দান করা হইয়াছে যাহা অন্য কোন নবীকে দেওয়া হয় নাই । আমাকে এক মাসের পথের দূরত্ব পর্যন্ত প্রভাব দান করা হইয়াছে। আমার জন্য গোটা পৃথিবীকে মসজিদ ও উহার মাটিকে পবিত্রতাদায়ক করা হইয়াছে। তাই আমার উম্মতের যে কেহ্‌ যেখানেই নামাযের ওয়াক্ত আসুক সেখানে নামায পড়িবে। আমার জন্য গনীমাত বৈধ করা হইয়াছে যাহা আমার পূর্বে কাহারও জন্য বৈধ ছিল না। আমাকে শীফাআতের ক্ষমতা দান করা হইয়াছে। আমাকে সকল মানুষের জন্য পাঠানো হইয়াছে । অথচ প্রত্যেক নবীকে তাহার জাতির নিকট পাঠানো হইয়াছে। Ce LUN Ne SL অর্থাৎ রাসূল (সা) আল্লাহ্‌ পাকের গুণ বর্ণনা করিয়া বলিতেছেন যে, আমাকে যিনি পাঠাইয়াছেন তিনি সকল কিছুর সৃষ্টা ও প্রতিপালক এবং সকল রাষ্ট্রের মালিক তিনিই, তিনি মানুষকে বাচান ও মারেন। এক “কথায় একমাত্র তাহারই বিধি-বিধান চলিবে, অন্য কাহারও নহে । ANA RSE অর্থাৎ প্রথমে আল্লাহ্‌ তা'আলা জানাইয়া দিয়াছেন যে, মুহাম্মদ (সা) মানব জাতির জন্য প্রেরিত আল্লাহ্‌র রাসূল এবং এখানে তিনি মানবকুলকে নির্দেশ দিতেছেন তাহার উপর ঈমান আনার ও তাহাকে অনুসরণ করার জন্য ৷ 1 অৰ্থাৎ যেই উশ্মী নবীর প্রতিশ্রুতি ও সুসংবাদ তোমাদিগকে পূর্ববর্তী আসমানী গ্রন্থসমূহের মাধ্যমে প্রদান করা হইয়াছিল ইনিই সেই নবী । উক্ত গ্রন্থসমূহে তাহার এই পরিচয়ই প্রদান করা হইয়াছে। 54, 4৬ ১4৯; 551 অৰ্থাৎ তাঁহার কথা ও কাজকে যাহারা সত্য বলিয়া স্বীকার করে তাহারাই তাহার উপরে অবতীর্ণ আল্লাহ্র কিতাবের সত্যতার উপর ঈমান আনিয়াছে। ১,50 অর্থাৎ যাহারা তাহার তরীকা অবলম্বন করিয়াছে ও তাহার পদাংকানুসরণ করিয়াছে। 5532 45 অৰ্থাৎ তোমরা সিরাতুল মুস্তাকীমে অবস্থিত থাকিবে।

— পৃষ্ঠা ২৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।