Contents SOE Um BH NAN tation io dha atid হওয়ার জন্য মনোনীত করিল । তাহারা যখন ভূমিকল্প দ্বারা আক্রান্ত হইল, তখন মূসা বলিল, হে আমার প্রতিপালক! তুমি ইচ্ছা করিলে পূর্বেই তো ইহাদিগকেও ধ্বংস করিতে পারিতে ! আমাদের মধ্যে যাহারা নির্বোধ তাহারা যাহা করিয়াছে সেই জন্য কি তুমি আমাদিগকে ধ্বংস করিবে ? ইহা তো শুধু তোমার পরীক্ষা যা দ্বারা তুমি যাহাকে ইচ্ছা বিপথগামী কর এবং যাহাকে ইচ্ছা সৎপথে পরিচালিত কর । তুমিই তো আমাদের অভিভাবক; সুতরাং আমাদিগকে ক্ষমা কর ও আমাদের প্রতি দয়া কর এবং ক্ষমাশীলদের মধ্যে তুমিই তো শ্ৰেষ্ঠ ৷ ১৫৬. আমাদের জন্য নির্ধারিত কর ইহকাল ও পরকালের কল্যাণ, আমরা তোমার আমার দয়া তাহাতো প্রত্যেক বস্তুতে ব্যাপ্ত; সুতরাং আমি উহা তাহাদের জন্য নির্ধারিত করিব যাহারা তাকওয়া অবলম্বন করে, যাকাত দেয় ও আমার নিদর্শনে বিশ্বাস করে । তাফসীর : আলোচ্য আয়াতদ্বয়ের ব্যাখ্যা প্রসংগে ইব্ন আব্বাস (রা) হইতে আলী ইব্ন তালহা (র) বলেন : আল্লাহ্ পাক মূসা (আ)-কে তাহার সম্প্রদায় হইতে সত্তরটি লোক বাছাই করিতে নির্দেশ দিয়াছিলেন। সেমতে তিনি সত্তরজন লোক মনোনীত করিলেন । তাহারা আল্লাহ্র নির্দেশিত স্থানে পৌঁছিয়া আল্লাহ্ পাকের কাছে যাহার যাহা কিছু প্রার্থনা তাহা করিতে লাগিল । তাহারা ইবাদতান্তে প্রার্থনা করিল : ‘আয় আল্লাহ্ ! তুমি আমাদিগকে এমন কিছু দান : কর যাহা অতীতে কাহাকেও দাও নাই এবং ভবিষ্যতেও দিবে না।' আল্লাহ তা'আলা ইহাতে নারাজ হইলেন এবং তাহাদিগকে ভূমিকম্পের শিকার করিলেন । 500 5 ১০4301 2254০, 95 অৰ্থাৎ তখন মূসা (আ) প্ৰাৰ্থনা করিলেন : আয় পরোয়ারদেগার! তুমি ইচ্ছা করিলে তো আমাকে সহ তুমি তাহাদিগকে আগেই ধ্বংস করিতে পারিতে ! হত্যা! সুদ্দী (র) বলেন : আল্লাহ্ তা'আলা মূসা (আ)-কে নির্দেশ দিলেন বনী ইসরাঈলগণের মধ্য হইতে ত্রিশ দিনের মধ্যে একদল লোক আল্লাহর নির্দেশিত স্থানে নিয়া আসিতে যাহারা বনী ইসরাঈলদের গো-বৎস পূজার জঘন্য অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করিয়া অনুরূপ ভুল আর কখনো না করার পাকা প্রতিশ্রুতি দান করিবে। ইবনে কাছীর ৪র্থ _ ৩৬
— পৃষ্ঠা ২৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।