তাফসীরে ইবনে কাছীর ৪র্থ খণ্ড
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents সুরা আ'রাফ ২৪৫ ১১৫. তাহারা বলিল, হে মূসা ! তুমিই কি নিক্ষেপ করিবে, না আমরা নিক্ষেপ করিব? ১১৬. সে বলিল, তোমরাই নিক্ষেপ কর; যখন তাহারা নিক্ষেপ করিল, তখন তাহারা লোকের চোখে যাদু করিল ও তাহাদিগকে গোলক ধাঁধায় ফেলিল এবং তাহারা বড় রকমের এক যাদু দেখাইল। তাফসীর : ইহা ছিল মূসা (আ)-এর সহিত যাদুকরগণের সরাসরি প্রতিযোগিতা । তাই তাহারা বলিল : iD Lo 555051 0, 4551 2৭1 অৰ্থাৎ হয় তুমি আগে যাদু দেখাও, নয়তো আমরাই তোমার আগে লাঠি ফেলিয়া যাদু দেখাই । যেমন আল্লাহ্‌ পাক অন্যত্র বলেন : AS HLS 1, অর্থাৎ অথবা আমরা প্রথম নিক্ষেপকারী হই (২০ : ৬৫)। তদুত্তরে মূসা (আ) বলিলেন, তোমরাই প্রথম নিক্ষেপকারী হও। একদল বলেন : ইহার ভিতর হিকমত হইল এই যে, দর্শকরা প্রথম ভ্রান্ত ও অসার যাদুর ক্ষমতা ও দৌড় দেখুক । তারপর সত্য মু'জিযা ও উহার বিজয়ী শক্তি দেখিলে স্বভাবতই তাহাদের সামনে একই সংগে যাদুর অসারতা ও মু‘জিযার সত্যতা সুস্পষ্টভাবে প্রতিভাত হইবে । তাহারা যখন যাদুর কারসাজী ও ধাধাবাজী প্রদর্শনীর কৃত্রিমতা নিয়ে চিন্তা ভাবনার পরোক্ষণে অকৃত্রিম মু'জিযা ও উহার অচিন্ত্যনীয় শক্তি দেখিতে পাইবে তখন স্বতঃস্কুর্তভাবে উহার সত্যতা ও সারবত্তা মানিয়া লইবে। আল্লাহই সর্বজ্ঞ । তাই আল্লাহ্‌ এখানে বলেন : ৯,৯, ৮৬১০ [> [, 21 5 অৰ্থাৎ তাহাদের চোখে গোলক্ধাধা সৃষ্টি করিল । কেননা তাহারা যাহা দেখাইয়াছে বাস্তবে তাহা আদৌ অস্তিত্‌ লাভ করে নাই । উহা ছিল শুধুই তাহাদের কলাকৌশল ও খেয়ালী ব্যাপারের কারসাজী । যেমন Ll Ad oe 20 EE APLAR EHUD BES ES OLY, অর্থাৎ উহাদের যাদুর প্রভাবে অকস্মাৎ মূসার মনে হইল, উহাদের দড়ি ও লাঠিগুলি ছুটাছুটি করিতেছে । মূসা তাহার অন্তরে কিছু ভীতি অনুভব করিল । আমি বলিলাম, ভয় করিও না, তুমিই প্রবল । তোমার দক্ষিণ হস্তে যাহা আছে তাহা নিক্ষেপ কর; ইহা উহারা যাহা করিয়াছে তাহা গ্রাস করিয়া ফেলিবে। উহারা যাহা করিয়াছে তাহা তো কেবল যাদুকরের কৌশল ৷ যাদুকর যেখানেই আসুক সফল হইবে না (২০ : ৬৬-৬৯)। ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, তিনি বলেন : “তাহারা শক্ত রশি ও লম্বা লাঠি নিক্ষেপ করিয়া যাদুর প্রভাব বিস্তার করিল । তাই মনে হইল যে, উহা দৌড়াইতেছে।” মুহাম্মদ ইব্‌ন ইসহাক বলেন : যাদুকরদের সংখ্যা ছিল পনের হাজার এবং তাহাদের প্রত্যেকের নিকটই একটি করিয়া রশি ও লাঠি ছিল। তাহারা কাতারবন্দী হইয়া একযোগে যাদুর খেলা দেখাইতে দণ্ডায়মান হইল ৷ পক্ষান্তরে মূসা (অ!) শুধু তাহার ভাইকে নিয়া লাঠি ভর দিয়া

— পৃষ্ঠা ২৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।