Contents 7২ তাফসীরে ইব্নে কাছীর 9১০০০০১১ ১০৮০ ১50, অৰ্থাৎ তদনুসারে মূসা (আ) তাহার সম্পৃদায় হইতে সত্তরজন লোক নির্বাচন করিয়া ক্ষমা প্রার্থনার জন্য যথাস্থানে পৌছিলেন। তাহারা সেখানে পৌঁছিয়া বায়ুনা ধরিল : . £205 55০% ১ অৰ্থাৎ হে মূসা ! তুমি তো আল্লাহ্র সহিত কথা বলিয়াছ। এখন তুমি আমাদিগকে আল্লাহ্কে দেখাও । তাহা না হইলে আমরা কিছুতেই তোমার কথা বিশ্বাস করিব না। | {£০1,435 অৰ্থাৎ অমনি তাহাদিগকে ভূমিকম্প পাকড়াও করিল এবং তাহারা সকলেই মারা গেল। তখন মুসা (আ) কাদিয়া ফেলিলেন এবং আল্লাহর দরবারে করজোড়ে দাড়াইয়া প্রার্থনা করিলেন _হে আমার প্রতিপালক ! আমি বনী ইসরাঈলদের বাছাবাছা লোকগুলি তোমার নির্ধারিত স্থানে ডাকিয়া আনিয়াছি। এখন আমি তাহাদের নিকট গিয়া কী জবাব দিব ? তুমি তো তাহাদের নেতৃস্থানীয় সকলকে মারিয়া ফেলিলে। U0 45 ০ ০451 ০4:3, 2, অৰ্থাৎ হে প্ৰভু ! তুমি চাহিলে তো আগেই তাহাদিগকে ধ্বংস করিতে পারিতে এবং আমাকেও! মুহাম্মদ ইব্ন ইসহাক (র) বলেন : মূসা (আ) বনী ইসরাঈলের নেতৃস্থানীয় ব্যক্তিবৃন্দের মধ্য হইতে সত্তরজন লোক বাছাই করিলেন। অতঃপর তাহাদিগকে বলিলেন : আল্লাহ্র সকাশে তওবা করার জন্য চল । তোমরা সম্প্রদায়ের অন্যান্যের জন্যেও আল্লাহ্র কাছে ক্ষমা প্রার্থনা করিবে। গো-বৎস পূজার অভিশাপ হইতে মুক্তি পাওয়ার জন্য তোমাদিগকে ইহা করিতে হইবে ইহার পূর্বপ্রস্তুতি স্বরূপ তোমরা রোযা রাখ, দেহ ও বসন পবিত্র করিয়া নাও । তাহারা সেইভাবে তাহার সহিত আল্লাহ্র নির্ধারিত সময়ে সিনাই উপত্যাকার তুর পাহাড়ে চলিয়া গেল । কারণ, আল্লাহর নির্দেশ ও অনুমোদন ছাড়া তাহার সকাশে কেহ্ যাইতে পারিত না। সেখানে গিয়া সত্তর ব্যক্তি মূসা (আ)-কে বলিল : এ পর্যন্ত যাহা কিছু বলিয়াছ সকল কিছুই করিয়াছি এবং তোমার-:সংগে তোমার প্রভুর সহিত সাক্ষাৎ করিতে আসিয়াছি। এখন তুমি তাহাকে বল, আমরা আমাদের প্রতিপালকের কথা শুনিতে চাই । মূসা (আ) বলিলেন : আমাকে অনুসরণ কর । অতঃপর মূসা (আ) যখন পাহাড়ের কাছে পৌঁছিলেন, তখন পাহাড়কে মেঘমালার সৌধরাজী ঘিরিয়া ফেলিল। মূসা (আ) অগ্রসর হইয়া উহাতে প্রবেশ করিলেন এবং সংগীকে অগ্রসর হইতে বলিলেন। মূসা (আ) যখন' তাহার প্রতিপালকের সহিত কথা বলিতেছিলেন তখন তাহার মুখমণ্ডলে তীর্যফ আলো ছড়াইয়া পড়িয়াছিল। উহার দিকে তাকাইয়া দেখার ক্ষমতা কোন বনী আদমের নাই । তাই উহার চারপাশে আবরণ রাখা হইয়াছিল । মূসা (আ)-এর সম্পৃদায়ের:লোকগণ তাহাকে অনুসরণ করিয়া মেঘের ভিতর প্রবেশ করিল এবং সিজদায় পড়িয়া রহিল । তখন তাহারা প্রতিপালকের কথা শুনিতে পাইল । তিনি মুসা (আ)-কে যাহা করণীয় ও যাহা বর্জনীয় তাহা সম্পর্কে বিধি-নিষেধ জ্ঞাপন করিতেছিলেন। অতঃপর যখন মেঘমালা অপসৃত হইল, মূসা (আ)-এর সংগীগণ বলিয়া উঠিল : হে মূসা! আল্লাহ্কে প্রকাশ্যে দেখিতে না পাওয়া পর্যন্ত আমরা বিশ্বাসী হইব না। সংগে সংগে তাহারা . ভূমিকম্প দ্বারা আক্রান্ত হইল । ফলে তাহাদের প্রাণবায়ু উড়িয়া গেল ও তাহারা সকলেই মারা গেল। মূসা (আ) দাড়াইয়া প্রভুর দরবারে কান্নাকাটি করিয়া প্রার্থনা করিলেন : হে আমার
— পৃষ্ঠা ২৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।