Contents সূরা আ'রাফ | | ২৮৭ সাক্ষ্য দিতেছি, নিশ্চয় তুমি আল্লাহ্র রাসূল । তখন রাসূল (সা) বলিলেন : এই ইয়াহুদীকে তোমাদের ভাই বলিয়া গ্রহণ কর । ইত্যবসরে: তাহার মৃত্যু ঘটিল । তাহাকে কাফন পরাইয়া জানাযা পড়া হইল! এই হাদীসটি অত্যন্ত শক্তিশালী । সহীহ সংকলনে আনাস (রা) হইতে ইহা বর্ণিত হইয়াছে। হিশাম ইব্ন আস উমুবী হইতে ... হাকিম (র) তাহার মুস্তাদরাকে বর্ণনা করেন : আমি ও অপর এক ব্যক্তি রোম সম্রাট হেরাক্লিয়াসের দরবারে প্রেরিত হইলাম ৷ তাহাকে ইসলামের দাওয়াত পৌছানো ছিল আমাদের কাজ । আমরা তদুদ্দেশ্য বাহির হইয়া দামেশকের শহরতলীতে জাবালা ইব্ন আবহাম গাস্সানীর দরবারে উপস্থিত হইলাম । তখন তিনি তাহার আসনে উপবিষ্ট ছিলেন। তিনি আমাদের সাথে কথা বলার জন্য একজন দূত নিয়োগ করিলেন। আমরা বলিলাম : আল্লাহ্র শপথ ! আমরা কোন দূতের সহিত কথা বলিব না । আমাদিগকে সম্রাটের কাছে পাঠানো হইয়াছে। যদি আমাদিগকে তাহার সহিত কথা বলিতে দেওয়া হয় তবেই আমরা কথা বলিব । অন্যথায় কোন দূতের মাধ্যমে কথা বলিব না । অর্থাৎ দূত ফিরিয়া গিয়া তাহাকে ইহা জানাইল। তিনি আমাদিগকে তাহার সহিত কথা বলার অনুমতি দিলেন। বর্ণনাকারী বলেন : তখন হিশাম ইব্ন আস তাহার সহিত কথা বলিলেন এবং গাস্সানীকে ইসলাম গ্রহণের জন্য আহ্বান জানাইলেন। নগর রক্ষকের পরিধানে তখন কালো পোশাক ছিল। হিশাম তাহাকে জিজ্ঞাসা করিলেন : আপনি কালো পোশাক পরিয়াছেন কেন ? গাস্সানী বলিলেন : ইহা পরিধান করিয়া শপথ গ্রহণ করিয়াছি যে, যতক্ষণ পর্যন্ত তোমাদিগকে সিরিয়া হইতে বহিষ্কার না করিব, ততদিন ইহা খুলিব না। তখন আমরা বলিলাম : আপনার এই দরবারকে সাক্ষী রাখিয়া বলিতেছি, আল্লাহ্র শপথ ! আমরাই উহা আপনার দেহ হইতে খুলিয়া নিব এবং ইনশাআল্লাহ্ আমরা আপনাদের বিশাল সাম্রাজ্য করতলগত করিব । আমাদের নবী মুহাম্মদ (সা) আমাদিগকে এই সংবাদ দান করিয়াছেন। তিনি বলিলেন : তোমরা সেই জাতি নহ । তাহারা দিনভর রোযা থাকিবে ও রাতভর ইবাদত করিবে। তোমাদের রোযা কি রকম ? ' আমরা তখন আমাদের রোযার বর্ণনা দিলাম ৷ সংগে সংগে তাহার মুখ মলিন হইয়া গেল। অতঃপর বলিলেন : তোমরা এখন উঠ । আমাদিগকে তিনি সম্বাটের নিকট পৌঁছাইয়া দেওয়ার জন্য সংগে একজন দূত দিলেন। আমরা সেখান হইতে সম্বাটের উদ্দেশ্যে বাহির হইয়া এমন কি মূল শহরের কাছে পৌঁছাইলাম'। আমাদের সংগীটি আমাদিগকে বলিল : তোমাদের এই বাহনজন্তু নগরীতে প্রবেশ করিবে না। যদি তোমরা চাও তো আমরা তোমাদিগকে দক্ষ অথবা ভারবাহী অশ্বে বহন করিতে পারি । আমরা বলিলাম, আল্লাহর কসম! আমরা আমাদের বাহন ছাড়া অন্য কোন বাহনে চড়িব না। তাহারা সম্াটের কাছে এই খবর পৌছাইল ৷ সম্রাট তাহাদিগকে নির্দেশ দিলেন আমাদের বাহনের নিয়ে যাওয়ার । অতঃপর আমরা সেখানে আমাদের বাহনে চড়িয়া তরবারি ঝুলাইয়া প্রবেশ করিলাম । যখন আমরা তাহার প্রাসাদের দরবার কক্ষে গেলাম তখন বাহাদুরের মতই উহা কোষাবদ্ধ করিলাম । সম্রাট আমাদের দিকে তাকাইয়া দেখিতেছিলেন। আমরা তখন সুউচ্চ কণ্ঠে বলিলাম : লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবর । অতঃপর আল্লাহই জানেন, কিভাবে
— পৃষ্ঠা ২৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।