তাফসীরে ইবনে কাছীর ৪র্থ খণ্ড
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা আ রাফ ২৫৭ = 5 (কুম্‌মাল) গমের পোকা । ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণিত আছে যে, উহা গমের মধ্যে উৎপন্ন হয় ও উহা হইতে নির্গত হয়। ইব্‌ন আব্বাস (রা) হইতে ইহাও বর্ণিত হইয়াছে যে, উহা হইল ‘দবা’ টিডিডর ক্ষুদ্র সংস্করণ । উহার কোন পাখা নাই । মুজাহিদ, ইকরামা, কাতাদা প্রমুখও তাই বলেন। হাসান ও সাঈদ ইব্ন জুবায়ের (র) বলেন : উহা হইল ক্ষুদ্রাকৃতির কালো পোকা । আবদুর রহমান ইবৃন যায়েদ ইব্‌ন আসলাম (র) বলেন : কুন্মাল হইল কাঠসম । ইব্‌ন জারীর বলেন : ‘কুমলাতুন’ শব্দের বহু বচন হইল কুম্মাল । উহা উটের পোকার মতই এক ধরনের পোকা । উহা উটকে দংশন করে ও পীড়া দেয় । কবি আশ বলেন : Loy Us et Nes * 85 GSS Sl 3 জাতির মত নষ্ট ছেলে কুম্মালসম দুষ্টকীট ওষুধ হল রুনদ্ধ দুয়ার শিকল বাধা বেদম পিট । ইব্‌ন জারীর (র) বলেন : আরবী ভাষাভাষী বসরার একদল আলিম বলেন, 'কুম্মাল’ আরবদের পরিভাষায় ‘হুমনান'’ যাহার একবচন হইল হুমনানাহ্‌! উহা এটেল পোকা হইতে ছোট ও উকুন হইতে বড়। তিনি আরও বলেন : ইব্ন হুসাইদ রাযী (র) ... সাঈদ ইবৃন যুবায়ের হইতে বর্ণনা করেন : যখন মূসা (আঁ) ফিরআউনের নিকট আসিয়া বলিলেন : আমার সংগে বনী ইসরাঈলগণকে যাইতে দাও, তখন সে উহাতে রাযী হইল না। তখন আল্লাহ্‌ তা'আলা তুফান বা প্রবল বৃষ্টিপাত ঘটাইলেন। ফিরআউন উহাকে আযাব ভাবিয়া ভয় পাইল ও মূসা (আ)-কে বলিল : তুমি তোমার প্রভুকে ডাকিয়া আমাদিগকে এই শাস্তি হইতে মুক্তি দাও। তাহা হইলে আমরা তোমার উপর ঈমান আনিব ও তোমার সংগে বনী ইসরাঈলগণকে যাইতে দিব। অতঃপর মূসা (আ) তাহা করিলেন। কিন্তু তাহারা ঈমান আনিল না ও বনী ইসরাঈলগণকে তাহার সংগে যাইতে দিল না। তবে সেই বছর এত ফল-ফসল হইল যাহা পূর্বে কখনও হয় নাই । তখন তাহারা বলিল, আমরা তো ইহাই পাবার যোগ্য । তখন আল্লাহ্‌ তা'আলা টিডিড পাঠাইলেন। তাহাদের সকল ক্ষেত খামারে উহা ছড়াইয়া পড়িল । তাহারা বুঝিতে পারিল, ফল ফসল আর কিছুই অবশিষ্ট থাকিবে না । তাই তাহারা বলিল- হে মূসা! আমাদিগকে দুআ করিয়া টিডিড মুক্ত কর । তাহা হইলে আমরা ঈমান আনিব এবং বনী ইসরাঈলগণকে তোমার সংগে যাইতে দিব । তখন মূসা (আ) আল্লাহ্র কাছে প্রার্থনা করায় টিডিড চলিয়া গেল । কিন্তু তাহারা ঈমান আনিল না ও বনী ইসরাঈলগণকে মূসা (আ)-এর সহিত যাইতে দিল না। পক্ষান্তরে তাহারা গৃহগুলি সুরক্ষিত করিয়া উহাতে আশ্রয় লইয়া বলিল, আমরা এখন নিরাপদ অবস্থানে রহিয়াছি। তখন আল্লাহ্‌ তা'আলা কুম্মাল প্রেরণ করিলেন। উহা গমের কীট এবং গম হইতেই উহা নির্গত হইত । তখন কর । তাহা হইলে আমরা তোমার উপর ঈমান আনিব এবং তোমার সংগে বনী ইসরাঈলগণকে যাইতে দিব । মূসা (আ) তাহাই করিলেন । দুষ্টকীট উধাও হইল । কিন্তু তাহারা এবারেও ঈমান আনিল না ও বনী ইসরাঈলগণকে তাহার সংগে যাবার অনুমতি দিল না। ইত্যবসরে মূসা (আ) ফিরআউনের দরবারে উপস্থিত হইলেন । হঠাৎ ফিরআউন ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাঙর শব্দ শুনিতে পাইল । তখন তিনি ফিরআউনকে বলিলেন : তুমি ও তোমার ইবনে কাছীর ৪র্থ -_ ৩৩

— পৃষ্ঠা ২৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।