তাফসীরে ইবনে কাছীর ৪র্থ খণ্ড
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents ২৯০ তাফসীরে ইবনে কাছীর সৌন্দর্যচিহ্ন বিদ্যমান। প্রশ্ন করিলেন : চিনিতে পারিয়াছ ? আমরা বলিলাম : না। তিনি বলিলেন : ইয়াকুব (আ)। অতঃপর তিনি অপর একটি দরজা খুলিয়া একটি কালো রেশমী বস্তু বাহির করিলেন । উহাতে শ্বেতকায় সুশ্রী চেহারা, ঈগল সমুন্নত দেহী ও আলোকোজ্জ্বল ও বিনয় বিন ব্যক্তির মুখমণ্ডল বিশিষ্ট প্রতিকৃতি ছিল। তিনি প্রশ্ন করিলেন তোমরা চিনিতে পারিয়াছ ? আমরা বলিলাম, না । তিনি বলিলেন : ইনিই হযরত ইসমাঈল (আ)। তোমাদের নবী (সা)-এর ইনি আদি পুরুষ । অতঃপর তিনি অন্য একটি দরজা খুলিলেন এবং উহা হইতে একটি সাদা রেশমী বস্তু বাহির করিলেন। উহাতে আদম (আ)-এর প্রতিকৃতির মতই একটি প্রতিকৃতি রহিয়াছে। তবে তাহার মুখমণ্ডল সূর্যের মত জ্বল জ্বল করিতেছিল। তিনি বলিলেন : ইহাকে চিনিয়াছ কি? আমরা বলিলাম : না । তিনি বলিলেন : ইনিই হযরত ইউসুফ (আ)। অতঃপর তিনি অপর একটি দরজা খুলিলেন এবং সেখান হইতে একটি সাদা রেশমী বস্ত্র বাহির করিলেন । উহাতে রোদ্রদগ্ধ চরণদ্বয়, দিনকানা চক্ষুদ্বয়, মেদমুক্ত উদর ও কোষাবদ্ধ তরবারি সমন্বিত এক প্রতিকৃতি বিদ্যমান৷ তিনি প্রশ্ন করিলেন : চিনিতে পার কি ? আমরা বলিলাম : না । তিনি বলিলেন : দাউদ (আ)। অতঃপর তিনি অন্য এক দরজা খুলিলেন। উহা হইতে একটি কালো পশমী বস্ত্র বাহির করিলেন। উহাতে ভারী উরু ও প্রলন্বিত চরণ বিশিষ্ট এক অশ্বারোহী ব্যক্তির প্রতিকৃতি ছিল। তিনি প্রশ্ব করিলেন : চিনিয়াছ কি ? আমরা বলিলাম : না । তিনি বলিলেন : ইনি সুলায়মান (আ)। অবশেষে তিনি অপর একটি দরজা খুলিয়া একটি কালো পশমী বস্তু বাহির করিলেন । উহাতে এক শ্বেতকায় কৃষ্ণ শ্যশ্ু ও বিপুল কেশ বিমণ্ডিত এবং সুন্দর চক্ষু ও আকর্ষণীয় চেহারা বিশিষ্ট এক তেজোদ্দীপ্ত তরুণের প্রতিকৃত ছিল। তিনি প্রশ্ন করিলেন : তোমরা ইহাকে চিনিয়াছ কি ? আমরা জবাব দিলাম : না । তিনি বলিলেন : এই তরুণই হইল ঈসা ইব্ন মারয়াম (আ)। আমরা প্রশ্ন করিলাম : আপনি এইসর প্রতিকৃতি কোথায় পাইয়াছেন ? আমরা জ্ঞাত হইলাম যে, এইগুলি আশ্বিয়ায়ে কিরাম (আ)-এর যথার্থ প্রতিকৃতি । কেননা আমরা আমাদের নবী করীম (সা)-এর হুবহু প্রতিকৃতি এখানে দেখিতে পাইয়াছি। তিনি জবাবে বলিলেন : হযরত আদম (আ) তাহার প্রভুর কাছে প্রার্থনা করিয়াছিলেন, তিনি যেন তাহার সন্তানদের উল্লেখযোগ্য নবীগণের প্রতিকৃতি তাহাকে দেখান । তাই তাহার নিকট ইহা প্রেরিত হয়। আদম (আ) উহা তাহার মাল গুদামে সংরক্ষণ করেন। উহা ছিল সূর্যাস্তের, পশ্চিমদিগন্তে অবস্থিত । জুলকারনাইন সেখান হইতে উহা উদ্ধার করেন। অতঃপর তিনি উহা দানিয়েল (আ)-এর নিকট পাঠাইয়া দেন। অতঃপর বলিলেন : আল্লাহ্র শপথ ! আমার অন্তর উৎফুল্ল হইবে যদি আমি আমার দেশ হইতে চলিয়া যাই । আমি অবশ্যই তোমাদের হইতে অতি নিকৃষ্ট বান্দা ছিলাম এবং আমৃত্যু হয়ত তাহাই থাকিয়া যাইতাম । আমরা আসিয়া আবূ বকর সিদ্দীক (রা)-এর নিকট আনুপূর্বিক ঘটনা বর্ণনা করিলাম এবং আমরা যাহা দেখিয়াছি, যাহা শুনিয়াছি ও যাহা পাইয়াছি সব কিছুই বলিলাম । তখন আবূ বকর

— পৃষ্ঠা ২৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।