তাফসীরে ইবনে কাছীর ৪র্থ খণ্ড
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents ২৫৮ তাফসীরে ইব্ন কাছীর সম্পৃদায় কি এই জীবের কখনও দেখা পাইয়াছ? সে বলিল : ইহা হয়ত আরেক চক্রান্ত । তখনও সন্ধ্যা হয় নাই । এমন সময় একটি লোক আসিয়া বলিল । তাহার চোয়ালে একটি ব্যাঙ বসিল । যখন সে অন্যান্যের সহিত কথা বলিতে মুখ খুলিল, অমনি তাহার মুখের ভিতর ব্যাঙ ঢুকিয়া গেল । এইসব উৎপীড়ন হইতে বাচার জন্য তাহারা আবার মূসা (আ)-কে ধলিল : হে মূসা! তোমার প্রতিপালককে ডাকিয়া আমাদিগকে ব্যাঙর উৎপাত হইতে রক্ষা কর । আমরা তোমার উপর ঈমান আনিব এবং বনী ইসরাঈলগণকে তোমার সংগে যাইতে দিব । তিনি তখন তাহাই করিলেন ফলে ব্যাঙ বিদায় হইল । কিন্তু তাহারা ঈমান আনিল না। তখন আল্লাহ্‌ তা'আলা রক্ত পাঠাইলেন। উহার প্রাচুর্য এরূপ ছিল যে, তাহাদের নদী, নালা, ঝরনা, কৃপ এমনকি পানির পাত্রগুলিও রক্তে পরিপূর্ণ হইল । তখন তাহারা ফিরআউনের কাছে এই দূরবস্থার কথা জানাইল ৷ তাহারা বলিল, আমরা রক্তের মহা বিপদে আক্রান্ত । আমরা আদোৌ পানি পাইতেছি না । তখন সে বলিল, নিশ্চয়ই মূসা যাদু করিয়া তোমাদের কিছু লোকের পানি নষ্ট করিয়াছে। তাহারা বলিল, পানিতো কোথাও নাই ৷ শুধু সর্বত্র রক্ত আর রক্ত । তখন সকলে মূসা (আ)-এর নিকট আসিয়া বলিল- হে মূসা! আমাদের জন্য তোমার প্রভুকে ডাক । তিনি আমাদিগকে এই বিপদ হইতে উদ্ধার করুন। তাহা হইলে আমরা ঈমান আনিব এবং তোমার ংগে বনী ইসরাঈলগণকে যাইতে দিব । তিনি তাহার প্রতিপালকের নিকট প্রার্থনা করিলেন। তাহারাও রক্তমুক্ত হইল । কিন্তু তাহারা ঈমান আনিল না এবং বনী ইসরাঈলগণকেও তাহার ‘গে যাইতে দিল না৷ ইব্‌ন আব্বাস (রা) হইতেও এইরূপ বর্ণিত হইয়াছে। সুদ্দা ও কাতাদাসহ বেশ কিছু পূর্বসূরি ইমাম এইরূপ বর্ণনা করিয়াছেন। মুহাম্মদ ইব্‌ন ইসহাক ইবৃন ইয়াসার (র) বলেন : যখন আল্লাহ্র দুশমন ফিরআউন দেখিল, যাদুকরগণ পরাজিত ও হতচিত্ত হইয়া ঈমান আনিয়াছে, তখনও সে কুফরীর উপর দৃঢ় রহিল ও পাপাচারের চরমে পৌছিল। তাই আল্লাহ তা'আলা পর পর কয়েক বৎসর একটার পর একটা নিদর্শন পাঠাইলেন । প্রথমে ঝড়তুফান, তারপর পংগপাল, তারপর শস্যকীট, তারপর ব্যাঙ, তারপর রক্ত পাঠাইলেন। ঝড় তুফান আসিয়া দেশ পানিতে তলাইয়া দিল । উহা স্থির হইয়া থাকার ফলে না উহাতে চাষাবাদ চলিল, না চলাফিরা । সকল কাজকর্ম বন্ধ । সকলেই না খাইয়া কষ্ট পাইতে লাগিল । তখন বাধ্য হইয়া মূসা (আ)-এর শরণাপন্ন হইয়া বলিল : হে মূসা! আমাদের জন্য তোমার প্রভুর কাছে প্রার্থনা কর ৷ যদি আমাদের উপর হইতে এই বিপদ অপসৃত হয়, তাহা হইলে আমরা তোমার উপর ঈমান আনিব এবং তোমার সহিত বনী ইসরাঈলগণকে অবশ্যই পাঠাইব। তখন মূসা (আ) তাহাদের জন্য দুআ করিলেন এবং তাহাদের বিপদ কাটিয়া গেল । কিন্তু তাহারা কোন প্রতিশ্রুতিই পালন করিল না । তখন আল্লাহ্‌ তা'আলা তাহাদের উপর পংগপাল প্রেরণ করিলেন । উহারা সব গাছপালা ফল-ফসল খাইয়া উজাড় করিল । এমনকি দরজা-জানলার কপাটের লোহার কজি তারকাটা পর্যন্ত খাইয়া ফেলিল । ফলে ঘর বাড়ী সব অরক্ষিত হইয়া গেল । তাই আবার তাহারা পূর্বানুরূপ আবেদন জানাইল। মূসা (আ)ও পূর্বানুরূপ দু'আ করিয়া বিপদ তাড়াইলেন। কিন্তু তাহারা এবারেও প্রতিশ্রুত রক্ষা করিল না। অতঃপর আল্লাহ্‌ তা'আলা গম ‘কীট পাঠাইলেন। এই কীটের উৎপীড়নে তাহারা দলে দলে পাহাড়ের টিলায় গিয়া ঘর বাধিয়াও রেহাই পাইল না । তাহাদের নিদ্রা ও স্বত্তি সাবাড় হইল । অগত্যা তাহারা মূসা (আ)-কে

— পৃষ্ঠা ২৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।