Contents সূরা আ'রাফ ২৮৯ প্রলম্বিত গ্রীবাসম্পন্ন শ্যশ্রুবিহীন ব্যক্তি । তাহার দুইটি বেনী রহিয়াছে। আল্লাহ্র সৃষ্টির মধ্যে তাহা সর্বোত্তম মনে হইল । তিনি প্রশ্ব করিলেন : তোমরা কি ইহাকে চিন ? আমরা বলিলাম : না ! তিনি বলিলেন : ইনিই আদম (আ)। তাহার বেণীবাধা চুলগুলি বিপুল মানব সন্তানের ইংগিতবাহী । অতঃপর দ্বিতীয় দরজাটি খুলিয়া উহা হইতেও একটি কালো রেশমী বস্তু বাহির করিলেন । উহাতে একটি সাদা প্রতিকৃতি দেখিতে পাইলাম ৷ তাহার কোকড়ানো চুল, লাল চক্ষু, সুউচ্চ দেহ, সুন্দর দাড়ি । তিনি প্রশ্ন করিলেন : তোমরা ইহাকে চিন ? আমরা বলিলাম, না । তিনি বলিলেন : ইনিই নূহ (আ)। অতঃপর আরেকটি দরজা খুলিলেন। সেখান হইতে কালো রেশমী বস্তু বাহির করিল । উহাতে অত্যন্ত শ্বেতাকায় সুন্দর চক্ষু বিশিষ্ট, প্রশস্ত ললাট, আলম্বিত কপাল ও সাদা শ্ুশ্রুমণ্ডিত একটি প্রতিকৃতি ছিল । মনে হইতেছিল, তিনি হাসিতেছেন। তিনি প্রশ্ন করিলেন : তোমরা ইহাকে চিন ? আমরা বলিলাম না । তিনি বলিলেন : ইনি হযরত ইবরাহীম (আ)। অতঃপর তিনি অপর একটি দরজা খুলিলেন। উহাতে দেখিতে পাইলাম, আমাদেরই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ (সা)-এর প্রতিকৃতি । তিনি প্রশ্ন করিলেন : এই লোকটিকে চিনিতে পার ? আমরা বলিলাম, হ্যা, ইনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সা) । আমরা ইহা বলিয়া আবেগে কাদিয়া ফেলিলাম । আল্লাহ্ জানেন, তিনি সোজা দাড়াইয়া গেলেন, আবার বসিলেন এবং বলিলেন : আল্লাহ্র শপথ ! ইনিই কি সেই লোক ? আমরা বলিলাম : হ্যা । ইনিই তিনি। তখন তিনি গভীরভাবে কিছুক্ষণ ইহা নিরীক্ষণ করিলেন। অতঃপর উহা গুটাইয়া নিয়া বলিলেন, ইহা সর্বশেষ ঘরে রক্ষিত ছিল। কিন্তু তোমাদের জন্য আমি আগেই উহা বাহির করিলাম । তোমাদের দীন সঠিক কিনা তাহাই দেখা ছিল আমার উদ্দেশ্য । অতঃপর তিনি আবার একটি দরজা খুলিলেন। উহা হইতেও একটি কালো রেশমী বস্ বাহির করিলেন । উহাতে ছিল কালসে গোধূম বর্ণের নাদুসনুদুস আকৃতির কোকড়ানো কেশ বিশিষ্ট ব্যতিক্রমীধ্মী চক্ষু এবং কঠোর ও তির্যক দৃষ্টি সম্পন্ন একটি লোকের প্রতিকৃতি ৷ তাহার দাতগুলি পরস্পর জড়িত, ওষ্ঠদ্বয় অসংলগু এবং মনে হয় যেন তিনি ক্রোধান্বিত ৷ তিনি প্রশ্ু করিলেন : তোমরা ইহাকে চিন ? আমরা বলিলাম : না । তিনি বলিলেন : ইনিই মূসা (আ)। তাহার পার্শ্বে প্রায় তাহার সহিত সাদৃশ্যপূর্ণ একটি প্রতিকৃতি ছিল । লোকটি তৈলাক্ত কেশবিশিষ্ট, প্রশস্ত ললাট সম্পন্ন এবং চক্ষুদ্ধয় ভাসমান ও সংলগু। তিনি প্রশ্ন করিলেন : ইহাকে চিন? আমরা বলিলাম : না । তিনি বলিলেন : ইনিই হারূন ইব্ন ইমরান (আ)। ST ST EE NC EELS TSP TMA RE করিলেন । উহাতে একজন কৃষ্ণকায় মাঝারী গড়নের উত্তেজিত প্রতিকৃতি ছিল । তিনি বলিলেন: ইহাকে চিন ? আমরা বলিলাম : না । তিনি বলিলেন : ইনি হইলেন লূত (আ)। অতঃপর তিনি অপর একটি দরজা খুলিয়া একটি সাদা রুমাল বাহির করিলেন। উহাতে শ্বেতকায়, প্রীতিমাখা, লালাভ, হালকা সুন্দর চেহারার এক প্রতিকৃতি রহিয়াছে । তিনি বলিলেন: চিনিয়াছ ? আমরা বলিলাম : না । তিনি বলিলেন : এই হইলেন ইসহাক (আ)। অতঃপর তিনি আরেকটি দরজা খুলিয়া একটি সাদা রেশমী কাপড় বাহির করিলেন । উহাতে প্রায় ইসহাক (আ)-এর মতই একটি প্রতিকৃতি রহিয়াছে। শুধু তাহার ঠোটে একটি ইবনে কাছীর ৪র্থ ৩৭
— পৃষ্ঠা ২৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।