Contents ২৪৮ তাফসীরে ইব্ন কাছীর ১২৪. আমি তোমাদের হস্তপদ বিপরীত দিক হইতে অবশ্যই কর্তন করিবই; অতঃপর তোমাদিগের সকলকেই শুলবিদ্ধও করিবই । ১২৫. তাহারা বলিল, আমরা আমাদের প্রতিপালকের নিকট প্রত্যাবর্তন করিব । ১২৬. ভূমি তো আমাদিগকে শাস্তিদান করিতেছ এই জন্য যে, আমরা আমাদের প্রতিপালকের নিদর্শনে বিশ্বাস করিয়াছি যখন উহা আমাদের কাছে আসিয়াছে। হে আমাদের প্রতিপালক! আমাদিগকে ধৈর্য দান কর এবং আমাদিগকে মৃত্যু দান কর মুসলমান অবস্থায় । তাফসীর : এখানে আল্লাহ্ তা'আলা জানাইতেছেন যে, যাদুকরগণ পরাভূত হইয়া ংগে মূসা (আ)-এর উপর ঈমান আনায় জনগণের উপর ইহার যে প্রভাব-প্রতিক্রিয়া দেখা দিল উহাকে অভিশপ্ত ফিরআউন একটি পূর্বপরিকল্পিত চক্রান্ত ভাবিয়া যাদুকরগণকে কিভাবে শাসাইয়াছিল। তিনি বলেন : #043 Ul po 23) Baal sb p05 Se 5a ( অর্থাৎ তোমরা যে তোমাদের উপর মূসাকে আজ বিজয়ী করিয়াছ ইহা তোমাদের পূর্ব ' পরিকল্পিত সম্মিলিত চক্রান্ত ও যোগসাজশ । তোমরা উভয় দল পরামর্শ করিয়া পারস্পরিক সম্মতি সহকারে ইহা করিয়াছ । অন্য এক আয়াতে আল্লাহ্ তা'আলা ফিরআউনের এই বক্তব্য উদ্ধৃত করেন : Pl Sle SNS £51 অৰ্থাৎ নিশ্চয়ই মূসা তোমাদের গুরু যে তোমাদিগকে যাদু শিখাইয়াছে। সে সকল কিছু জানে আর সে হইল তোমাদের মধ্যমণি বা কেন্তরীয় ব্যক্তি । অবশ্য ফিরআউন যাহা বলিল তাহা চরম ভূল কথা । কারণ, মুসা (আ) মাদায়েন হইতে আসিয়া সরাসরি আল্লাহ্র পথের দাওয়াত নিয়া তাহার নিকট হাযির হইয়াছেন। তিনি যে বিস্ময়কর মু'জিযাসমূহ প্রদর্শন করিয়াছেন তাহা তাহার নবৃওয়াত ও রিসালাতের সত্যতা প্রমাণের জন্য । তাহারই সামনে ফিরআউন তাহার রাজ্যের অন্তর্ভুক্ত মাদায়েন ও অন্যান্য শহর হইতে যাদুকরগণকে মিসরে সমবেত করার জন্য সংগ্রাহক প্রেরণের ব্যবস্থা করিয়াছে। ইহা ছিল তাহার ও তাহার সভাসদগণের পরামর্শক্রমে গৃহীত সিদ্ধান্ত । যাদুকররা তাহার নিকট উপস্থিত হওয়ার পর সে তাহাদিগকে বিজয়ী হইতে পারিলে উত্তম পুরস্কারে পুরস্কৃত করার প্রতিশ্রুতি দিয়াছিল। সুতরাং জনগণকে এই ব্যাপারে উৎসুক করা ও তাহাদের নিকট এই অবস্থাটি প্রকাশ পাওয়া এবং ফিরাআউনের দরবারে তাহাদের আগমন এই সব কিছুর জন্য তাহারা নিজেরাই দায়ী । মূসা (আ) যাদুকরদের কাহাকেও চিনেন না, তাহাদিগকে কখনও দেখেন নাই এবং আগে তাহাদের সহিত কোথাও মিলিত হন নাই । ফিরআউন নিজেও তাহা ভালভাবে জানে। তথাপি জনতার সামনে উহা বলার উদ্দেশ্যে হইল তাহাদিগকে বোকা বানানো এবং বানোয়াট কথা বলিয়া তাহাদিগকে নিজের দলে বহাল রাখা । এইভাবে সে তাহাদের মূর্খতার সুযোগ নিয়া তাহাদিগকে নানা বানোয়াট কথার মাধ্যমে বোকা বানাইয়া রাজত্ব চালাইয়া যাইতেছে ছিল। যেমন আল্লাহ্ তা'আলা অন্যত্র বলেন : 42,5 & ১৮০৮.৮৬ অর্থাৎ উহাতে তাহার সম্পৃদায় ভীত হইয়া তাহার অনুগত হইল । এমনকি তাহার মূর্খ সম্পৃদায় তাহার (৭ $5, ঢ1 অর্থাৎ ‘আমিই তোমাদের সর্বোচ্চ প্রতিপালক প্রভু’ দাবীটিও
— পৃষ্ঠা ২৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।