তাফসীরে ইবনে কাছীর ৪র্থ খণ্ড
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা আ'রাফ ২৫৯ পূর্বানুরূপ বলিল । তিনিও পূর্বানুরূপ দুআ করিলেন । তাহাদের বিপদ কাটিয়া গেল । কিন্তু তাহারা কোন প্রতিশ্রুতিই রক্ষা করিল না । অতঃপর আল্লাহ্‌ তাআলা ব্যাঙ পাঠাইলেন তাহাদের শাস্তির জন্য । উহা আসিয়া তাহাদের ঘরবাড়ী খানাপিনা থালাবাটি সর্বত্র ছড়াইয়া পড়িল । অবস্থা এই দাড়াইল, তাহাদের কাপড় চোপড়ে ব্যাঙ, খানাপিনায় ব্যাঙ, বিছানাপত্রে ব্যাঙ, এক কথায় সর্বত্রই শুধু ব্যাঙ আর ব্যাঙ । অতিষ্ঠ হইয়া তাহারা আবার মূসা (আ)-এর নিকট পূর্বানুরূপ আবেদন করিল । মূসা (আ)ও পূর্বানুরূপ দুআ করিলেন । তাহাদের বিপদ কাটিয়া গেল। কিন্তু তাহারা কোন প্রতিশ্র্তই পালন করিল না । অবশেষে আল্লাহ্‌ পাক তাহাদের শাস্তির জন্য রক্ত পাঠাইলেন। ফলে ফিরআউন সম্প্রদায়ের সকল পানি রক্ত হইয়া গেল। কূপ কিংবা নালা কোথাও তাহারা একচুল্লী পানি পাইল না । সর্বত্রই শুধু রক্ত আর রক্ত । ইব্‌ন আবু হাতিম (র) ... উবায়দুল্লাহ্‌ ইব্‌ন আমর হইতে বর্ণনা করেন যে, উবায়দুল্লাহ্‌ বলেন : তোমরা ব্যঙ হত্যা করিও না। কারণ, আল্লাহ্‌ তা'আলা যখন ফিরআউন সম্পর্দায়কে শাস্তি দানের জন্য ব্যাঙ পাঠাইলেন, তখন উহার একটি তাহাদের অগ্নুপূজার উনুনে পড়িয়া গিয়াছিল। আল্লাহ্‌ তা'আলা তখন সেই উনূনের আগুন ঠাণ্ডা পানিতে পরিণত করেন এবং উহাদের খঘ্যাঙর আওয়াজকে তাসবীহতে পরিণত করেন। ইব্‌ন আব্বাস (রা) হইতে ইকরামার সূত্রেও ইহা বর্ণিত হইয়াছে। যায়েদ ইব্‌ন আসলাম (র) বলেন : রক্তের গযবটি এই ছিল যে, অহরহ তাহাদের নাক দিয়া রক্ত ঝরিত । ইব্‌ন আবূ হাতিম (র) ইহা বর্ণনা করেন। 2 2}2 FEE 32532 22 3 E/2, + 2% 207 এত ৯৩৩ ATEN Gods CHE (93) aE ee? 50259) Gh ORI ID Gi LIDGIIITI OY) an 225232 FNAME 245% / 2 2 / 4 Et YE GN SL EY SG GIS CHG 55 O33 GEC SEAS: Lik O03 BEG EEE CEE WOE TEE UE NEUE EE করিয়াছি; কারণ, তাহারা আমার নিদর্শন প্রত্যাখ্যান করিত এবং এই সম্বন্ধে তাহারা ছিল গাফিল। ১৩৭. যে সম্প্রদায়কে দুর্বল গণ্য করা হইত, তাহাদিগকে আমি আমার কল্যাণপ্রাপ্ত রাজ্যের পূর্ব ও পশ্চিমদিকের উত্তরাধিকারী করি এবং বনী ইসরাঈল সম্বন্ধে তোমার প্রতিপালকের শুভ বাণী সত্যে পরিণত হইল, যেহেতু তাহারা ধৈর্যধারণ করিয়াছিল । আর CTT এবং যেসব প্রাসাদ তাহারা নির্মাণ করিয়াছিল ধ্বংস করিয়াছি ।

— পৃষ্ঠা ২৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।