তাফসীরে ইবনে কাছীর ৪র্থ খণ্ড
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents ২৪২ তাফসীরে ইব্‌ন কাছীর ১০৮. এবং সে তাহার হাত বাহির করিল আর তৎক্ষণাৎ উহা দর্শকদের দৃষ্টিতে শুভ্র উজ্জ্বল প্রতিভাত হইল । তাফসীর : “৯ ৬% এর ব্যাখ্যা প্রসংগে ইব্‌ন আব্বাস (রা) হইতে আলী ইবৃন তালহা (র) বলেন : পুরুষ অজগর ৷ সুদ্দী ও যাহ্‌হাকও অনুরূপ ব্যাখ্যা দান করেন। ফিতনা সম্পৰ্কীয় হাদীসে ইয়াযীদ ইব্‌ন হারুন (র) ... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ০2% 5) -এর ব্যাখ্যা প্রসংগে তিনি বলেন : মূসা (আ) লাঠি নিক্ষেপের সাথে সাথে উহা বিরাট এক আজদাহায় পরিণত হইল এবং ভীষণ ফনা তুলিয়া ফিরআউনের দিকে ধাবিত হইল । অজগরটি যখন ফিরআউনকে গ্রাস করিতে উদ্যত হইল তখন সে প্রাণ ভয়ে ছুটিয়া আসিয়া মূসা (আ)-এর কাছে প্রার্থনা করিল উহাকে বিরত রাখার জন্য এবং মূসা (আ) তাহাই করিলেন। কাতাদা বলেন : উহা মদীনার মতই বিশাল আজদাহায় পরিণত হইয়াছিল ১০130 %* এর ব্যাখ্যা প্রসঙ্গে সুদ্দী (র) বলেন : সেই বিশাল অজগরটি যখন ফনা তুলিয়া হা করিল তখন উহার দাড়ির দিকটি মাটিতে ও উপরিভাগটি রাজপ্রাসাদের দেয়ালের উপর পর্যন্ত বিস্তৃত হইল । অতঃপর উহা ফিরআউনকে গ্রাস করিতে অগ্রসর হইল । যখন সে উহা দেখিল, তখন ভয়ে লক্ষ প্রদান করিল ও মলদ্বার দিয়া দূষিত হাওয়া নির্গত হইল ইতিপূর্বে কখনও তাহার উহা হয় নাই । সে এতই কম্পমান হইল যে, চীৎকার করিয়া বলিল- হে মূসা! তুমি উহাকে সামলাও, আমি তোমার উপর ঈমান আনিব ও বনী ইসরাঈলগণকে তোমার সহিত যাইতে দিব । তখন মূসা (আ) অজগরটি ধরিয়া ফেলিলেন এবং উহা পুনরায় লাঠিতে পরিণত হইল ৷ ইব্‌ন আব্বাস (রা) হইতে ইকরামা (র)-ও অনুরূপ বর্ণনা করিয়াছেন। ওয়াহাব ইব্‌ন মুনাব্বিহ্‌ (র) বলেন : মূসা (আ) যখন রাসূল হইয়া প্রথম ফিরআউনের দরবারে প্রবেশ ' করিলেন, তখন ফিরআউন তাহাকে দেখিয়া বলিল, আমি তো তোমাকে চিনিতে পারিয়াছি। মূসা (আ) বলিলেন_হ্যা। তখন সে বলিল : আমরা কি তোমাকে আমাদের মাঝে শিশুরূপে দেখি নাই? তখন মূসা (আ) উহার প্রত্যুত্তরে যাহা বলার তাহা বলিলেন ফিরআউন ক্রুদ্ধ হইয়া বলিল : উহাকে পাকড়াও কর । তৎক্ষণাৎ মূসা (আ) লাঠি নিক্ষেপ করিলেন এবং উহা ভীষণ অজগরে পরিণত হইল । অতঃপর ইহা ফিরআউনের দলবলের উপর লেলাইয়া দেওয়া হইল । ফলে তাহারা পরাভূত হইল এবং তাহাদের পঁচিশ হাজার লোক মারা গেল । তাহারা ভয়ে দিশাহারা হইয়া একদল আরেকদলকে পদদলিত করিয়া মারিল। ফিরআউনও পরাভূত অবস্থায় স্বীয় প্রাসাদে আশ্রয় নিল। ইব্ন জারীর (র) এইরূপ বর্ণনা করেন। ইমাম আহমদ (র)-ও তাহার কিতাব ‘আয যুহুদে’ ইহা উদ্ধৃত করেন। ইব্‌ন আবূ হাতিম (র)ও উহা বর্ণনা করেন। তবে বর্ণনাটি বিরল বটে । আল্লাহ্‌ই ভাল জানেন। bly. "27 155 ১% 05% অৰ্থাৎ মূসা (আ) বগলে হাত ঢুকাইয়া উহা হইতে হাত বাহির করামাত্র উহা আলোকোজ্জ্বল হইয়া ঝলমল করিতেছিল। অথচ উহা কুষ্ঠ বা অন্য কোন ব্যাধির কারণে নহে । যেমন আল্লাহ্‌ তা'আলা বলেন : * RL Ua OS Lt SB UN EN, ‘/ "£ অৰ্থাৎ তোমার হাত বগলে প্রবিষ্ট করিয়া বাহির কর, উহা কোনরূপ ক্ষতি ছাড়াই শুভ্র উজ্জ্বল হইবে (২৭ : ১২)।

— পৃষ্ঠা ২৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।