তাফসীরে ইবনে কাছীর ৪র্থ খণ্ড
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents ২৫২ তাফসীরে ইব্ন কাছীর ফিরআউন তাহাদের প্রশ্নের জবাবে জানাইল : আমরা বনী ইসরাঈলদের পুত্রণণকে হত্যা করিব ও নারীগণকে রাখিয়া দিব । ফিরআউন তাহাদের ব্যাপারে এইরূপ ব্যবস্থা গ্রহণের ইহা দ্বিতীয় দফা ৷ প্রথম দফা এইরূপ করিয়াছিল মূসা (আ)-এর জন্মের আগে ৷ তাহার আগমন ঠেকাইবার জন্য ৷ কিন্তু তাহার সেই পরিকল্পনা ও অভিলাষ ব্যর্থ করিয়া মূসা (আ) আবির্ভূত হন। দ্বিতীয় দফার পরিকল্পনাও সেইরূপ ব্যর্থতার মুখ দেখিল । তাহারা বনী ইসরাঈলকে লাঞ্চিত ও নিপীড়িত করিবার এই দ্বিতীয় পরিকল্পনা বাস্তবায়নের আগেই আল্লাহ্র তরফ হইতে ইহার বিপরীত পরিকল্পনা আসিয়া হাযির হইল । ফলে সে লাঞ্ছিত হইল ও বনী ইসরাঈলগণ মর্যাদাপ্রাপ্ত হইল ! আল্লাহ্‌ তা'আলা তাহাকে সসৈন্য নীল নদে ডুবাইয়া মারিলেন। ফিরআউন যখন বনী ইসলাঈলগণের বিরুদ্ধে উক্ত ক্ত ব্যবস্থা গ্রহণের কথা ঘোষণা করিল. তখন মুস্য (আ) বনী ইসরাঈলগণকে বলিলেন : £০; Jl [," 0! অৰ্থাৎ আল্লাহ্র সাহায্য প্রার্থনা কর ও ধৈর্য ধারণ কর । অতঃপর তাহাদের li i শীঘই এই রাষ্ট্রের তোমরাই উত্তরাধিকারী হইবে । তাহারা বলিল : > ০ ১% ৮০১ EE 515০ 5১351 0,45 অৰ্থাৎ হে মূসা! তোমার আসার আগেও আমরা এই নির্যাতন তোমার উপলক্ষেই ভোগ করিয়াছি এবং এখনও তোমার উপলক্ষে আবার ভোগ করিতেছি । ইহার জবাবে তিনি বলেন : $4 ee 4০ অর্থাৎ শীস্রই তোমাদের প্রতিপালক তোমাদের শত্রু ধ্বংস করিবেন । ইহ্য ছিল তাহাদিগকে দৃঢ় থাকার জন্য উৎসাহ দান ও বিপদের বদলে নিয়ামত লাভের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপনমূলক বক্তব্য । LEB DLS cys IG HLS gy Pd 1 2 5 Fw 2 5 399 Plu hl Ke 3g USL Ns E26 C2 3 owes TSS er dE ন ni O cor 22588 58 ১৩০. আমি তো ফিরআউনের অনুসারিগণকে দুর্ভিক্ষ ও ফল-ফসলের ক্ষতিদ্বারা আক্রান্ত করিয়াছি যাহাতে তাহারা অনুধাবন করে। ১৩১. যখন তাহাদের কোন কল্যাণ হইত, তাহারা বলিত, ইহা তো আসাদের প্রাপ্য; আর যখন কোন অকল্যাণ হইত তখন উহার জন্য মূসা আর তাহার সংগীগণের উপর দোষ চাপাইত ৷ শোন, তাহাদের অকল্যাণ আল্লাহ্র নিয়ন্ত্রণাধীন; কিন্তু তাহাদের অধিকাংশ ইহা জানেনা। তাফসীর : ১,০ yl (55145, অৰ্থাৎ ফিরআউনের অনুসারিপণকে আমি পরীক্ষা করিয়াছি দুর্ভিক্ষ দিয়া ৷

— পৃষ্ঠা ২৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।