Contents ২৮ ' তাফসীরে ইবনে কাছীর ১১৬. যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তাহারা তোমাকে আল্লাহ্র পথ হইতে বিচ্যুত করিবে; তাহারা তো অনুমানের অনুসরণ করে; আর তাহারা শুধু অনুমানভিত্তিক কথা বলে । ১১৭. তাহার পথ ছাড়িয়া কে বিপথগামী হয় তোমার প্রতিপালক সে সম্পর্কে সবিশেষ অবহিত এবং কে সৎ পথে আছে তাহাও তিনি সবিশেষ অবহিত । তাফসীর : উপরোক্ত আয়াতে আল্লাহ্ তা'আলা দুনিয়ার অধিকাংশ মানুষের অবস্থার বিবরণ দিয়া বলিয়াছেন যে, উহারা অধিকাংশই পথত্রষ্ট । যেমন কালামে মজীদে অন্যত্র আল্লাহ্ পাক বলেন : ৬৭531 451405 ১০ ১%, “উহাদিগের Co পূর্ববর্তীদিগের অধিকাংশ লোক পথভ্রষ্ট হইয়াছিল” (৩৭ : ৭১) । অন্যত্র তিনি বলেন : bet o> Hs SUN A ৮, “তুমি যতই আশা পোষণ কর না কেন অধিকাংশ লোকই বিশ্বাস করিবার নহে” (১২: ১০৩)। অর্থাৎ উহারা পথভ্রষ্টতার শিকার হইয়াছে। মজার কথা এই যে, উহারা নিজেরাই নিজেদের কাজকর্ম ও আমলের প্রতি আস্থাশীল ও বিশ্বাসী নয়। উহারা শুধু বাতিল ধারণা ও মিথ্যা অনুমানের মধ্যে লিপ্ত । আলোচ্য আয়াতাংশের : byes IIs Ll SEN Sa Sl এর তাৎপর্য হইল, তাহারা শুধু অনুমানের অনুগত হইয়া চলে এবং অনুমানের ভিত্তিতেই কথা বলে। এখানে ০,৯ শব্দের আভিধানিক অর্থ হইতেছে আন্দায ও অনুমান করা । যেমন আরবী পরিভাষায় বলা হয় : ০,৯ J! অৰ্থাৎ বৃক্ষের খেজুর অনুমান করা । মূলত সবকিছুই আল্লাহ্ তা'আলার আদি ইচ্ছা ও ফায়সালার ভিত্তিতে হয়। তিনি স্বীয় ভবিষ্যৎ জ্ঞান দ্বারা অবহিত হইবার ফলেই তাহার আদি ইচ্ছা ও ফায়সালা এইরূপ হইয়াছে। A ১৪ ০ ১০ ৮51 9৯ আয়াতাংশের মর্ম হইল, আল্লাহ্ তাআলা স্বীয় ভবিষ্যৎ জ্ঞান দ্বারা পূর্বেই সম্যক অবহিত থাকেন যে, তাহার পথ হইতে কাহারা বিপথগামী হইবে । সুতরাং তিনি বিপথগামী ও পথভ্রষ্ট হওয়ার কাজটি তাহাদের অনুকূলে সহজসাধ্য করিয়া দেন। dl lel -এর তাৎপর্য হইল যে, তিনি সত্য পথের পথিক এবং হিদায়েতপ্রাপ্ত লোক কাহারা বা কাহারা তাহার পথের পথিক হইবে, সে সম্পর্কেও তিনি স্বীয় ভবিষ্যৎ জ্ঞান দ্বারা সম্যক অবহিত থাকেন। সুতরাং তিনি ইহাদের জন্য সত্য ও হিদায়েতকে সহজ করিয়া দেন। মোটকথা যাহার জন্য যে বস্তু সৃষ্টি করা হইয়াছে, তাহাই তাহার জন্য সহজসাধ্য ও সহজলভ্য করিয়া দেওয়া হয়।
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।